somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশে পাকিস্তানী নাটকের পুন:অভিনয় - শেষ অংশে কী ঘটতে যাচ্ছে?

০৪ ঠা নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক ময়দানে যে নাটক অভিনিত হয়েছে এবং হচ্ছে তাকে পাকিস্তানে ইতিপুর্বে ঘটে যাওয়া ঘটনাগুলোর পুনরাবৃত্তি (বা পুন:অভিনয়) বলেই মনে হয়। খুব বিস্তারিত আলোচনায় না গিয়ে সাম্প্রতীক সময়ে পাকিস্তানে যা ঘটেছে মোটা দাগে তার বর্ণনা এরকম -
১. নেওয়াজ শরীফের নেতৃত্বাধীন জোট স্বাধারণ নির্বাচনে দুই তৃতিয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ী হয়।
২. পাকিস্তান সরকারের বিরুদ্ধে দুর্নিতির ব্যাপক অভিযোগ প্রচারিত হতে থাকে।
৩. এক পর্যায়ে পারভেজ মোশাররফ দুর্ণীতির বিরুদ্ধে জেহাদ ঘোষনা করে ক্ষমতায় অধিস্ঠিত হয়।
৪. দুর্নীতির দায়ে সাবেক দুই প্রধান মন্ত্রী বেনজীর ভুট্ট এবং নওয়াজ শরীফকে দেশ থেকে বহিস্কার করা হয়।
৫. ডানপন্থী এবং বৃহত্তম দল মুসলিম লীগকে ভেঙ্গে দুই টুকরা করা হয় এবং এক পক্ষকে ক্ষমতায় বসান হয়।
৬. পারভেজ মোশাররফের পতন নিশ্চিত হবার পর বেনজীর এবং নওয়াজ শরীফ দেশে ফিরে আসেন - তাদের বিরুদ্ধে আনিত সব দুর্ণীতির অভিযোগ বাতিল হয়ে যায়।
৭. পারভেজ মোশাররফের নিরাপদ বিদায় এবং পরাশক্তির স্বার্থ সংরক্ষন নিশ্চিত করার ক্ষেত্রে নওয়াজ শরীফ এবং বেনজীর কাউকে বিশ্বস্ত মনে নাহওয়ায় বেনজীরকে মৃত্যুর মুখে ঠেলে দেয়া হয় এবং সেই শোক কাজে লাগিয়ে পি.পি.পি. প্রধান হিসেবে জারদারী প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। একসময় যাকে সেরা দুর্নিতিবাজ হিসেবে ব্যাপক ভাবে প্রচার করা হয়েছিল তিনিই আজ বিশ্ব নন্দিত প্রেসিডেন্ট!!
৮. পাকিস্তানে মার্কীন বাহীনির আগ্রাসনের অনুমোদন এবং কাশ্মীর প্রশ্নে ভারতের পক্ষে কথা বলার মাধ্যমে পরাশক্তির স্বার্থ সংরক্ষনের ব্যাপারে জারদারী তার নিজের বিশ্বস্ততার প্রমান ইতিমধ্যেই হাজির করেছেন। এবং আশা করা যায় ভবিষ্যতেও তা অব্যাহত রাখবেন।

এবার দেখি বাংলাদেশের সাম্প্রতিক সময়ের ঘটনাবলী:-
১. বি.এন.পির নেতৃত্বাধীন চারদলীয় জোট দুই তৃতিয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচনে বিজয়ী হয়।
২. সরকারের বিরুদ্ধে দুর্ণীতির অভিযোগ ব্যাপক হারে প্রচারিত হতে থাকে।
৩. দুর্ণীতির বিরুদ্ধে জিহাদ ঘোষনা করে ক্ষমতায় আসে সেনা সমর্থিত তত্বাবধায়ক সরকার।
৪. দুর্ণীতির দায়ে সাবেক দুই সরকার প্রধানকেই জেলে নেয়া হয়। চেস্টা করা হয় দেশের বাইরে পাঠানোর। এ'ব্যাপারে শেখ হাসিনা সম্মত থালেও বেঁকে বসেন খালেদা জিয়া। তাকে রাজি করানোর জন্য অসুস্থ দুই ছেলেকে অক্সিজেন মাস্ক পরিয়ে তার সামনে আদালতে আনা হয় - যার নজীর বাংলাদেশেতো নয়ই বিশ্বে কোথাও আছে কি না সন্দেহ। এক পর্যায়ে শেখ হাসিনা এবং তারেক জিয়াকে বিদেশে পাঠিয়ে এই পর্বের সমাপ্তি টানা হয়। এটা মুলত এই নাটকের এ'দেশী পার্ফরমারদের ব্যার্থতা আর খালেদা জিয়ার একরোখা জেদের ফসল।
৫. ডানপন্থী এবং বৃহত্তম দল বি.এন.পিকে ভাঙ্গার চেস্টা করা হয়। কিন্ত এখানেও সফল হওয়া যায়নি খালেদা জিয়ার জেলে ঢোকার পুর্ব মুহুর্তে নেয়া এক সিদ্ধান্ত - মান্নান ভুইয়াকে বহিস্কার - এবং দেশের জনগনের তথাকথিক সংস্কার পন্থীদের প্রতি আস্থাহীনতার কারণে। তবে নাটকের পরিচালকরা এই কাজে নির্বাচন কমিশন, সরকার এবং মিডিয়াসহ সকল শক্তিনিয়ে সর্বোচ্চ চেস্টা করেছে।
৬. বর্তমান তত্বাবধায়ক সরকারের দক্ষতার অভাবে দুই দুইটি ক্ষেত্রে ব্যার্থতার কারনে তাদেরকে দৃশ্যপট থেকে নিরাপদে সরিয়ে দেয়ার প্রয়োজন দেখা দিয়েছে। এ'জন্যই ১৮ই ডিসেম্বরের নির্বাচনের আয়োজন। এ'খন প্রশ্ন হচ্ছে - আগামীতে কে বা কোন দল এই সরকারের নিরাপদ প্রস্থান নিশ্চিত করার পাশাপাশি পরাশক্তির স্বার্থ সংরক্ষনে বিশ্বস্ততার সাথে কাজ করতে পারবে? কে হবে আগামী দিনের জারদারী?

