: ওস্তাদের কি মন খারাপ নাকি, গত কয়দিন ধইরা দেখতাছি ঠিক মতো কথাবার্তা নাই, ক্যামন জানি মনমরা । একেভারে চুপচাপ...
: নারে ছলু আমার কিছুই হয় নাই..
: ওস্তাদ তুমি বললে তো আর হইবে না, তোমার চেহারা দেখলেই বুঝা যায় যে, তুমি কোন কিছু নিয়া চিন্তায় আছো,
: বুলেট বড় করে একটা নিঃশ্বাস নিলো ( বুলেট হলো ছলুর ওস্তাদের নাম, বুলেট নাম হওয়ার পিছনে বিরাট ইতিহাস আছে... আর এক কথায় হলো তার টার্গেট কোন দিন মিস হয়না।
: ওস্তাদ তোমার এমন কি হইছে যে, আমারে কওয়া যাইব না।
: নারে ছলু তেমন কিছু হয়না, হইলে তোরে তো কইতাম,..
: যে জায়গায় তোমার আরো খুশি হওয়ার কথা , আনন্দ করার কথা সেই জায়গায় তুমি ক্যামন মনমরা হইয়া থাক....
: ছলু, তুই ঠিকই কইছত, আমার সব কেইস খালাস হয়ে গেল,।আমার আনন্দ করার কথা । অথচ আমি যেই অপধার করেছি জীবনেও তো খালাস পাওয়ার কথা না...একবার চিন্তা কইরা দেখ.
: এখানে চিন্তা করার কি আছে ওস্তাদ, আরো ভালো তো ....
: আমাগো লেগা ভালো, তা ঠিক,,,,,,
: তাইলে তুমি মন খারাপ করে রেখো নাতো, আমার ও খারাপ লাগে।।
: না মানে ছলু আমি কইছিলাম কি..... আমার আর খুন-খারাপি, চুরি-ডাকাতি করতে ভালো লাগে না...
: ছলু অবাক হয়ে শুধু তাকিয়ে রইল ... কিছুই তার মাথায় ঢুকতাছে না.. এইসব কি বলে তার ওস্তাদ..... যারা এইলাইনের মানুষ তাগো কি এইসব কথা মানায়, খুন খারাপি করতে আর ভালো লাগে না....
: ছলু, তুই-ই ক দেখি, খুন-খারাপি করতে গেলাম অথচ মনে কোন ডর, ভয় কিছুই নাই এতে কি কোন মজা লাগে..
: ওস্তাদ তুমি এইসব কি কথা কইতাছ...
: অবাক লাগতাছে তোর কাছে, আমার কাছে কিন্তু কোন অবাক লাগতাছে না, __ কোন পুলিসি ভয় নাই, কোন কেইস ও নাই, ,,, কেইস হইলে ও তার আগেই খালাস.... এভাবে কি আমাগো জীবন চলে ,,,, তাই সিদ্ধান্ত নিসি আর খুন খারাপি করব না।
:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




