জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের তীব্র নিন্দা জানালো ইরান
২৪ শে জুন, ২০০৯ রাত ১:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইরান তার অভ্যন্তরীণ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জনাব হাসান কাশকাভি বলেছেন, বান কি মুন পাশ্চাত্যের কয়েকটি আধিপত্যকামী শক্তির সৃষ্ট নেতিবাচক পরিবেশ ও প্রচারণার প্রভাবে ইরানের গৌরবোজ্জ্বোল প্রেসিডেন্ট নির্বাচনের বাস্তবতাগুলো উপেক্ষা করেছেন। বান কি মুনের এ ধরনের নীতি-অবস্থান জাতিসংঘ মহাসচিবের দায়িত্বসহ সর্বজনস্বীকৃত আন্তর্জাতিক আইনের লংঘন এবং ইরানের অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপ বলে জনাব কাশকাভি উল্লেখ করেন। বান কি মুন অসচেতনভাবে হস্তক্ষেপকামী ও উপনিবেশবাদী এসব শক্তির অনুসরণ করে বিশ্বের স্বাধীন দেশগুলোর কাছে তার গ্রহণযোগ্যতা অনেকাংশে ক্ষুন্ন করেছেন বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মন্তব্য করেন। যে নির্বাচনে একটি দেশের শতকরা ৮৫ ভাগ জনগণ অংশ নিয়েছে সে নির্বাচনকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ব্যাপক গণতান্ত্রিক ক্ষমতা ও সম্মানের প্রকাশ হিসেবে শ্রদ্ধা জানানো উচিত ছিল বান কি মুনের এবং এ ব্যাপারে নিজস্ব মনোভাব প্রকাশ করে তিনি জাতিসংঘ মহাসচিবের সম্মান রক্ষা করতে পারতেন বলে জনাব কাশকাভি স্মরণ করিয়ে দেন
খবরের সুত্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন...
...বাকিটুকু পড়ুনদ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন