আর
আমি গতকাল শাহবাগে ছিলাম না,
চট্টগ্রামের প্রেসক্লাব বা শহীদ মিনার চত্বরেও না,
আজ
চট্টগ্রাম শহর থেকে বহু দূরে আমি অফিসে বসে
ভার্চুয়ালি ঘুরে আসি শাহবাগ, সিলেট......... চট্টগ্রাম............
যেখানে দৃপ্তপায়ে জমায়েত হয়,
তরুণ, যুবক, বৃদ্ধ..
এমনকি কিশোর, নারী; তারাও বেড়িয়ে পড়ছে...........
আর আমি???
বেদনা আক্রান্ত মনে হঠাৎ করে জেগে ওঠে শাহবাগ...........
স্লোগান উঠে "আমি বিচার চাইতে আসিনি, ফাঁসির দাবী নিয়ে এসেছি!"...
দুঃখিত শাহবাগ, আমি যেতে পারিনি........
আজ এমন 'বসন্ত' দিন.........
শাহাবাগ ছড়িয়ে পড়ে.......... প্রতি শহরে.........
প্রতি গ্রামে, প্রতি ঘরে, প্রতি জনে!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




