somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খণ্ড খণ্ড হয়ে পৃথিবীর বুকে পড়েছে নাসার উপগ্রহ

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবী বায়ুমণ্ডলের উপরিভাগ, ওজোন স্তর সম্পর্কে আমাদের ধারণা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পর অবশেষে মাটিতে আছড়ে পড়েছে নাসার কৃত্রিম উপগ্রহ ইউএআরএস। আজ শনিবার এটা খণ্ড খণ্ড হয়ে পৃথিবীর বুকে নেমে এসেছে বলে জানিয়েছে নাসা। ছয় টন ওজনের কৃত্রিম উপগ্রহটির বেশির ভাগ বর্জ্য পড়েছে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। কানাডার ওকোটোকস শহরে উপগ্রহটির অল্প কিছু অংশ পড়েছে বলে টুইটার বার্তায় জানিয়েছেন সেখানকার বাসিন্দারা। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা খুবই কম।
১৯৯১ সালে পৃথিবীর উপরিভাগের বায়ুমণ্ডল, বিশেষত ওজোন স্তরের ওপর নিবিড় পর্যবেক্ষণের জন্য ইউএআরএস উেক্ষপণ করে নাসা। এরপর প্রায় ১৪ বছর ধরে ওজোন স্তর ও বায়ুমণ্ডলের উপরিভাগের পরিস্থিতি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এই উপগ্রহটি। ওজোন স্তরে ফুটো হয়ে যাওয়ার খবরটাও আমরা জেনেছিলাম এই ইউএআরএসের কল্যাণে। ২০০৫ সালে কর্মক্ষমতা হারিয়ে ফেলার পর ২০১০ সালে এটিকে পৃথিবীতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় নাসা। তবে এই কৃত্রিম উপগ্রহটি মহাকাশে উেক্ষপণের সময় নাসা চিন্তা করেনি যে আবার পৃথিবীতে ফিরিয়ে আনার সময় এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে। ফলে এখন পৃথিবীর বুকে আছড়ে পড়ার সময় তারা কিছু ধারণা দিতে পারলেও নিশ্চিতভাবে কোনো কিছু জানাতে পারছে না।
অনিয়ন্ত্রিতভাবে মহাকাশে পাঠানো হয়েছে—এমন মহাকাশযানের মধ্যে এই ৩৫ ফুট লম্বা ও ১৫ ফুট ব্যাসের এই উপগ্রহটি অন্যতম। তবে পৃথিবীতে এর আগেও আছড়ে পড়েছে আরও বেশ কিছু কৃত্রিম উপগ্রহ ও মহাকাশযান। নাসার ৭৫ টন স্কাইল্যাব স্টেশন পৃথিবীতে নামিয়ে আনা হয়েছিল ১৯৭৯ সালে। ২০০১ মালে প্যাসিফিক মহাসমুদ্রে নিয়ন্ত্রিতভাবে আছড়ে ফেলা হয়েছিল রাশিয়ার শেষ স্পেস স্টেশন মির।
পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় নাসার এই আপার অ্যাটমোসফিয়ার রিসার্চ স্যাটেলাইটটির বেশির ভাগ অংশই পুড়ে যাবে বলে জানিয়েছেন নাসার বিজ্ঞানীরা। তবে ২৬টি খণ্ড আছড়ে পড়বে পৃথিবীতে। যার ওজন প্রায় ৫০০ কেজি। তবে এতে কারও ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা খুবই কম বলে আশ্বস্ত করেছেন তাঁরা।
গতকাল শুক্রবার কৃত্রিম উপগ্রহ ইউএআরএস মাটিতে আছড়ে পড়বে বলে নাসা জানিয়েছিল। তবে গতকাল এর অল্প কিছু অংশ পৃথিবীতে পড়ে। রয়টার্স।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×