আমার প্রিয় পোস্ট
- ২০ টা মিডিয়াফায়ার মুভি ডাউনলোড সাইটের লিঙ্ক নিয়া যান...আর খালি কন মুভি খুইজা পাই না! - যাবের
- হুমায়ুন আহমেদসমগ্র (নামের তালিকানুসারে লিংক) - ইদিপাস
- নিজের জন্য একটি ব্যাক্তিগত ব্লগ সাইট বানাতে চান? - নিশাচর নাইম
- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র রচনাবলী অনলাইনে - বংশী নদীর পাড়ে
- ·٠•●♥ •●♥ •♫♫♫♫♫ কালেকশনে রাখুন উপমহাদেশের সেরা কিছু ইনস্ট্রুমেন্টাল এ্যালবাম - আমার আপলোড করা ♫♫♫·٠ -•●♥ ♫♫♫·٠ - কবির চৌধুরী
- ব্যতিক্রমী বিষয় নিয়ে অসামান্য ছয়টি ডকুমেন্টারি (ডাউনলোড লিংকসহ) - ফিউশন ফাইভ
- শিল্পী রবীন্দ্রনাথ...... - সুফিয়ান ডট কম
- ভাল হিন্দি গান ডাউনলোড করার সাইড জানান...... Plz - চটপটি
- প্রজাপতি......প্রজাপতি............কোথায় পেলে ভাই এমন রঙ্গিন পাখা.......
(প্রজাপতির ছবির বিশাল কালেকশন।।।) - তাজুল ইসলাম মুন্না
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ২০৭ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- বাংলা বই এর সাইট - মাহবুব জামান আশরাফী
- ফটো ব্লগ-দিনাজপুরের কান্তজির মন্দির - মুনীর উদ্দীন শামীম
- ফটো ব্লগ-সীতাকুন্ড চন্দ্রনাথ জাতীয় মহার্তীর্থে কিছুক্ষণ........ - মুনীর উদ্দীন শামীম
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- ঢাকার শ'খানেক বছর পুরোনো কিছু ছবি - ০১ - সাহারা মরু'র পাড়ে
- আল্লাহ, মুহম্মদ সা এবং আল-কোরআন বিষয়ক কিছু আলোচনার জবাবে.... - নাস্তিকের ধর্মকথা
- ~~*~*~দৈনিক সংগ্রাম ১৯৭১ ও ২০০৮:জামাতের রঙ বদলের জ্বলন্ত প্রমান~~*~*~ - এ. এস. এম. রাহাত খান
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বাংলার বীরশ্রেষ্ঠ সন্তানেরা - সাত বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার জীবনী - রাগিব
- যুদ্ধাপরাধীদের বিচার করার আইনটির {দ্য ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) অ্যাক্ট, ১৯৭৩} বাংলা অনুবাদ - প্রথম পর্ব - একরামুল হক শামীম
- অতুলপ্রসাদ সেন। - ইমন জুবায়ের
- “ফুল ফুটুক না ফুটুক” - মনসুর খালিদ
- স্মৃতির পথে যাত্রা... - ভাঙ্গা পেন্সিল
- নষ্ট দর্শন-১ .. হিন্দুশাস্ত্রে নারীর অবস্থান। - চন্দন
- কর্ণেল তাহেরর জবানবন্দি - চিলে কোঠার সেপাই
- সৈয়দ শামসুল হক বললেন ভারত বিভাগ একটা ঐতিহাসিক শোকের ঘটনা - কৌশিক
- নবীজী মুহম্মদ সা. এর বিয়েসমূহ এবং কিছু প্রশ্ন - নাস্তিকের ধর্মকথা
- ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ! - হমপগ্র
- মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস,গল্প ও কবিতা সংকলনের তালিকা - ফারহান দাউদ
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- মুছে ফেলুন - কেন লিখে রেখেছেন? - নাফিস ইফতেখার
- যুদ্ধ শিশু বলছি--কে আছ শুনবার?? - নিবিড়
- 'পৃথিবীর সব রঙ নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন' - আহমাদ মোস্তফা কামাল
ঘাম ও শরীরের গল্প
২৩ শে ডিসেম্বর, ২০০৮ রাত ২:৩০
হাতের বিড়িটা শেষ হতে হতে একেবারে তুলোর দোরগোড়ায় এসে পৌঁছেছে। তবু তাতেই ইঁদূরমুখো হয়ে দুটো টান মেরে অবাধ্য শিশুর মতো ঘাড় গুঁজে ধরলো মাটিতে। ছোট্ট উঠোনের একপাশে অন্ধকারে উনুনের পাশে বসে একের পর এক বিড়ি ফুঁকছে আফসার মিয়া। আর মাঝে মাঝে নিজের পা চাপড়ে মশা তাড়াচ্ছে। কোমরের লুঙ্গির ভাঁজ থেকে আরেকটা বিড়ি বের করে ঠোঁটে পুরে তাতে আগুন জ্বাললো। কয়েক মুহূর্তের জন্য আফসার মিয়ার বিশ্রি মুখখানা আলোকিত হয়ে উঠলো। পান বিড়ির অত্যাচারে কুৎসিত কালো দাঁত। মুখ ভর্তি কাঁচাপাকা দাড়ি-গোঁফ। কোটরাগত চোখ। বিড়িতে দুটো টান মেরে রাস্তার দিকে টর্চের আলো ফেলে বললো, কিডা?
