somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মাঈনউদ্দিন মইনুল
উন্নয়ন ও মানবাধিকার কর্মী। শিশুর শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার এবং নারীর অর্থনৈতিক স্বাবলম্বীতার জন্য কাজ করি। আন্তর্জাতিক সম্পর্ক, রাজনীতি ইত্যাদি বিষয়ে কৌতূহলী।

কী এমন হয়েছিলো যে, ১৭ দিনেই অস্থির হয়ে শাহবাগ ছেড়ে দিলেন?

২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদ মিনারে ভাঙচুর, পতাকা ছেঁড়া, অ-আ-ক-খ সজ্জিত বর্ণমালা বৃক্ষ ছিন্নভিন্ন করে ফেলা, এসব হবার জন্যই কি গতকাল প্রজন্ম চত্বর ছেড়ে দেওয়া হয়েছিলো? শাহবাগের ভাইদের ওপর কি সেই ভুঁতে আছড় করেছিলো? গণজাগরণ মঞ্চে এরকম কিছু নমুনা গতকাল দেখা গিয়েছিলো।

সমাবেশ শেষ, আলটিমেটাম এবং কর্মসূচি ঘোষণাও শেষ। কিন্তু দেশপ্রেমিক জনতা যখন ৩ ঘণ্টা অতিক্রান্ত পরও প্রজন্ম চত্বর ছাড়ে নি, তখন কি বুঝতে হতো না? জনগণের আন্দোলনকে কেন জনগণের সম্মতি ছাড়া স্থগিত করা হলো? এটি দেশব্যাপী জেগে ওঠা তারুণ্যের চেতনার সাথে অবিচার করা হলো না?

কতটুকু সাফল্য অর্জিত হয়েছিলো যে, আন্দোলন শিথিল করতে হবে? কী পেয়েছি আমরা? ৬ দফার কত দশমিক দাবি পূরণ হয়েছে?

জামাত শিবিরের ভাঙচুর আর মানুষ হতাহত করার চেয়ে কি শাহবাগের মোড়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখা উত্তম নয়?

প্রথমবার যখন মিছিলের সময় ৭ ঘণ্টায় নামিয়ে আনা হলো, সেদিনই একজন সহব্লগারকে প্রাণ হারাতে হলো। এবারের শৈথিল্যে সারাদেশের গণজাগরণ মঞ্চ আক্রান্ত হলো। নাকি সুরে কথা বলে জনগণের আন্দোলনকে নেতৃত্ব দেওয়া যায় না। জনগণের আস্থা নিয়ে ছিনিমিনি খেললে, এর চড়া মূল্য দিতে হবে।

এই দ্বিতীয়বারের মতো শাহবাগে ফিরে আসা হলো। আবারও ফিরে আসার ডাক। এখন আর তাড়াহুড়া নয়। শাহবাগের গণজাগরণ মঞ্চ সাধারণের জন্য সাময়িক অসুবিধা করবেই। সংগ্রামী জনতা সেটি মেনে নিয়েই ১৭ দিন সঙ্গে থেকেছে। জাগ্রত জনতা এবার আর ঘরে ফিরে যেতে চায় না।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনা খাদক ছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১১:৪৮


আজকে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু একটা এমন তথ্য দিলেন যেটা শুনে বাংলাদেশের আমজনতা রীতিমতো ক্যালকুলেটর হাতে বসে গেল। কথা হচ্ছে শেখ হাসিনার খাবার খরচ নিয়ে। কোন সালে কত টাকার... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি বিলাস!

লিখেছেন রাজীব নুর, ১৩ ই জুলাই, ২০২৬ সকাল ৯:৩৮



বৃষ্টির জন্য খুব বেশি হাহাকার জমেছিল বলেই কিনা,
জমিয়ে বৃষ্টি এসে রীতিমতো আমাদের জমিয়ে রেখেছে-
এখন গৃহ কারাবাস!
বৃষ্টি তুমি কিনা জমিয়ে রেখেছিলে এতটা ক্রোধ!
থামছেই না তোমার চোখ রাঙানি!
অনেক... ...বাকিটুকু পড়ুন

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

×