আমার কলেজের এক বন্ধু সেদিন হঠাৎ করে আমাকে জানালো, তার পুরোনো বইখাতা পরিস্কার করতে গিয়ে আমার লেখা কিছু কবিতা(?) খুঁজে পেয়েছে। ও সেই কবিতাগুলো সয্তনে আমাকে লিখে পাঠালো।ওর পাঠানো লেখাগুলো পড়ে কেন যেন মনেই করতে পারিনি যে সেগুলো আমার লেখাছিল। মনে এক জিগ্ঙাসা দেখা দিল...সেই দিনগুলি কি এতই অতীত? যাই হোক, কি মনে করে আজকে আবার সেই কবিতার লাইন গুলো অচেতনতার গহীন ছেড়ে আলোর আকাশ ছুঁইতে চাইছে।তাই কারো বিরক্তি বা অবঙ্গার তোয়াক্কা না করেই একটি লেখা তুলে ধরলাম :#>
-----------
ভাল লাগেনা আমার....
উচ্ছল দিনগুলোতে বন্ধুর আড্ডা।
পাতা ঝড়া সকাল...
আর বেগুনী দুপুর।
মাঝে মাঝে বড় একা, শুকনো পৃথিবী।
আবার যখন রংতুলিতে রাঙিয়ে তুলি জীবন,
মনে হয় একটি রং এর রয়ে যায় অভাব।
মাঝে মাঝে উদাস আমি,
নিশ্বাসে হুতাস...
মাঝে মাঝে মনটা আবার
নিজের কাছে ধাঁধা।
মনে হয় নিজের মাঝে
সে নিজেই যেন বাঁধা।
-----------
আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃস্টিতে আমার এই ধৃস্টতার ভুল বানানগুলো এরিয়ে যাবেন।
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

