উৎকলিত শিরোনাম
অহেতুক গুঞ্জণমালা, শব্দহীন বলাকার গতি
সম্মতি, আমিও তেমন ঘুমে, রাতভর ঘুণপোঁকা
মৃৎলিপি থেকে ছাপাখানা অবধি উত্থাণ প্রবণ চিহ্ন পড়ে আছে।
দ্রাবীড় কুমারী দোআঁশ মাটিতে বুনে চলে ধান
প্রধান সড়কে দূরে গাড়ি ছুটে যায়।
আমি সার্কাস মুখরিত গ্রামে নদীকুলে করি বাস পাখিতীর্থ দিনে।
মোমবাতি বনে শিশু ও হারানো বিড়ালের কথা, ফিস-ফিস ধ্বনি।
সাঁকো নিবিড় জনপদে দুলে ওঠে শালুক
ওড়ে সতত ডানার মানুষ হাতে ব্রর্জ্র বিদূৎ ভর্তি খাতা
যদিও কবি মুখ ও পত্রহীন।
দায়মুক্তির জন্যই চক্রান্ত্রের অনির্ভুল অনুবাদ করা প্রয়োজন।
চক্রান্তের সঞ্চারপথ দেখিয়ে দিলেন তিনি তবু মহাবিশ্বে পড়েনি হুলুস্থুল।
বিঃ দ্রঃ উপরের প্রায় সব শব্দগুলোই কোননো কোন কাব্যগ্রন্থ বা লিটল ম্যাগাজিনের নাম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




