যুক্তরাষ্ট্রে অ্যাপলের যুগান-কারী মোবাইল ফোন ‘আইফোন’ আসতে না আসতেই শিকাগোর তরুণ হ্যাকার জর্জ হটজ আইফোনকে আনলক করে অন্য অপারেটরের মাধ্যমে ব্যবহার করতে সক্ষম হয়েছে। আর এই হ্যাকিং করে জর্জ পেয়ে গেছে একটি নতুন নিশান গাড়ি আর আট গিগাবাইটের তিনটি নতুন আইফোন। ঘটনা একটু খুলেই বলা যাক। চলতি বছর জুনে অ্যাপল তাদের সেরা মোবাইল সেট ‘আইফোন’ নিয়ে বাজারে আসে। একমাত্র অপারেটর হিসেবে দায়িত্ব দিয়ে দেয় ‘এটিএন্ডটি’ নামের একটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানকে। সে সময় অনেকের মতো সতের বছর বয়সী জর্জ হটজ একটি আইফোন কিনে নেয়। উদ্দেশ্য- ফোনটির দুর্বল দিক খুঁজে বের করা। এই সূত্রে জর্জের সঙ্গে অনলাইন ব্লগে পরিচয় হয় রাশিয়ার দুই তরুণ হ্যাকারের। ইন্টারনেটে বসেই আইফোন হ্যাকিংয়ের চেষ্টা করছিল ওরা। এই ত্রি-মাস্কেটিয়ার্সের সঙ্গে পরে যোগ দিল আরেক তরুণ আমেরিকান হ্যাকার। আইফোনকে যে কোন মূল্যে আনলক করে অন্য নেটওয়ার্কের মাধ্যমে ব্যবহারের চেষ্টায় আইফোনের সব সফটওয়্যার বুঝে নিল অক্লান- পরিশ্রমে। প্রতিদিন গড়ে আট ঘণ্টা অনলাইনে থেকে চার ‘হ্যাকার বন্ধু’ বের করে ফেলল আইফোনের দুর্বল দিকটি। এবার নতুন সফটওয়্যার তৈরি করে আইফোন আনলক করার পালা। আগস্টের শেষ দিকে তা সমাধা হতেই জর্জ আইফোন আনলক করে অপারেটর ‘এটিএন্ডটি’র প্রধান প্রতিদ্বন্দ্বী টি-মোবাইলের মাধ্যমে ফোনটি ব্যবহার করতে সফল হয়। এরপর জর্জ কার্টিসেল নামক একটি মোবাইল রিপেয়ারিং প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলে তারা জর্জের আইফোনের বিনিময়ে নিশান গাড়ি ও তিনটি নতুন আইফোন দেয়। গাড়ির গর্বিত মালিক জর্জ ফোন তিনটি তার হ্যাকার বন্ধুদের পাঠিয়ে
দিয়েছে। সুত্র: যুগান্তর।
আলোচিত ব্লগ
শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন
আমরা এমন কেন?
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।