উড়াল পাখি
২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ ভোর ৬:২৯
বিস্ময়কর বিচিত্র জায়গা এ পৃথিবী। কত মানুষ। কত রকম। কত জনের কত আশা মনে। সেইসব আশা পূরনের আশায় মানুষ দিক দিশাহীন ছুটে চলে এদিক-সেদিক। প্রতিনিয়ত। কেউ খোঁজে সুখ। কেউবা বিচিত্র কারনে দুখ। দু'দলের কেউই কি সফল হন? সুখ যেমন সহজে পাওয়া সম্ভব নয়; তেমনই দুখও সহজে অর্জন করা যায়না। বিচিত্র না?
ল্যাম্পপোষ্টের আলো-ছায়ায় ফুটপাতে জড়ো হয়ে শুয়ে আছে মানুষগুলো। নিরব, নিঃসংশয় ঘুম। তাদের আয়োজন লক্ষ্য করলে মনে হবে পৃথিবীটাকে যতটা অসুখী মনে করি, ততটা আসলে ঠিক নয়। নির্ঘূম কেউ নেই আশে পাশে। তার মাঝে, এককোনে মলিন মুখে রঙ মেখে চুপচাপ বসে আছে এক দেহপসারিনী। আজ তাকে কেউ এখনও গ্রহণ করেনি। এখন অপেক্ষার পালা। হয়তো ওই টাকা নিয়ে সে বাড়ি ফিরে যাবে। হয়তো তার শিশু একটা সন্তানও আছে, যে মায়ের পথচেয়ে বসে আছে। কিংবা কেঁদে কেঁদে সে এতক্ষনে ঘুমিয়েও গেছে। জীবন বেশ বিচিত্র, সুন্দর; কিন্তু বড্ড নিষ্ঠুরও।
হঠাৎ বৃষ্টি নামে। বাতাস আসে, ভেজা স্যাঁতস্যাঁতে, প্রবল, সব কিছু উড়িয়ে নেবার মত ক্ষমতা তার। ভেতরের বর্ষণ এর আয়োজনের কাছে যেন কিছুই না! আমি ভেসে যাই। সহজেই। অত্যাধিক উল্লোসিত আমার ভাব দেখে ভেতর থেকে একজন বলে ওঠে, ' পথে যারা শুয়ে ছিল তাদের খুব কষ্ট হচ্ছে, দ্যাখ?'
ভুলেই যাই, বৃষ্টির সৌন্দযর্্য কিংবা প্রয়োজন সবার জন্য নয়।
---[ 21/9/06ইং ]---
প্রকাশ করা হয়েছে: ঘাস ফড়িং এর স্বপ্ন, দিন বদল, পথে পথে, পোড়া মাটি বিভাগে ।
অতিথি বলেছেন:
সুন্দর টুকরো কথা- কষ্টকর জীবনের গাথা। মন ছুঁয়ে গেলো।
রোবট রাজকন্যা বলেছেন:
আসলেই , অনেকের কাছেই বৃষ্টি অবাক বিলাসিতা ....এই বিলাসিতাই কারো কারো কাছে নির্বাক কষ্টের .....
অতিথি বলেছেন:
হুম।
অতিথি বলেছেন:
সুন্দর! স্পর্শ করে সহজেই।
অতিথি বলেছেন:
আমি ব্যক্তিগত ভাবে এবং ''জামার্ন ভাষা শিক্ষা আসর'' এর পক্ষ থেকে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ।আমরা ব্লগে একটি সুষ্ঠ স্বাভাবিক সংস্কৃত চর্চার উদ্যোগ নিয়েছি ।
এতে আমরা সুমন সাহেব, ফ্রুলিংক্স সাহেব, সুমন চৌধুরী সাহেব, তীরন্দাজ সাহেব এবং আরও যারা জামার্ন ভাষার সাথে অনেক আগে থেকেই যুক্ত তাদের কাছ থেকে একান্ত সাহায্য কামনা করছি ।(কারণ অনেকের নাম আমার অজানা)
আপনারা যদি আমাদের সাথে অংশগ্রহণ করেন তাহলে আমরা এবং আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ হব । প্রয়োজনীয় তথ্যের জন্য [link|http://www.somewhereinblog.net/rifat/post/21193| GL
নূর-ই-হাফসা বলেছেন:
ভাল লাগলো পড়ে
অতিথি বলেছেন:
গত রাতে একটা মুভি দেখলাম হিস্টরি টেলিভিশনে, মুভিতে একজন কে দেখলাম বৃষ্টির মধ্যে শুয়ে ঘুমাচ্ছে। বিষয়টা অবাক লাগল। এখন মনে হচ্ছে আপনিও পাড়বেন।ভাল লাগল পড়ে, থ্যাংকস।
অতিথি বলেছেন:
আসলে কি জানেন, এই সব দেশে কথা বলতে গেলেও ই-মেইল এ্যাড. চায়--প্রায় এরকম আবস্তা। দুইটা ইউনিভারসিটির দুইটা ই-মেইল শুধুইউনিভারসিটির কাজে ই ব্যবহার করি। দুইটা সবার সাথে যোগাযোগ এর জন্য।
দুইটা ফালতু কাজে, এড় একটা হল এই নিক..........তাই।
অপ্রাসংগিক মন্তবের জন্য apologies.
অতিথি বলেছেন:
লিখ!!!!
অতিথি বলেছেন:
কি?


















