
এক একটা দিন অথবা সময় আসে যে চারিদিক থেকে বাতাস শুধুই দুঃখের সংবাদ বহন করে। নিজেকে নিজেই সান্তনা দি, আমাদেরও শুভদিন আসবে, আসতেই হবে। আবার নিজের বোকামীতে নিজেই হেসে ফেলি, আর আসেপাশের মানুষগুলোর জিবনের সমস্যাগুলোর উপর দৃষ্টি ফেরাতে চাই, নিজেকে বোঝাতে চাই, আমার চেয়ে ঢেড় বেশী দুঃখের বোঝায় নুজ্জ্যমান হয়ে চলেছে অনেকে।কিন্তু মজার ব্যাপার হলো, তখনই যেন চারিদিকে সুখবরের বন্যা বয়ে যায়। তাই বলে আমি অন্যের সুখে সুখী নই এমন অপবাদ নিতে রাজী নই।
গত চৈত্রসংক্রান্তির বিকেলে আমি এমনই একটি দুঃসংবাদ পেলা। যথারীতি মন খারাপ করে বাসায় যাবার পথ ধরলাম।পুরোটা সময় মাথায় গানের একটি কলিই ল্যুপ হয়ে বেজে চলছিল "মোরে আরো আরো আরো দাও প্রান"। যেন আমি সৃষ্টকর্তার কাছে চ্যান্যান্জ ছুড়ে দিচ্ছি যে "তুমি আরো দুঃসংবাদ দিয়েই যাও"। বুঝলাম না, এত প্রানোচ্ছল একটি গান আমার কাছে এমন ভাবে প্রকাশিত হলো কেন!
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
পর্যায় : পূজা
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে
মোরে আরো আরো আরো দাও প্রাণ ।
তব ভুবনে তব ভবনে
মোরে আরো আরো আরো দাও স্থান ।।
আরো আরো আরো আলো
এই নয়নে, প্রভু ঢালো ।
সুরে সুরে বাঁশি পূরে
তুমি আরো আরো আরো দাও তান ।।
আরো বেদনা আরো বেদনা,
প্রভু, দাও মোরে আরো চেতনা ।
দ্বার ছুটায়ে বাধা টুটায়ে
মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ
আরো প্রেমে আরো প্রেমে
মোর আমি ডুবে যাক নেমে ।
সুধাধারে আপনারে
তুমি আরো আরো আরো করো দান ।।
প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে- কবির সুমন
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



