আমার প্রিয় পোস্ট
- আবার ১৮+++ জোকস রিপোষ্ট হইলে মাফ কইরা দিয়েন - মাতবার
- ভালো লাগা প্রিয় কবিতারা-- ২ (যদি নির্বাসন দাও--সুনীল) - আবদুর রাজ্জাক শিপন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৩ ( আমি কিংবদন্তির কথা বলছি --আবু জাফর ওবায়দুল্লাহ) - আবদুর রাজ্জাক শিপন
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১১ ( শুদ্ধ করো আমার জীবন --মহাদেব সাহা) - আবদুর রাজ্জাক শিপন
- অপরবাস্তব- ৪ এর প্রকাশনার সঙ্গে নিজেকে যুক্ত করুন, ২০০৯ এ লেখা আপনার সেরা পোস্টটির মনোনয়ন দিন - আবদুর রাজ্জাক শিপন
- পোস্টার(গল্প) - হাসান মাহবুব
- অর্পিত [সম্পূর্ণ] - আমিনুল ইসলাম
- গণস্বাক্ষর নিয়ে তৃতীয় ব্লগার সমাবেশঃ ২২শে ফেব্রুয়ারি প্রেস কনফারেন্স ও ২য় পর্বের সূচনা মূলক প্রস্তাবনা - আইরিন সুলতানা
- মুক্ত/ নাস্তিক/ সংশয়ী/ ধর্মদ্রোহী'দের যুদ্ধটা ... আসলে কাদের বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে ? - মনির হাসান
- ... তাহলে ইসলামের "প্রানীর ছবি আকা হারাম"-নির্দেশটি কতটা যৌক্তিক ? - মনির হাসান
- ইসলাম অবমাননা আর কতিপয় পর্যবেক্ষণ। - হ্যারি সেলডন
- আল্লাহ, মুহম্মদ সা এবং আল-কোরআন বিষয়ক কিছু আলোচনার জবাবে.... - নাস্তিকের ধর্মকথা
- কতগুলো ফ্রী মুভি ডাউনলোডের সাইট! সাথে মুভী ডাউনলোডের ইউনিভার্সাল সাইট! - ঢিল মারে কে মোর টিনের চালে
- ভালো লাগা প্রিয় কবিতারা- ২৮ (পূর্ণেন্দু পত্রীর কবিতা । কথোপকথন ৩৯) - আবদুর রাজ্জাক শিপন
- বসন্ত তোমার হোক ...বর্ষারা আমার ... - সাঁঝবাতি'র রুপকথা
- ব্লগারদের পছন্দের সেরা কিছু রোমান্টিক বাংলা গান। - নিঃসঙ্গ
- CREED - One Last Breath - ফালাক
- এই কি বেশী না? - অদ্ভুতুড়ে
- অক্ষর - লাবণ্য প্রভা গল্পকার
- কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন? - তামিম
নাম ছিলনা স্বপ্ন গুলোর........প্রতিবিম্বিত অবয়ব তাড়িয়ে বেড়ায় নিজেকে।

নব বিদ্রোহ
০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৮
আমি ভাই,
এ যুগের নতুন ত্রাস
মম অন্যায় আর অনাচার
সকলি করিব গ্রাস।
আমি সন্ত্রাস!
আমি কলমের সাথে লিখিয়া চলিব
ছাড়িব না তব হাল,
অন্ধকার এই মানব জাতির
হব নব দিকপাল।
আমি গহীন অরন্যের হিংস্র মানব
বুঝি না ক কিছু, মানি না ক আদব।
আজি আপন সীমানার বাঁধন ভাঙ্গিয়া
গড়িব বিশ্ব নতুন করিয়া
ধরনীর বুকে উঠিব জাগিয়া
মম নব উদ্যম।
বলিব না কথা তব নত শিরে
জীর্ণতাকে জ্বালাইয়া দিব আজি
তোমাদের ভীড়ে।
ত্রিভূবনের যত বাধা,যত হিংস্র শত্রু দল
কাওকে আমি গুনিব না আজ
কে যাবিরে আজি চল!