দৃশ্যত মনে হচ্ছে শেখ হাসিনাকেই সেই দ্বায়িত্ব দিয়ে দেশে পাঠান হচ্ছে। কিন্তু বাস্তবতা হল দেশে যদি সত্যি সত্যি নিরপেক্ষ নির্বাচন হয় আর চারদলীয় জোট পুর্ণ শক্তি নিয়ে তাতে অংশ নেয় তাহলে আওয়ামী লীগের পক্ষে জিতে আসা প্রায় অসম্ভব। তা'ছাড়া শুধু জিতলেইতো হবে না দুই তৃতিয়াংশ সংখ্যাগরিস্ঠতাও লাগবে - এই সরকারের সব অপকর্মের বৈধতা দেয়ার জন্য। সবার অংশগ্রহনের অবাধ নির্বাচনে কি তা সম্ভব? আর শেখ হাসীনা কি পরাশক্তির পক্ষে দেশের সব স্বার্থ বিসর্জন দিতে রাজি/বিশ্বস্ত বলে বিবেচিত হবেন? স্বরণ করা প্রয়োজন তিনি এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর কন্যা। তাহলে তাকে দেশে পাঠান হচ্ছে কেন? বেনজীরের ভাগ্য বরণ করার জন্য কি? তার মৃত্যুর শোক কাজে লাগিয়ে আওয়ামী লীগের অন্য কোন নেতাকে ক্ষমতাসীন করাই কি নাট্যকারের পরিকল্পনা? এ'জন্যই কি আওয়ামী লীগের নেতারা শেখ হাসিনাকে বিদেশে রেখে নির্বাচন সংক্রান্ত সব সিদ্ধান্ত অতি উৎসাহের সাথে নিয়ে নিচ্ছে? তাদের কাছে কি ইতি মধ্যে গ্রীন সিগনাল এসে গেছে? আমু/তোফায়েল/সুরঞ্জিত/মতিয়া/রাজ্জাক/জিল্লুর - সবার সামনেই কি ঝুলছে আগামী দিনের প্রধানমন্ত্রীত্বের মুলো?

এ'সবই এখন মিলিয়ন ডলারের প্রশ্ন - উত্তর একমাত্র সময়ই বলে দেবে।
১৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকাল

লিখেছেন রাজীব নুর, ০৭ ই জুন, ২০২৬ রাত ১০:৫১



আজকাল আমার মনে হয় -
আমাকে কেউ পছন্দ করে না,
কারো কাছে গেলে, সে বিরক্ত হয়।
পোশাক অগোছালো, এলোমেলো চুল,
চোখের দৃষ্টি কেমন ঘোলাটে!
বীরত্ব দেখানোর কিছু নেই।
চতুর পুরুষ স্ত্রীর... ...বাকিটুকু পড়ুন

সামুতে ৯টি বছরঃ একজন লিলিপুটিয়ান থেকে সত্যিকার ব্লগার হয়ে উঠার গল্প

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ রাত ১:২৮

আজ আমার ৩য় বইয়ের জন্য চুক্তি করতে প্রকাশক আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রকাশনা সংস্থা 'উত্তরণ'-এর মাসুদ ভাইয়ের বাংলাবাজারের অফিসে ঘণ্টাখানেক ছিলাম। তাঁর সাথে কথা বলতে বলতেই আমার মনে একটি বোধোদয় আসে! আমি... ...বাকিটুকু পড়ুন

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×