somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৃষ্টিকর্তা, কবে আসবে তুমি? -----মোজাফফর হোসেন

২৪ শে ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৪:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৃষ্টিকর্তা, কবে আসবে তুমি?
মোজাফফর হোসেন

সে এসেছে। এই মাত্র খবর পেলাম সে এসেছে। খবরটা শুনে আমি আনন্দে লাফাতে শুরু করেছি। লাফাতে শুরু করেছে আমার ঘরের প্রতিটা আসবাবপত্র। সে এক অদ্ভুদ নৃত্য! পৃথিবীতে আর কোন ছোট লোক থাকবে না, অসহায় থাকবে না, থাকবে না কোন দরিদ্র। মানুষের প্রতিটা চাওয়া গুণে গুণে পূরণ করা হবে। শ্রেণীবৈশম্য চিরকালের জন্য বিলীণ হবে সময়ের অতল গহব্বরে। আর কোনদিন কার্ল মার্কসের জন্ম হবে না। সে এসেছে। এখন সাম্যবাদের গান রচিত হবে ঘরে ঘরে। আমার আনন্দ যেন আর ধরছে না।

চারিদিকে এখন স্বগীয় সুবাস। পাখিদের আনন্দ গীতে মূখর প্রকৃতি। আমি হাঁটছি। পাখির খসে পড়া পালকের ন্যায় হেলে দুলে হাঁটছি আমি। কখনো বা ফুটপাত ধরে কখনো বা রাজপথের মাঝখান দিয়ে- কোন যানজট নেই, নেই কোন ফেরিওয়ালার পিচ্ছিল কণ্ঠস্বর, টোকাইদের স্বপ্ন ভাঙ্গার গান। আমি হাঁটছি। অদ্ভূদ ছন্দে হাঁটছি আমি। চারিদিকে নেই কোন উঁচু-নিচু বিল্ডিং, কোথাও নেই কোন অনিয়ম। সে এসেছে। আমি একেক লাফে আকাশ ছুঁয়ে আকাশ আসছি।

নদীর মাঝপথ ধরে হাটছি আমি। সহসা কার হাত যেন আমার কাধ ছুঁয়ে গেল। অমনি আমার সমস্ত শরীর নুরের মত জ্বলে উঠল। আমি অনুভব করলাম, আমি স্বর্গের সবচেয়ে উঁচু স্থানটিতে। আমার চারপাশ ঘীরে আছে অতীত বর্তমান ও ভবিষ্যতের অসংখ্য ভালো মানুষ। সুবিধা ভোগীদের মধ্যে আছে বস্তির ছিচকে চোর এমনকি যে মেয়েটি মায়ের চিকিৎসার জন্য দেহ বিক্রি করেছিল সেও। অতীত বর্তমান ও ভবিষ্যত বিলীন হয়েছে মহাকালের আদিম স্রোতে। অথচ আমি বেঁচে আছি। আমি শ্বাষ নিচ্ছি রজনীগন্ধ্যার। আমার রক্তে আশ্রয় নিয়েছে কোটি কোটি দেবদূত। বিশ্বাস-ই হচ্ছে না আমার পাশে পাশে হাঁটছে সে। চিমটি কাটতে কাটতে আমি হাপিয়ে উঠেছি তবুও বিশ্বাষ করতে পারছি না নিজেকে।

আমরা হেঁটে চলেছি। পিছন দিকে তাকাবার অবসর আর নেই। আমার চোখের প্রতিটা পলকে পলকে তৈরি হচ্ছে বিস্ময়। আমরা হেঁটে চলেছি নতুন এক পৃথিবীর মাঝখান দিয়ে; যেখানে ছেলের সামনে মা, পিতার সামনে কন্যা ধর্ষিত হয় না। যেখানে মায়ের সাথে ঝলসে যায় না সদ্য জন্ম নেওয়া কোন শিশু। অভাবের তাড়নায় নীতিকে বিক্রি করে না কোন মানুষ। জৌতুকের লালসায় স্বামী খুন করে না স্ত্রীকে। আমি এখন এমন এক পৃথিবীর বাসিন্দা যেখানে নেই কোন ক্ষমতার লোভ, নেই ঘাতক ব্যধির মরন ছোবল।

আমি হাঁটছি। আমি হাঁটছি এখন বরফে ঢাকা মরুভূমিতে। আমি অনুভব করছি, আমি জমে যাচ্ছি ক্রমশ:। আমার শ্বাষ-প্রশ্বাষ থেমে থেমে যাচ্ছে- সহসা ঘুম ভেঙ্গে যায় আমার। সমস্ত শরীর ঘেমে একাকার। ভিজে গেছে বিছানা, ভিজে গেছে মেঝে- আসবাবপত্রের পায়া। তাহলে কি আসেনি সে?! আমি বাইরে বেরিয়ে আসি: প্রতিদিনকার মত দানবাকৃতির বিল্ডিংগুলোর ফাক ফোকর দিয়ে সূর্য ফ্যালফেলিয়ে তাকিয়ে আছে রাস্তার উদোম হাড্ডিসার শিশুটির দিকে। মুখ তুলে তাকায় আকাশের দিকে: সৃষ্টিকর্তা, কবে আসবে তুমি? আর কত রক্ত তোমার প্রয়োজন? তোমাকে আনতে হলে আর কত অশ্রু আমাদের ঝরাতে হবে?
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×