অন্তত অভিজ্ঞ তুমি
এসেছিলে বায়ু স্তব্ধতায়
কর্পূর স্বভাবের বিমূর্ত সন্ধ্যায়।
সমগ্র বিষয়ে সম আগ্রহ নিয়ে আছো
প্রস্তাবনায়ও তুমিই উপস্থিত
উপস্থাপন করছো চমৎকার
অন্য শহরে, অন্য অনুষ্ঠানে
ঘরে-বিছানায় দিবস-রাত্রে
রয়েছো নিষ্ঠাবান
স্পর্শকাতর বাহুবন্ধন, রন্ধন প্রণালিতে।
ভিডিওতে তেমনি রঙিন তুমি
পেছনে তোমাকে টেনে আনি বার বার
এর চেয়ে বেশি কিছু নাই করবার।
চীনের আকাশে ওড়ে মার্কিন বিমান
স্বেচ্ছাবন্দীনি তুমি সপ্তাহকাল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


