somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নৈঃশব্দ্যের জলনূপুর - কবিতা সংকলন এবং একটি বিজ্ঞপ্তি

০৬ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


যারা সাহিত্যপ্রেমী তারা কবিতা কম বেশি সবাইই ভালোবাসেন ; কেউ লিখতে কেউবা পড়তে। আর কবিতার আকার , প্রকার নিয়েও চলে অনেকের মাঝে আলোচনা । কেউ যেমন দীর্ঘ কবিতা পড়তে বা লিখতে পছন্দ করে আবার কেউবা খুব সংক্ষিপ্ত ভাবে লিখতেই পছন্দ করে। সে যাই হোক , কবিতা কি বা কবিতা লেখার বা পড়ার অনুভব কি , কেমন এসব নিয়ে লেখা আমার উদ্দেশ্য নয়।

২০১৪ একুশের বইমেলায় আদী প্রকাশন থেকে গল্প , রম্য , সাইকো থ্রিলারের পাশপাশি কবিতার বই প্রকাশেরও উদ্যোগ নেয়া হয়েছে। এতে নতুন লেখকদের জন্যও কবিতা পাঠানোর সুযোগ রয়েছে। কেউ যদি নিজের লেখা কবিতা পাঠাতে চান তাহলে [email protected] এই ঠিকানায় আমাকে কবিতা পাঠাতে পারেন। কবিতার মানের উপর ভিত্তি করে সেখান থেকে কবিতা বাছাই করে বইতে প্রকাশ করা হবে। যেহেতু হাতে এখনো সময় আছে তারা তাদের লেখা সেরা কবিতাটি পাঠিয়ে দিতে পারেন এই পোস্ট প্রকাশের দিন থেকে আগামী ১ মাসের মাঝে । তবে সবার কবিতাই যে প্রকাশিত হবে সেটা না ভাবার জন্য অনুরোধ করছি। প্রকাশকের কাছে যাদের লেখা মানসম্মত মনে হবে তাদের লেখাই মনোনীত হবে – এই মনোভাব নিয়েই আশা করি লেখা পাঠাবেন।

দয়া করে এই পোস্টে মন্তব্যের ঘরে নিজের লেখার কোনও লিঙ্ক দিবেন না। কিছু নিয়ম দিচ্ছি আশা করি এটি অনুসরণ করবেন।

১। ওয়ার্ড ফাইলে লেখা পাঠাবেন। ছাপা অক্ষরে নিজের নাম যেভাবে দেখতে চান সে নামটিই দিবেন হতে পারে সেটি আপনার ব্লগ নিক কিংবা নিজের পূর্ণ নাম । সাথে নিজের ইমেইল আইডি দিবেন এবং ফোন নাম্বার। ( প্রকাশকের যোগাযোগের সুবিধার জন্য )

২। অভ্রতে লেখা পাঠাবেন।

৩। একেক জন কমপক্ষে ২/৩ টি কবিতা পাঠাতে পারেন।

৪। পাঠাবার আগে বানান, যতি চিহ্ন ইত্যাদি দেখে নেবেন।

আরেকটি ব্যাপার , বানান সংক্রান্ত দুর্বলতা লেখায় পাওয়া গেলে সেখানে প্রকাশক হস্তক্ষেপ করতে পারেন এবং সংশোধন করে নিতে পারেন, প্রয়োজনে লেখা বাতিল করার অধিকার রাখেন।

আর প্রকাশকের সাথে যোগাযোগ করতে চাইলে এই ইমেইলে যোগাযোগ করতে পারেন। [email protected] । আর আদী প্রকাশন এর ফেসবুক লিঙ্ক এখানে – আদী প্রকাশন

এই ব্লগের যারা আমার সাথে ফেসবুকে এড আছেন তারা কোনও জিজ্ঞাসা থাকলে আমাকে সেখানেই জানাতে পারেন ইনবক্সে এবং ইতিমধ্যে আমি কিছু লেখা সংগ্রহ করেছি প্রিয় ব্লগারদের।

সুতরাং আপনারা আপনাদের সেরা লেখাটিই পাঠাতে পারেন আমার কাছে। আর কবিতা চাইলে নতুন লিখতে পারেন কিংবা ব্লগে প্রকাশিত হলেও চলবে।
কবিতা সংকলনের নাম ঠিক করা হয়েছে - নৈঃশব্দ্যের জলনূপুর

সবাই ভালো থাকুন। ঈদের শুভেচ্ছা রইলো।
৪৫টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×