আরিফ আমার বন্ধু। গত ছয় মাসে ওর সাথে আমার কোন দেখা নেই কথাও হয়না। অথচ একটা সময় ছিল প্রতিদিন একবার অন্তত ওকে না দেখে সময় কাটেনি। আমাদের কর্মব্যস্ততা আমাদের কত দূরে সরিয়ে রেখেছে। আজ বার বার ওর কথা মনে পড়ছে, একবার অন্তত ফোন করে জানা দরকার ও কেমন আছে। মোবাইলের ফোনবুক হাতিয়ে নম্বরটা বের করার চেষ্টা করতেই মনে হলো নম্বরটাতো মুখস্তই আছে অযথা ফোনবুক খোর দরকার কি। একসময় ওর নম্বরটা আমার মুখস্ত থাকতো না কিন্তু আমার নম্বর ওর মুখস্ত। ও বলতো, আমার মোবাইল নম্বরটা তুই মুখস্ত রাখতে পারলি না এখনো।
- 'সব সময় তো ডায়ালেই নম্বরটা থাকে বল মুখস্ত করার সময় আর দিলি কখন।' আমি বলতাম। আজ ওর মুখস্ত নম্বরে ডায়াল করি। 'আমি বাবা হতে যাচ্ছি জানিস?' আরিফ আমার ফোন রিসিপ করেই বলল।
আমি বললাম, 'তুই বিয়ে করলি কখন? আমি জানলাম না।'
ও বলল, 'বিয়েতো এখনো করিনি।'
আমি জানতে চাইলাম, 'তাহলে বাবা কি করে হবি?'
- 'রুনার কথা মনে আছে তোর?' ও জানতে চাইল।
আমি বললাম, 'ওরতো অনেক আগেই বিয়ে হয়ে গেছে ওর কথা আসছে কেন?'
- 'আসবেনা, ও কি আমাকে পর করে দিয়েছে নাকি?'
- 'পর না আপন তাতো জানিনা, কি, ওকে বিয়ে করলি নাকি?'
- 'আরে না শোন, ওর হাজবেন্ড জানসইতো দেশের বাইরে থাকে। ওর ভিতরে বউকে বাচ্চা দেয়ার মতো কিছুই নাই। পরীক্ষা করানো হইছিল। ডাক্তার কিছু ভিটামিন টিটামিন খাইতে দিছে আরকি। বলছে দেখেন যদি কিছু হয়।'
- 'তারপর'।
- 'রুনা আমাকে বলল, ও আর কখনো বাবা হতে পারবেনা। তাই আমাকে কাছে টেনে নিল। বলল, আর কিছু না দিতে পার আমাকে মা হওয়ার সুযোগটা অন্তত দাও। বল এরকম কথা বললে না শুনে পারা যায়?’
- ’বাহ! ভালো তো।’
- ’শুধু ভালো তো না। ও রোজ এখন আমার কাছে আছে। এর মধ্যে ওর হাজবেন্ড শালা দেশে আসছিল। দশ বারোদিন ছিল। এরপর আবার চলে গেছে। রুনা এখন প্রেগন্যান্ট।’
- ’তোর মাথা ঠিক আছে তো! কি বলছিস এসব?’
- ‘কি বলব আর?’
- ’ওর হাজবেন্ড যেহেতু দেশে আসছিল তুই কিভাবে বুঝলি ওই বাচ্চা তোর? ওর হাজবেন্ডেরইতো হতে পারে।’
- ’আমি কনফার্ম করবো কেমনে? রুনাই কনফার্ম করছে। কিন্তু সমস্যা হলো আমিতো আর এই বাচ্চার বাবার হবার অধিকার পাবোনা। বল কেমন লাগে। যখন ভাবি আমি বাবা হচ্ছি কিযে ভাল লাগে জানিস।’
- ’ভালোইতো।’
- ’কি বলছিস ভালোইতো। শোন যখন ভাবি বাচ্চাটা আমাকে বাবা বলে ডাকবেনা অথচ আমার বাচ্চা, খুব অস্থির লাগে জানিস।’
- ’জানলাম।’
- ’ইয়ার্কি করছিস না। আচ্ছা ফোনটা রাখতো, রুনা কল করেছে ওয়েটিংয়ে, তোর সঙ্গে আবার পরে কথা বলব।’
লাইনটা কেটে দেয়ার আগেই আমার কানেকসন হোল্ড হয়ে গেল। ও রুনার সাথে কথা বলছে। কি কথা বলছে ও? প্রেমিক প্রেমিকার কথা নাকি স্বামী স্ত্রীর।
সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