আমি আর মজনু চাচা।
আমি'র গলার স্বর চেনা আফসার মিয়ার। সর্বনাশ! মোল্লা বাড়ির আয়নাল মোল্লার ছোটছেলে জয়নাল। উঠতি বয়সের জোয়ান ছেলে। প্রায়ই আসে।
জয়নাল বললো, চাচা, অন্ধকারে বসে আছো যে..........।
আফসার মিয়া টর্চ জ্বেলে ইঙ্গিত করলো চুপ করার জন্য। ততক্ষণে জয়নাল আর মজনু আফসার মিয়ার কাছে এসে দাঁড়িয়েছে। আফসার মিয়া গলা নামিয়ে বললো, তুমরা খানিক পড়ে আসো। একজন মুরুব্বি আছে। তুমাগের দেকলি লজ্জা পাবেনে।
জয়নাল আর মজনু তাড়াতারি রাস্তায় উঠে পড়ে। তাদের পায়ের আওয়াজ ক্রমশ মিলিয়ে যায়। আফসার মিয়া আবার বিড়ি ফুঁকতে থাকে। আর মাঝে মাঝে খুক খুক করে কাশে।
আফসার মিয়ার বয়স খুব বেশি নয়। পঞ্চাশ পেরিয়েছে মাত্র। কিন্তু বার্ধক্য এখনই পেয়ে বসেছে তাকে। মুখের কাঁচা-পাকা দাড়ি-গোঁফ তাকে আরও বৃদ্ধ বানিয়ে দিয়েছে। একটা সময় মানুষের বাড়িতে কাজ করতো সে। এখন আর মানুষের বাড়িতে কাজ করার মতো জোর শরীরে নেই। নানা রোগে জরাজীর্ণ শরীর।
প্রথম স্ত্রী অসুখে মারা যাবার পর আবার বিয়ে করেছে আফসার মিয়া। প্রথম পক্ষের এক মেয়ে ছিল লতিফা। লতিফার বিয়ে হয়েছে চৌদ্দ গ্রামের আজিজ শেখের ছোট ছেলে মজিদ শেখের সাথে। বাল্যবিবাহ। উনিশ বছরেই তিন সন্তানের জননী সে। দ্বিতীয় পরে স্ত্রীর নাম ময়না। তার গর্ভে কোন সন্তান হয়নি। কত কবিরাজ, পীর-ফকিরের কাছে নিয়ে গেছে আফসার মিয়া। কত গাছ-গাছড়া, তাবিজ-কবজ কিছুতেই কিছু হলো না। বরাট গ্রামের সবুরফকির কত টাকা নিল। তাবিজ-কবজ, গাছের শিকড়-বাকর দিয়ে বললো, নে এবার কাম হবেনে। সামনের পূর্ণিমার রাতে মিলিত হবি।
কই! কিছুই হলো না। মধুপুরের বড় পীরও কম টাকা খায়নি। কিন্তু সেখানেও কিছুই হলো না। শেষে সন্তানের আশা ত্যাগ করেছে আফসার মিয়া।
ময়নার বয়স এখন পঁয়ত্রিশ। গায়ের রঙ একটু কালো হলেও শরীরের গড়ন বেশ মজবুত। দুজনের সংসারে ময়নার শরীর ছাড়া আর কিই বা আছে! রাস্তার পাশে অল্প একটু জমিতে ছোট এক ছাপড়ার নিচে দুজন থাকে। সে ছাপড়ার অবস্থাও আফসার মিয়ার মতোই জরাজীর্ণ। ঘরে রোদ-বৃষ্টির অবাধ যাতায়াত। পাটকাঠির বেড়া দিয়ে কুল নেই। উইতে খায়। গত শীতের আগে নিধুবাবুর কাছ থেকে পাটকাঠি