মোবাইলে দেখি সকাল ৭ টা বাজে, আমরা নাকি মালদা থেকে মাত্র ৫ কিলোমিটার এগোতে পেরেছি। একেই বলে শিরে সংক্রান্তি। রাস্তা বন্ধ, মাল পত্তর নিয়ে হাঁটতে লাগলাম, দূরে বাইপাস দিয়ে দেখি বাস যাচ্ছে, কিছুটা হেঁটে যেতেই বাইপাস কানেক্টর, দেখি অনেকেই গাড়ির জন্য দাঁড়িয়ে। কিন্তু শিলিগুড়ি যেতে কেউ রাজি নয়। হটাত দেখি আর একটা রকেট বাস ঝড়ের গতিতে আসছে, এটা রাত ৮ টায় কোলকাতা থেকে ছাড়ে। বাসে উঠে আবার টিকিট করতে হল, বাস কিছুদুর যেতেই জ্যামের আসল কারন বুঝতে পারলাম,সেই ব্রিজ ভাঙ্গার কারনে রাস্তা বন্ধ আছে, রাস্তার ধারে পরপর মালবাহী ট্রাক দাঁড়িয়ে।অনেক ট্রাক থেকেই পচা গন্ধ বেরচ্ছে। উল্টো দিক দিয়ে কোন গাড়ি ও আসছে না, সেই সুযোগ নিয়েই আমাদের বাস প্রায় উড়ে চলেছে। মাঝে হাই রোড ছেড়ে গ্রামের ভিতর দিয়ে বাস চলতে শুরু করল, অনেক টা ঘুরে হাই রোডে উঠে শিলিগুড়ি পৌঁছতে বেলা ২ টা বাজল, এটাই নাকি কোলকাতা থেকে আসা প্রথম বাস। টেনজিন নরগে বাসস্ট্যান্ডে, চান খাওয়া সেরে লাভা যাবার গাড়ির খোঁজ করতে গেলাম, সেখানেও খারাপ খবর। দার্জিলিং এ হরতাল চলছে ।খালি সিকিমগামী রাস্তা বন্ধের আওতা থেকে বাদ আছে।দার্জিলিং এর কোন গাড়ি পাহাড়ে উঠবে না গেলে ও অনেক ভাড়া লাগবে আবার রিস্ক ও আছে । তাতেও রাজি ছিলাম কিন্তু সে আশাও জলে যাচ্ছে বুঝতে পারছি। এদিকে বিকাল হয়ে আসছে। হুট করে ঠিক করলাম গ্যাংটক যাব, ৪ টার সময় বাস ছাড়বে যেতে ঘণ্টা পাঁচেক সময় লাগবে। ছোট মিনি বাস অগ্রিম টিকিট কেটে জানলার ধারে সিট পাওয়া গেল। সত্যি বলতে কি আমাদের সেই সময়ে সিকিম সম্পর্কে কোন ধারনাই নেই। খালি এই টুকুই জানি সিকিমের রাজধানী গ্যাংটক।মনে একরাশ উত্তেজনা, কি করব কি দেখব ভাবতে ভাবতে দেখি বাস ছেড়ে দিয়েছে...... আগের পর্ব - সিকিমের উত্তর
সিকিমের উত্তর দিকে—পর্ব ২ ( কোলকাতা থেকে শিলিগুড়ি)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৫:২৪
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
সরকারের ছয় মাসের পোস্টমর্টেম....

সরকারের ছয় মাসের পোস্টমর্টেমঃ সমর্থনের জায়গা থেকেই কিছু কঠিন কথা.....
ছয় মাস খুব দীর্ঘ সময় নয়- কিন্তু একটি সরকারের দিকনির্দেশনা, নেতৃত্বের সক্ষমতা এবং প্রশাসনিক দক্ষতার কিছুটা ধারণা পাওয়ার জন্য... ...বাকিটুকু পড়ুন
ইলিয়াস কাঞ্চন

আমার ছোটোবেলায় ইলিয়াস কাঞ্চন সুপারহিরো। খুব সম্ভবত জীবনে প্রথম হলে দেখা সিনেমা ছিলো জবরদোস্ত। সেখানে ইলিয়াস কাঞ্চন ও ওয়াসিম নায়ক। তিনবার দেখেছিলাম। বাড়ির কাছে হল। সেভাবে কড়াকড়ি ছিলো না। ছোটো... ...বাকিটুকু পড়ুন
মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "শিউলি গাছ"
শিউলি গাছ
- মঞ্জুর চৌধুরী
১.
"কাকু ভাল আছেন?"
অনিরুদ্ধ সেন শিউলিতলা থেকে ফুল কুড়াচ্ছিলেন। তাঁর উঠানের সামনে সীমানা প্রাচীর ঘেঁষে দাঁড়িয়ে থাকা শিউলি গাছটার নিচে সাদা ফুল বিছিয়ে আছে। কমলা... ...বাকিটুকু পড়ুন
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।
সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন
ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়
= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =
বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।