চঞ্চল আমি, হিংস্রতাকে করিয়াছি আজি বরণ
সকলে আজিকে বুঝিতে পারিবে
শুনিবে পদ চরণ।
ধরনীর বুকে মৃত্তিকা খনি
কাঁপিয়া উঠিবে হিমালয় জানি,
সায়রের বুকে জোয়ার আসিবে
নামিবে না তব পানি।
তপ্ত হৃদয়, উগ্র আমি
বিসর্জন দিয়াছি যত গোড়ামী
তব বাধা মানিব না আজ
দোলিত করিব, পড়িব তাজ
রাজার আসন আপন করিয়া
ফিরিব ঘরেতে আজ।
.....................................
সুপ্ত হৃদয় যবে বন্দিনু কুক্ষনে
ছিনিয়ে এনেছিলুম একুশের আহবানে,
স্বাধীনতা তব আনিয়াছি মোরা
ঝরায়েছি রক্ত, যুদ্ধের ময়দানে।
আজি কেন তবে নীরব তোরা?
মুছে ফেল যত জীর্ণ জরা
শত্রুর বুকে করিব খেলা
নব প্রাণ স্পন্দনে।
তব মোরা মানিব না হার,
জীবন দিয়া ছিনিয়া আনিব,
মাটির হইবে আজি
নব উদ্ধার।
ঘর ছেড়ে আজ বাহিরে আসিয়া
জীবন বিলাইয়া হাসিয়া হাসিয়া
বিদ্রোহী মোরা,দৃঢ় বিশ্বাস
ভিন্ন করিব শত্রুর শ্বাস।
ত্রি যুগের তব দীর্ঘ নিশ্বাস
রাখিব না মম, ছাড়িবো আজ
বিদ্রোহীর দলে ঢুকিয়াছি তব
বিদ্রোহ; নব বিদ্রোহ
সূচনা করিলাম আজ।
[ নজরুল তো পরাধীন দেশে শোষকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেছিলেন, আমরা না হয় স্বাধীন দেশে, স্বাধীনতার জন্য আরও একবার বিদ্রোহ ঘোষনা করলাম।আপনি আছেন তো আমাদের সাথে???]
প্রথম প্রকাশঃ বিবর্তন বাংলা
সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১:০৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অভিনন্দন আপনাকে।
বিদ্রোহীর দলে ঢুকিয়াছি তব
বিদ্রোহ; নব বিদ্রোহ
সূচনা করিলাম আজ।
এখন কবিতা বিষয়ক কথা বলি। হয়তো ভালো নাও লাগতে পারে তবুও পাঠক হিসেবে।
এখন আধুনিক যুগ। এখনকার কবিতার প্যাটার্ন অনেক বদলে গেছে।
আমাদের বিদ্রোহী কবি নজরুল এই ধরনের কবিতা বহু লিখে গেছেন। এবং আপনার কবিতায় তার প্রতিফলন দেখা দিচ্ছে। কিন্তু এখন কবিতার আধুনিক এ তা যাচ্ছেনা।
আপনি আপনার ভেতর থেকেই এটা লিখেছেন। ভালো লেগেছে। কিন্তু আমার কথা হচ্ছে আপনি আধুনিক ঘরানায় কবিতাগুলো লিখুন। দেখবেন ভালো লাগবে। কারন বিদ্রোহ যদি করতে হয় তাহলে সময় এর সাথে তাল দিয়ে বিদ্রোহ করে যান। নাহলে এখন পাঠকের কাছে আপনি সাড়া পাবেন না এবং এটাকে আধুনিক কবিতা বলা যাবেনা। তার উপর আপনার নিজস্ব ঢং এখানে নাই। এখানে নজরুল চলে আসে।
নিজের ভেতরের নিজস্ব একটা সুর বের করে আনেন। আপনি পারবেন সেটা বুঝা যাচ্ছে। সাবলিল করে কবিতা লিখুন। লিখতে থাকুন।
যেমনঃ নবারুন এর একটা কবিতার কিছু লাইন দেখাচ্ছি
এই মৃত্যু উপতক্যা আমার দেশনা, এই জল্লাদের উল্লাশ মঞ্চ আমার দেশনা।
আমি আমার দেশ কে ফিরে কেড়ে নেবো বুকের মধ্যে কয়াশা ভেজা কাশ, পাহাড়ের জুম অগুনিত ফুল নদী নারী- ভালোবাসা যারথেকে জন্মবধী অচছুত হয়ে আছি তাকে ও ডেকে নেবো্বিপ্লবের উৎসবের দিনে।
ভালো থাকবেন। কবিতায় থাকুন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ বিষয়গুলো তুলে ধরার জন্য। আসলে এই কবিতা গুলো আমি অনেক আগে লিখিছি। সামনে পরীক্ষা, তাই লেখালেখি তে একটুও সময় দিচ্ছি না।
একটা মজার কথা বলি। আমি কলেজে সবসময় একটু জটিল করে বাংলা রচনা বা free hand writing অংশটি লিখি। আমার টিচার রা খাতা দেখে বলে, ভালোই হয়েছে , তবে একটু বেশী জটিল করে ফেলেছো।
যাই হোক, চেষ্টা করবো আগামী লিখা গুলোতে আধুনিকতা আনতে।
কাব্য জগতে যার নাম আনন্দ, তারই নাম ব্যথা। একান্তই নিজের থেকে লিখার চেষ্টা করি। যদিও আমি নজরুল আর গুনের কবিতা দ্বারা সবচেয়ে বেশী প্রভাবিত হই তার পরও ভবিষ্যতে চেষ্টা করবো স্বকিয়তা বজায় রাখতে।
ধন্যবাদ আপনাকে। আশা করি, ভবিষ্যতেও এ ধরনের ভুল গুলো ধরিয়ে দিবেন।
আমিনুল ইসলাম বলেছেন:
বিবর্তনে প্রকাশের আগে সম্ভবত একটি শর্ত ছিল সেটা হচ্ছে যে, প্রকাশিত লেখা অন্যত্র প্রকাশের ক্ষেত্রে "প্রথম প্রকাশঃ বিবর্তন বাংলা" লিখে দিতে হবে। আপনি সেই শর্তটা মানেননি। এসব ক্ষেত্রে সাধারণত বিবর্তন আর্কাইভ থেকে লেখা মুছে দেয়া হয়ে থাকে। অবশ্য বিবর্তন আর্কাইভে লেখা রাখা না রাখা লেখকের একান্ত ব্যক্তিগত ইচ্ছা।
গল্পেরা শেষ পর্যন্ত ফুরিয়েই যায় বলেছেন:
বিদ্রোহের এই আকাঙ্খা ভাল লাগলো। লিখতে থাকুন। প্লাস
ফারজানা আহমেদ সোনিয়া বলেছেন:
কবিতাটা ভাল লাগলো খুব...আমরা না হয় স্বাধীন দেশে স্বাধীনতার জন্য আরেকবার বিদ্রোহ ঘোষনা করলাম....কথাটা অনেকই পছন্দ হলো...ভালো থাকবেন।
লেখক বলেছেন: আছেন তো আমাদের সাথে?????????????
আইরিন সুলতানা বলেছেন:
প্রকাশ ভঙ্গি যদিও পুরনো...তবে সময়োপযোগী দ্রোহী প্রতিজ্ঞা...আমাদের সকলেও একতাবদ্ধ হয়ে দ্রোহে সামিল হওয়া উচিৎ । আমি বেশ কিছু আগে নজরুল ইসলামের দ্রোহী ভঙ্গিটি অনুসরণের সামান্য চেস্টা করেছিলাম ...http://www.somewhereinblog.net/blog/laboniblog/28852588
লেখক বলেছেন: খুবই স্বাভাবিক। দ্রোহ নিয়ে কবিতা লিখবো আর আর নজরুল কে পাবো না, তা কি সম্ভব? আমি তো এখনো এত বড় কবি হয়নি।
ধন্যবাদ। ভালো থাকবেন।.....................অবশ্যই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















জীবন বিলাইয়া হাসিয়া হাসিয়া
বিদ্রোহী মোরা,দৃঢ় বিশ্বাস
ভিন্ন করিব শত্রুর শ্বাস।
ত্রি যুগের তব দীর্ঘ নিশ্বাস
রাখিব না মম, ছাড়িবো আজ
বিদ্রোহীর দলে ঢুকিয়াছি তব
বিদ্রোহ; নব বিদ্রোহ
সূচনা করিলাম আজ।
[ নজরুল তো পরাধীন দেশে শোষকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করেছিলেন, আমরা না হয় স্বাধীন দেশে, স্বাধীনতার জন্য আরও একবার বিদ্রোহ ঘোষনা করলাম।আপনি আছেন তো আমাদের সাথে???]
হ্যাঁ স্বাধীনতা রক্ষার জন্য ---দেশগড়ার জন্য যে কোন যুদ্ধ্বে আছি।