ভুলে যাই অস্তিত্বে বিশ্বাস শূন্য ভারহীন অনুভবে।
মনে পড়ে গোধূলি সংকট, পপিফুলের ঘ্রাণ নির্যাস
প্রসারমান পরিসর, অনিঃশেষ বায়ূ, আলো, মৃত্তিকাদেশ, জীবকুল
শত্রুশাসন প্রণালী সংকেত, প্রচারপত্র, প্রকরণ,
তরঙ্গায়িত তটে ফেলে যাওয়া নাবিকের নিপুণ পদচ্ছাপ,
তীব্র বক্রগতির নাবিক, ডবন্ত জাহাজের শোক
বিমর্ষ কাপ্তান, পতাকা ও ম্যাপ,
প্রতিযোগিতাময় প্রার্থনা ও পাপ কিছুই অজ্ঞেয় নয়
তবুও অনেক পাঠের পর যায় জানা
বিশুদ্ধ সমীকরণ নেই কিছু
সূত্রগুলো ভুলেছি অনেক আগেই, বিণাশর্তে বেচেবর্তে থাকা।
হে স্বত্ত্বা স্ব-ধর্মে জ্বলে উঠেছিলে কি কোনকালে?
সৃষ্টির শুরু হতে প্রলম্বিত নৈঃশব্দ আসেনি কখনও,
দ্রষ্টা চক্ষু নিয়ে দেখিনি তুষারপাত,
নিঃশব্দ রাতের অনুভবে ছিল অবিরাম ঝিঁঝিঁ ডাক।
স্বপ্ন দেখে মীনের জাতক
খড়কুটোহীন কেটে যায় দিন
অতল আয়না, পারদের নদী, স্বর্ণ মাছের ঝাঁক
সম্মুখ বাঁক পেরুলেই পূর্ণ অভিপ্রায়
তবুও অবাক, কেন যেন অসহায় মনে হলো তাকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