চেয়ে উত্তরের বেড়াখানা দিয়েছিলো। নইলে শীতের দিনে উত্তরের বাতাসে টেকা দায়। খোলা মাঠের পাশে বাড়ি। শীত একেবারে হাড়ে কাঁপন ধরিয়ে দেয়। এবার আবার দক্ষিণের বেড়াখানার অবস্থা খারাপ। নিচের দিকে ভাঙা জায়গাটা খানিকটা ছেঁড়া তাঁবু দিয়ে রেখেছে। অবশ্য আয়নাল মোল্লা আশ্বাস দিয়েছে কিছু পাটকাঠি দেবে।
আয়নাল মোল্লার কাশির শব্দে সজাগ হয় আফসার মিয়া। এতক্ষণ চুলার পাশে বসে বসে ঘুমে ঢুলছিল।
জয়নাল ক্যান আইছিল রে? প্রশ্ন করে আয়নাল মোল্লা।
প্রশ্ন শুনে থতমত খেয়ে যায় আফসার মিয়া। কথা খুঁজে পায় না। সে ভেবেছিল ভাবের রাজ্যে থেকে আয়নাল মোল্লা হয়তো জয়নালের কথা শুনতে পায়নি।
কিরে কতা কইস নে ক্যান? অন্ধকারে আফসার মিয়ার মুখের দিকে তাকায় আয়নাল মোল্লা।
ওরা রাস্তা দিয়ে যাতেছিল। আমি-ই লাইট মারে কলাম যায় কিডা।
আয়নাল মোল্লার গলার কঠোর হয়, আমার কাছে কলাম সত্যি কতা কইস আফসার। ওকি রাস্তা দিয়ে যাতেছিল না ও-উ আসে।
না, না। কি কন আয়নাল ভাই। জয়নাল আপনার ছাওয়াল। আমাগেরও ছাওয়ালের মতোন।
আর কিছু বলে না আয়নাল মোল্লা। কয়েক মুহূর্ত চুপ করে থাকে। তারপর টর্চের আলোয় শূকর তাড়ানোর মতো অন্ধকার তাড়াতে তাড়াতে রাস্তা ধরে হাঁটা দেয়।
কোমর থেকে আরেকটা বিড়ি বের করে আগুন ধরায় আফসার মিয়া। নিধুবাবুর বাঁশবাগান থেকে পাখির ঝাঁক কিচির-মিচির করে ডেকে ওঠে। জোনাকীগুলো বাঁশঝাড়ের বাইরে এসে গোল্লাছুট খেলছে। আধ-খাওয়া চাঁদ বেশ আগেই ডুবে গেছে পশ্চিম আকাশে। কি একটা বড় পাখি নিধুবাবুর বাগান থেকে বেরিয়ে আফসার মিয়ার মাথার ওপর দিয়ে উড়ে গেল। আফসার মিয়া গলা হাঁকে, ও বউ, ঘুমালি নাকি?
কোন সাড়াশব্দ আসে না। আফসার মিয়া আবার গলা হাঁকে, ও বউ, ঘুমালি নাকি?
ঘর থেকে জবাব আসে ময়নার, মরণ না অলি কি আর আমার ঘুম আছে নাকি?
রাগিস ক্যান? মিনতির সুরে বলে আফসার মিয়া।
ঘর থেকে আর কোন জবাব আসে না। চুলার পারে বসেই থাকে আফসার মিয়া। একটু পরেই আসে জয়নাল আর মজনু। গলা খাদে নামিয়ে জয়নাল বলে, চাচা, চলে গেছে?
হ। জবাব দেয় আফসার মিয়া।
জয়নাল আবার বলে, এতক্ষণ নিধুবাবুর বাগানে বসে মশার কামড় খাইছি। কোন হারামীর বাচ্চা আইছিল?
