এই পোস্টি যারা আনিসুল হকের ' মা ' উপন্যাসটি পড়েছেন তাদের জন্য নয়। যারা এখনো পড়েননি তাদের জন্য।
--------------------------------------------------------------------------------------
আনিসুল হকের 'মা' উপন্যাস অনেকদিন পড়বো পড়বো করে পড়া হয়ে উঠে নাই অবশেষে সম্ভব হলো। তাই সবার সাথে শেয়ার করছি।
================================================
মোবাইল থেকে ডাউনলোড করার লিংকঃ
http://wap.opentechbd.com/
কম্পিউটারে ডাউনলোড করার লিংকঃ
http://www.somoy.com/pdf/maa_emb.pdf
আজাদের বাবা ছিলেন একজন ইঞ্জিনিয়ার, টাটা কোম্পানীতে চাকরী করতেন।
আজাদদের ছিল ঢাকায় ইস্কাটন রোডে বিরাট বাড়ী। আগা পাস্তলা মোজাইক, ঝকঝকে দামী সব ফিটিংস, আজাদের মায়ের ড্রেসিংরুমটাই ছিল একটা বেড রুমের সমান।
আজাদের বাবা ইউনুছ চৌধুরী ছিলেন ঢাকা শহরের সবচেয়ে বড়লোকদের একজন। কেউ কেউ বলেন, বড়লোকদের একজন নয়, সবচেয়ে বড় লোক।
আজাদ ছিল তার মায়ের একমাত্র সন্তান। আজাদের বাবা দ্বিতীয় বিয়ে করায় তার মা বালক আজাদকে নিয়ে স্বামীর গৃহ - অর্থ - বিত্ত ত্যাগ করে আলাদা হয়ে যান।
মা অনেক কষ্ট করে বস্তির মতো বাড়ীতে ভাড়া থেকে ছেলেকে লেখাপড়া করান। আজাদ করাচী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে। এই সময় দেশে শুরু হয় মুক্তিযুদ্ধ। আজাদের বন্ধুরা মুক্তিযুদ্ধে ঢাকা আরবান গেরিলা দলে যোগ দেয়। আজাদও তার মাকে বলে, আমি যুদ্ধে যাব। মা তাকে অনুমতি দেন। ১৯৭১ সালের ৩০ আগষ্ট রাতে ঢাকার কয়েকটা মুক্তিযোদ্ধা নিবাসে একসাথে হামলা চালায় পাকিস্তানী সৈন্যরা। আরো কয়েকজনের সাথে ধরা পড়ে আজাদ, বদি, আলতাফ মাহমুদ, জুয়েল ও জাহানারা ইমামের ছেলে রুমী।
পাকিস্তানীরা প্রচন্ড অত্যাচার চালিয়েও কথা বের করতে পারেনা। তখন তার মাকে বলা হয়, ছেলে যদি সবার নাম-ধাম বলে দেয় তাকে ছেড়ে দেয়া হবে। আজাদের মা ছেলের সঙ্গে দেখা করেন এবং বলেন, শক্ত হয়ে থেকো কারো নাম বলে দিওনা। আজাদ বলে, মা দুদিন ধরে ভাত খাইনা, আমার জন্য ভাত নিয়ে এসো মা। মা পরের দিন ভাত নিয়ে গেলেও ছেলের আর দেখা মেলেনা। আর কোন দিনও তাঁর ছেলে ফিরে আসেনি।
যুদ্ধের ১৪ বছর পর ১৯৮৫ সালের ৩০ আগষ্ট মা মারা যান নি:শ্ব ও রিক্ত বেশে। এই ১৪ বছরে মা কখনও মুখে ভাত তোলেননি, কখনও বিছানায় ঘুমাননি।
মুক্তিযোদ্ধাদের কাছে এই কাহিনীর সন্ধান পেয়ে বহু জনের সাক্ষাৎকার নিয়ে, বহু দলিল দস্তাবেজ ঘেঁটে আনিসুল হক রচনা করেছেন এক অসম সাহসিকা মায়ের অবিশ্বাস্য কাহিনী অসামান্য এক উপন্যাস "মা"।
--------------------------------------------------------------------------------------
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১০:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


