somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাটখিলে অপহৃত দুই ছাত্রী অপহরণের ২২ ঘন্টা ও ২৮দিন পর উদ্ধার

২৮ শে অক্টোবর, ২০১১ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নোয়াখালীর চাটখিল থানা পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে অপহৃত দুই ছাত্রীকে অপহরণের ২২ ঘন্টা ও ২৮দিন পর গত কাল শুক্রবার সন্ধ্যায় উদ্ধার করেছে। উদ্ধার হওয়া ছাত্রীরা হচ্ছে চাটখিল উপজেলার মোহাম্মদপুর গ্রামের আবদুর রশিদের মেয়ে ও মোহাম্মদপুর আনোয়ার আলী আলিম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রী ডালিয়া আক্তার (১৬) এবং অপর জন হচ্ছে রেজ্জাকপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে ও ড. খলিলুর রহমান কারিগরি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী পিনু আক্তার (১৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর ডালিয়াকে ভোলা জেলার আরিফ ও শুভ নামের দুই যুবক চাটখিল থেকে অপহরণ করে চট্টগ্রামের বন্দর টিলায় নিয়ে যায়।
এ ঘটনায় ডালিয়ার মা রেহানা বেগম বাদী হয়ে গত ১৭ অক্টোবর নোয়াখালী আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পুলিশ গত কাল শুক্রবার অভিযান চালিয়ে চট্টগ্রামের বন্দর টিলার একটি বাড়ি থেকে ডালিয়াকে উদ্ধার করে চাটখিল থানায় নিয়ে আসে। অপর দিকে গত বৃহষ্পতিবার (২৭ অক্টোবর) সকালে স্কুলে যাওার পথে চাটখিল উপজেলার দুলালপুর গ্রামের আজান মিয়ার ছেলে সাইফুলের নেতৃত্বে ৩/৪ বখাটে পিনুকে জোরপূর্বক একটি সিএনজি-তে তুলে অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় পিনুর মা জুলেখা খাতুন বাদী হয়ে ওই দিন দুপুরে চাটখিল থানায় মামলা দায়ের করলে পুলিশ ঝটিকা অভিযান চালিয়ে অপহরণের ২২ ঘন্টা পর গত শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর সেকান্দার গ্রামের অধিবাসী ও চাটখিল থানায় এজাহার ভূক্ত আসামী ওসমানের বাড়ি থেকে পিনু আক্তারকে উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী সাইফুল ও গৃহ কর্তা ওসমান পালিয়ে যায়। অভিযাানে নেতৃত্ব দেন চাটখিল থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম ও এসআই রফিকুল ইসলাম।
চাটখিল থানার ওসি (তদন্ত) সফিকুল ইসলাম বলেন, অপহৃত দুই ছাত্রীকে জবান বন্দী রেকর্ড ও মেডিকেল পরিক্ষার জন্য আজ সকালে নোয়াখালী জেলা জজ আদালত ও নোয়াখালী সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×