somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘শান্তির দেশ’ নরওয়েতে এবার জঙ্গী হামলা ।।

২৩ শে জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এ বার বড় ধরনের জঙ্গি হামলা ঘটল ‘শান্তির দেশ’ নরওয়েতে। রাজধানী অসলোয় এক ভয়ঙ্কর বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রধানমন্ত্রী জেনস স্টোলটেনবার্গের অফিস-সহ সরকারের সদর দফতর। মারা গিয়েছেন অন্তত সাত জন। পাশাপাশি অসলোর দক্ষিণে ইউটোয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির একটি যুব শিবির চলছিল। প্রধানমন্ত্রীর উপস্থিত হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠানে। হঠাৎ এক আততায়ী সেখানে এলোপাথাড়ি গুলি চালালে কয়েক জন আহত হয়েছেন।
রাত পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এখনও এই দুই হামলার দায় স্বীকার করেনি। দু’টি ঘটনার মধ্যে কোনও যোগসূত্র রয়েছে, এমন কথাও পুলিশ নিশ্চিত ভাবে বলতে পারছে না। তার পরেও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটাই নরওয়ের মাটিতে বৃহত্তম হামলা। আল কায়দার প্রধান ওসামা বিন লাদেন মারা যাওয়ার পরে ইউরোপেও প্রথম। ন্যাটোর সদস্য হিসাবে আফগানিস্তানে সামরিক অভিযানে অংশ নেওয়ায নরওয়েকে অনেক বারই হুমকি দিয়েছিল আল কায়দা। পরিচিত এই ইসলামি জঙ্গি সংগঠন ছাড়া উঠে আসছে আর একটি নাম। লিবিয়ার শাসক মুয়াম্মর গদ্দাফি।
গদ্দাফিকে ক্ষমতাচ্যুত করতে লিবিয়ায় ন্যাটোর বোমাবর্ষণেও সামিল হয়েছে নরওয়ে। বদলা নিতে ইউরোপে হামলা চালানোর হুমকি দিয়েছিলেন লিবিয়ার শাসক। এই হামলা অন্য ইউরোপীয় দেশের প্রতি লিবিয়ার হুঁশিয়ারি কিনা, সেই প্রশ্নও উঠেছে। নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় এই অসলো থেকেই। এ জন্যই নিজেদের ‘শান্তির দেশ’ হিসাবে প্রচার করে নরওয়ে। সেই নরওয়ের রাজধানীই এ বার কেঁপে উঠল জঙ্গি হামলায়।
অসলোর প্রাণকেন্দ্রে সরকারি সদর দফতরের কাছেই ‘ভিজি’ সংবাদপত্রের বহুতল দফতর। শুক্রবার বিকেলে তার সামনেই ভয়াবহ বিস্ফোরণটি ঘটেছে। প্রচণ্ড শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বাড়িটিতে আগুন লেগে যায়। আশপাশের সব বাড়ির জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়। ছুটে আসে দমকলের গাড়ি ও হেলিকপ্টার। ঘটনাস্থলের দিকে আসা সব রাস্তা বন্ধ করে উদ্ধারকাজ শুরু করে পুলিশ। অ্যাম্বুল্যান্সে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিস্ফোরণ স্থলে একটি উড়ে যাওয়া গাড়ির টুকরো মিলেছে, যা থেকে এটিকে গাড়িবোমা হামলা বলেও মনে করছে পুলিশ। কিন্তু কোনও কিছুই এখনও নিশ্চিত ভাবে বলা হচ্ছে না। এমনিতেই অসলোর জনসংখ্যা যথেষ্ট কম। সপ্তাহান্তে তা আরও কমে যায়। শুক্রবার বিস্ফোরণের সময়ে রাস্তায় লোক জন বেশ কম ছিল।
অফিসগুলিতেও ছুটি হয়ে গিয়েছিল। পুলিশ জানিয়েছে, না হলে হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত। ঘটনাস্থলের খুব কাছেই প্রধানমন্ত্রীর দফতর। ঘটনার সময়ে অফিসে ছিলেন না প্রধানমন্ত্রী স্টোলটেনবার্গ। সরকারি টেলিভিশনকে টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ঘটনাটি খুবই ভয়ঙ্কর ও নাটকীয়। তবে আশঙ্কার কোনও কারণ নেই। তিনি নিরাপদেই আছেন, তবে কোথায় রয়েছেন, তা জানাতে পুলিশ বারণ করেছে। তাঁর সব মন্ত্রীও নিরাপদেই রয়েছেন।
এ দিন বিকেলে প্রায় একই সময়ে রাজধানীর দক্ষিণে ইউটোয়া দ্বীপে ক্ষমতাসীন লেবার পার্টির যুবকর্মীদের সম্মলনের বাইরে পুলিশের পোশাক পরা এক আততায়ী এলোপাতাড়ি গুলি চালায়। এই ঘটনায় ৮৪ জন নিহত হয়েছে। প্রধানমন্ত্রী স্টোলটেনবার্গের সেখানে যাওয়ার কথা ছিল। কিন্তু তিনিই যে আততায়ীর নিশানা ছিলেন, পুলিশ সে বিষয়ে নিশ্চিত ভাবে কিছু বলতে পারেনি। সন্দেহভাজন এক জনকে আটকও করা হয়েছে। তাকে জেরা করে দুই হামলার মধ্যে যোগসূত্রের সন্ধান করছেন গোয়েন্দারা।
ইউরোপে এই হামলার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট হেরমান ফন রমপুই বলেছেন, কোনও যুক্তি দিয়েই এই হামলাকে সমর্থন করা যায় না।

বিবিসি,সিবিএন নিউজ,রেডিও তেহরান,ইয়াহু নিউজ
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১১ রাত ৮:৩০
৪টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

×