এই সব ধবল জোছনার রাতে
নির্ঘুম আমার চোখে থাকত
রাত না ফুরানোর প্রার্থণা,
ব্যলকনিতে ঠাঁয় দাঁড়িয়ে কত কিছু ভেবেছি-
জোছনায় ভিজে ভিজে ভোরে যখন
বিছানায় এলিয়ে দিতাম শরীর-
মনে হত আমার পূনর্জন্ম হল....।
তখন ভরা পূর্ণিমায় রাত জাগা ছিল
আমার গঙগা স্নানের মত,
জোছনার পরম প্রার্থণায় শুদ্ধি হত আমার শরীর,
শুদ্ধি হত আমার মন,
আমার ভেতর আসত কাব্য-
বারান্দায় বসে মাঝে মাঝে লিখে ফেলতাম দু'চার লাইন...
সেই তো শুরু-
সে মোহ ভেঙ্গে ফিরতে পারিনি আজো আলোড়িত সংসারে,
নিজকে কেন জানি মেন হয়-
তাবত জোছনার আমি এক আজন্ম কৃতদাস !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