কিডা আইছিল তা দিয়ে তুমার কাম কি? কতজনই তো আসে। বলে আফসার মিয়া।
এই নাও। আজকে বেশি নাই। বলে জয়নাল আফসার মিয়ার হাতে গুজে দেয় একখানা কাগজ। আফসার মিয়া টর্চের আলো ফেলে হাতের কাগজখানার ওপর। পঞ্চাশ টাকার একখানা নোট।
আফসার মিয়া বলে, যাও।............একখান সিগারেট থাকলি দাও তো। বিড়ি খাতি খাতি মুক এহেবারে বেস্বাদ অয়ে গেছে।
মজনু পকেট থেকে সিগারেট বের করে আফসারের হাতে দেয়। আফসার সিগারেট ধরিয়ে টানতে থাকে। বেশ আরাম অনুভব করে সে। ঠোঁটে ভিন্ন স্বাদ পায়। বেশ লাগে তার সিগারেট খেতে। কিন্তু তার সামর্থে কুলোয় না বলে সিগারেট তেমন খাওয়া হয়না। যারা আসে মাঝে মাঝে তাদের কাছ থেকে দুই-একটা চেয়ে চিন্তে খায়।
নিধুবাবুর বাগানের গাবগাছে কি একটা পাখি ডানা ঝাপটায়। ঘর থেকে শীৎকার ভেসে আসে। উঃ উঃ! মাগো। আফসার মিয়া সিগারেটে টান দিতে দিতে ভাবে, উঠতি বয়সের জোয়ান ছাওয়াল। একটু তো.........।
রাত আস্তে আস্তে ভারী হয়। থেকে থেকে নিধুবাবুর বাগানের পাখিগুলো কিচির-মিচির করে ওঠে। ডানা ঝাপটায়। ঝিঁঝি পোকা ডাকে। থামে, আবার ডাকে। নিধুবাবুর বাড়ির কুকুরটা একটু পরপরই ডেকে ওঠে। ওর ডাকে সারা দিতে জেলেপাড়া থেকে অনেকগুলি কুকুর একসঙ্গে ডেকে ওঠে। থামে না সহজে। আফসার মিয়ার দু-চোখে ঘুম ভর করে। রানীক্ষেত মুরগীর মতো ঝিমোতে থাকে। মাথাটা সামনের দিকে ঢলে পড়ে, আবার সামলে নেয় নিজেকে। কান খাড়া করে, উঃ.....উঃ মাগো। শব্দ থেমে যায়। অন্ধকারে নীরবতা নেমে আসে। আবার ভেসে আসে উঃ মাগো, আঃ। শীৎকার শোনা যায় জয়নাল আর মজনুর জড়ানো কন্ঠের।
আফসার মিয়া আবার ঝিমোতে থাকে। বারবার সামনের দিকে ঢুলেই আবার সজাগ হয়ে ওঠে। অনেকণ পর সামনে এসে দাঁড়ায় জয়নাল আর মজনু।
যাই গে চাচা। বলে জয়নাল।
আফসার বললো, যাও। এট্টু খোঁজ খবর নিও আমাগের।
অন্ধকারে হারিয়ে যায় জয়নাল আর মজনু। টর্চের আলো ফেলে ফেলে ঘরে আসে আফসার মিয়া। চকির নিচে নিবু নিবু করে জ্বলতে থাকা হারিকেনের সলতে বাড়িয়ে দেয়। ঝুলিয়ে রাখে বেড়ার সঙ্গে। বিছানায় বসে লুঙ্গির খুট থেকে টাকাগুলো বের করে পূর্নঃবার হারিকেনের আলোয় দেখে বলে, একশো টাহা অইছে। টাকাগুলো বিছানার নিচে রেখে কাঁপা কাঁপা হাতে শুয়ে থাকা ময়নার কপালে হাত রাখে।
এহেবারে ঘামে ভিজে গিছিস। বলে আফসার মিয়া।
কাঁধের গামছা দিয়ে ময়নার কপালের ঘাম মুছে দেয় আফসার মিয়া। ময়না ঝামটা দিয়ে হাত সরিয়ে দেয়।
রাগিস ক্যান। অসহায় সুরে বলে আফসার মিয়া।
আবার গামছা দিয়ে মুখের ঘাম মুছে দেয়। এলোমেলো চুলগুলো শীর্ণ অঙুলের পরিচর্যায় ঠিক করার চেষ্টা করে। মাথার চুলে হাত বুলিয়ে বলে, ঘুমা। ঘুমায়ে পড়।
বেড়ায় গুঁজে রাখা তালপাখা খানা হাতে নিয়ে ময়নার মাথায় বাতাস করতে থাকে। ময়নার সারা শরীর ঘামে ভিজে জবজব করছে। শরীরের সাথে সেঁটে আছে কাপড়। চুলগুলো ঘামে ভিজে ঘাড়ে, গলার সাথে লেপটে আছে। ক্লান্তির ভারে বিছানায় ভেঙে পড়া শরীর শুধুই বিশ্রাম চায়। বিশ্রাম। দু-চোখে ঘুম নেমে আসে। সবকিছু বিস্মৃত হয়ে আসে। আফসার মিয়ার কথা ভাসা ভাসা কোনটা কানে আসে কোনটা আসে না।
