আমার প্রিয় পোস্ট

কেন মৌনতা ছড়াও

২৪ শে মে, ২০০৮ দুপুর ১:২১

শেয়ারঃ
0 0 0

কেন মৌনতা ছড়াও
-আজম মিজান

বুকের গভীরে; হৃদয় উপত্যকায়
আগুন জ্বলছে তোমার
অথচ মুখের আদলে কী প্রয়োজনে
মৌনতা ছড়াও বার বার?

স্বপ্নের রঙিন করিডোরে যে প্রাণে
মিশে হয়ে যাও একাকার
প্রাত: সূর্যের দহনে কেন সে
স্বপ্নেরে করো ছারখার?

অনন্তকাল যে ছবি তুমি
এঁকেছ হৃদয়ের ক্যানভাসে
তার প্রতি তুমি উদাসিন হয়ে
মরে যেতে চাও কেন অবশেষে?

প্রেমের প্রদীপ জ্বালিয়েছো যার
হৃদয়ের মাঝারে
কোন ধ্যানে হায় প্রেমের প্রদীপ
নিভিয়ে দিতে চাও এক ফুঁৎকারে?

 

সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:২৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৪ শে মে, ২০০৮ দুপুর ১:৪৭
বৃত্তবন্দী বলেছেন: ভাই পেরেমের কবিতা সেরাম বুজি না।
০৬ ই জুন, ২০০৮ বিকাল ৩:০৬

লেখক বলেছেন: পড়তে থাকুন.................

২. ২৪ শে মে, ২০০৮ দুপুর ১:৪৮
আইরিন সুলতানা বলেছেন: রি-পোস্ট কেন ????

মৌনতা বেশী ঘনীভূত হয়ে যাচ্ছে...

স্বাগতম ...ব্লগে মৌন নয় সরব থাকবেন আশা করি ।
০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৬

লেখক বলেছেন: চেষ্টা করবো। ধন্যবাদ।

৩. ২৪ শে মে, ২০০৮ দুপুর ১:৫১
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: আজিব!!!
মোহামেডান আবাহনীর লগে এইডার কি সম্পর্ক?

পারলে মোহামেডানরে লৈয়া একটা কবিতা বান্ধেন জুশ হৈব :)
০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৭

লেখক বলেছেন: এই কাজটা আপনিই করুন না............

০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ২৪ শে মে, ২০০৮ দুপুর ২:১৫
মোসতাকিম রাহী বলেছেন: প্রাতঃসূর্যের দহনটা তো খারাপ না রে, ভাই। দুপুরের সূর্যদহন হলে না হয় ছারখারটা মেনে নেওয়া যেত, কী বলেন?
মন্দ না, চলুক...
০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ।

৬. ২৪ শে মে, ২০০৮ বিকাল ৪:১৯
বহুরূপী মহাজন বলেছেন: আপনার কবিতার হাত তো বেশ ভাল। পড়ে আনন্দ পেলাম। সাথে প্লাস B-)
০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ

৭. ২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:৫৬
মুহিবুর রহমান বলেছেন: পড়ে আনন্দ পেলাম। সাথে প্লাস +
০৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:২০

লেখক বলেছেন: ধন্যবাদ

৮. ০৬ ই জুন, ২০০৮ রাত ৮:১০
ড.বিবেক বলেছেন:

সৈয়দ আমিরুজ্জামানের ভাই আজম মিজানকে অভিন্দন।


আজম মিজান আপনি কি সৈয়দ লিখেন না?
০৭ ই জুন, ২০০৮ দুপুর ১:৪১

লেখক বলেছেন: চোখ থাকতেও অন্ধ নাকি?

একদিন বিভ্রান্ত্রদের ভূল ভাঙবেই।

 

মোট সময় লেগেছে ০.৯১১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
কবিতা লিখছি। বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরির মোটিভেটর হিসেবে কর্মরত। জাতীয় কবিতা পরিষদের একটি শাখার সদস্য সচিব। ফ্রিল্যান্স সাংবাদিকতার সাথে একটু...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই