কবিতা: হৃদয়ে সত্বায়িত অভিপ্রায়
-এমজসীম
অতটা হৃদয় নেই আমার
যতটা শরীর আছে তোমার !
যতটা আকুল
প্রেম.. প্রেম খেলা
ভালবাসা আর প্রবঞ্চনায় একাকার ।
আমার হাঁড়ের মধ্যে জমে আছে
পাস্তুরিত ব্যথা
বুকে আর্দ্রতারোধক হাহাকার
আমি ঈশ্বরের নিসঙ্গ করাত, যাতাকলে পেষানো
রক্তকনার অনু
বিচ্ছেদ-বেদনার ভগ্নাংশ আমি !
অতটা সুনাম, অতটা গ্রহণ
কি প্রয়োজন আমার ?
ক্ষণেক ভাল-মন্দে
মর্জিত স্তুতির কি প্রয়োজন আমার ?
শরীর থেকে সময়ের তারিফ যত মুছে যায়
তত কৃত্রিমতার খোলস ঝলসে
হয় অকৃত্রিম
সুমিষ্ট ফল হয় তোতো
আমি তত হই অসভ্যের তুত !
অতটা ক্ষরণ নেই আমার
যতটা বদলে যাওয়ার পথ খোলা রাখ তুমি
আমি মৌল ধরেই বাঁচি
শেকড় যেমন ছড়ায় বসতি মাটির শরীরে..
আর তুমি সব ভুলে, সব ধূয়ে- মুছে
গৌরবের সরোবরে হও
পুত:পবিত্র
আমি রমনীহীন থাকি চির বসন্তে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