চারদিকে সুনসান নীরবতা। নিধুবাবুর বাগানের পাখিগুলো এখন কিচির-মিচির করছে না। ডানা ঝাপটাচ্ছে না। কুকুরটিরও কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। বুঝি সবাই ঘুমের রাজ্যে হারিয়েছে। আফসার মিয়ার চোখেও ঘুমের সংক্রমন। আফসার মিয়া পাখা রেখে হাত বাড়ায় হারিকেনের দিকে। হাত হারিকেন ছোঁয়ার আগেই দরজায় শব্দ হয়। নিচু গলার স্বর ভেসে আসে ঘরে, আফসার ভাই, আফসার ভাই। দরজা খোল আফসার ভাই।
এই গলার স্বর আফসার মিয়ার চেনা। সে একবার দরজার দিকে তাকায়। আবার ময়নার মুখের দিকে তাকায়। অক্ষম অথর্ব স্বামী সে। ময়নার জন্য কিছুই করতে পারে নাই। উল্টো ময়নার রক্ত বেচে খাচ্ছে সে। ময়নার দিকে তাকিয়ে খুব মায়া হয় আফসার মিয়ার। গভীর ঘুমের কোলে ঠাঁই নিয়েছে ময়না। ময়না কিছুই শোনেনা। দরজার শব্দ, নিচু গলার ডাক কিছুই না। তার শরীর শুধু বিশ্রাম চায়। ঘুম চায়। ঘুম।
দরজায় ক্রমাগত শব্দ করে নিচু গলায় ডাকতেই থাকে চেনা স্বর। অসহায় আফসার মিয়া ঘুমন্ত ময়নার মুখের দিকে তাকিয়ে থাকে। চেনা স্বর ডেকেই চলে, আফসার ভাই, আফসার ভাই, দরজা খোল আফসার ভাই।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ছোটগল্প ;
প্রকাশ করা হয়েছে: ছোটগল্প বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
মিশু মিলন বলেছেন:
ফ্রিজম্যান আপনি না পড়েই মাইনাস রেটিং দিলেন? বিষ্ময় পাঠক বটে!!
লেখক বলেছেন: ধন্যবাদ ওয়ার হিরো। এমন আফসার মিয়া আর ময়নারা আমাদের দেশের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমি আমার পাশের গ্রামে এমনই এক ময়নাকে চিনতাম। স্কুলে যাবার পথে বিষ্ময় ভরা চোখে তাকে দেখতাম। হয়তো তখন ঘৃনাও করতাম। এখন বুঝি কেন ময়নারা এমন হয়। ভাল থাকুন।
ভাঙ্গা পেন্সিল বলেছেন:
খুবই ভালো গল্প লিখেছেন...আগে আপনার লেখা পড়িনি, সময় করে পড়বো। ভালো থাকবেন
লেখক বলেছেন: ধন্যবাদ আমার ব্লগে আসার জন্য। সুন্দর থাকুন সবসময়।
...অসমাপ্ত বলেছেন:
বাহ... বেশ..... ...চমৎকার লিখেছেন।
লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন।
ফাঁকি বাজ বলেছেন:
খুব ভালো লাগলো ।পারফেক্ট গল্প ।
লেখক বলেছেন: ধন্যবাদ। আবার আসবেন, ভাল থাকবেন।
নিবিড় বলেছেন:
আমি বিস্মিত এবং অভিভূত মিশু!!!!!!!চমৎকার লিখার পারঙ্গম তোমার !
মাইন্ড ব্লোয়িং!! এরকম লিখে যাও ....১ম দিন থেকেই বুঝেছিলাম তুমি একটা ছাই চাপা আগুন ....।আজও তার প্রমান মিলল।
ভাল লাগলো খুব গল্পটার বর্ণনা ,কাহিনী ......সব!
লেখক বলেছেন: ধন্যবাদ নিবিড়। তোমার উৎসাহ আমাকে অনুপ্রানিত করে। আশাবাদী হতে শেখায়। ভাল থেকো, সুন্দর থেকো।
অপহন্তা বলেছেন:
অফলাইনে পড়েছিলাম... ভালোই লাগলো
লেখক বলেছেন: ধন্যবাদ। ভাল থাকুন সবসময়।
মিশু মিলন বলেছেন:
বাপ্পদা আস্তে আস্তে দিব। বেশি পাঠক তো পড়ে না। তাই এই ধীর গতি। ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















