somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানবজমিনের জঘন্য রিপোর্টিং, একট ডেটিং স্পট কে বলা হল বেশ্যালয়।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানবজমিনের একটি জঘন্য রিপোর্টিং।
ঢাকার অদূরে একটি পরিচিত ডেটিং স্পট কে বলা হল বেশ্যালয়। এখনে নাকি অশ্লিল কাজ চলে। নৌকায় ভাড়ায় যুবকদের নারী সাপ্লাই দেয়া হয়, সাথে মদ আর নানা যৌন উপরকণ ..!!


অতচ জানা কথা ভেড়িবাধ, বিরুলিয়া জেটি এলাকাটি সুপরিচিত ডেটিং স্পট। দুপুরে এখানে যারা আসে তাদের বেশির ভাগই স্কুল-কলেজ পড়ুয়া স্টুডেন্ট। বিকেলে সবাই আসে, মুক্ত বাতাসের খোঁজে। ফ্যামেলি সহও নৌকা ভ্রমনও হয়। স্পিডবোট, লঞ্চও আছে কিশোর-বালকের দলও নৌকা ভ্রমন করে, পানিতেও ঝাপ দেয়, এতে অনেকে পানিতে ডুবে মারাও গেছে কয়েকজন। এটা মোটেও বেশ্যালয় নয়, ভ্রমন স্পট কাম ডেটিং স্পট। নৌকা ভাড়া ১০০০ টাকা না। ২৫০ থেকে ৩০০। অন্যান্ন ডেটিং স্থানের মত এখানেও বাড়াবাড়ি হয়, তবে সীমানা অতিক্রম করেনা কখনো। ভেড়িবাধের কিছু নির্জন এলাকায় মাস্তানি, চাঁদাবাজি-ছিনতাইও হয়, এসব বিচ্ছিন্ন ঘটনা বলা যায়।
কিন্তু অত্যন্ত নোংড়া মানসিকতার মানবজমিন জঘন্য ভাবে এটাকে উপস্থাপন করলো।

প্রতিক্রীয়াশীল এই পত্রিকাটি দু বছর আগেও পরিকল্পিত ভাবে এ ধরনের একটি খবর ছেপেছিল। "রমনা পার্কে ভাড়ায় পাওয়া যায় প্রেমিকা" সুধু কাছে যেয়ে অফার দিতে হয়।
এই খবরটি এলাকাটিতে ব্যাপক প্রভাব বিস্তার করে, রমনা পার্ক এলাকা প্রায় কাপলশুন্য হয়ে পড়েছিল। পার্ক এলাকায় ও সংলগ্ন রাস্তায় মেয়েদের একক চলাচলও ঝুকিপুর্ন হয়েযায়। মহিলা জগাররাও পার্কটি ও পার্ক সংলগ্ন রাস্তা এড়িয়ে চলতে থাকে। পার্কটি একটি ভুতুরে এলাকায় পরিনত হয়েছিল কয়েকদিনের জন্য।

পত্রিকাটির মতলবি প্রচারনা ২০০৪ এর জেএমবির কার্যক্রমের সাথে অনেকটাই মিলে। ২০০৪ এ জেএমবি ভ্যালেন্টাইন্সডের বিকেলে টিএসসি চত্তরে শতাধিক কাপলের উপর নৃশংশ বোমা হামলা চালিয়েছিল। পটেটো চিপসের মোড়কে বোমাটিতে বিশেষ ধরনের স্পিন্টার থাকায় বিপুল সংখক হতাহত হয়েছিল, রক্তে ভেসে গিয়েছিল টিএসসির চত্তর। পঙ্গু হয়ে গিয়েছিল অনেকেই। এর পর ঐ এলাকায় কাপলদের ঘোরাঘুরি অনেকদিন বন্ধ ছিল। তার কিছুদিন আগে কোপানো হয়েছিল হুমায়ুন আজাদকে।

মানবজমিন পত্রিকার মোটিভ জেএমবির কার্যক্রমের মত না হলেও উদ্দেশ্য ও লক্ষ একই। নোংড়া ভাবে ভয়ভীতি শৃষ্টি করে প্রেমিক যুগল বা একক পথচারি মেয়েদের মুক্ত চলাচল বাধাগ্রস্থ এবং বিপদ্গ্রস্থ করা।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৩
৩২টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×