আমার প্রিয় পোস্ট

নামের সাথে কামের কিছু মিলতো থাকবোই

অনলাইনে ফ্রী ল্যান্স কাজ

২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:০৩

শেয়ারঃ
0 0 0

যারা আইটি কাজে মোটামুটি অভিজ্ঞ এবং দেশের বাইরে থেকে কাজ নিয়ে কাজ করতে চান তাহলে তাদেরকে সোজা চলে যেতে হবে http://www.getafreelancer.com

এখানে কাজ এবং কাজের লোকের ছড়াছড়ি। ডাটাএন্ট্রি, প্রোগ্রামিং কিংবা গ্রাফিকস ডিজাইন সব ধরেনর কাজের ছড়াছড়ি এখানে।

বাংলাদেশ থেকে সীমিত সংখ্যক লোক এখান থেকে কাজ নিয়ে কাজ করে থাকে। তাদের মধ্যে যদি কেউ থাকেন তো একটু আওয়াজ দিয়েন।

 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:১১
সাঈদ সৌদিআরব বলেছেন: পাইছি! মদন ভাইকে আজ পাইছি!!
মদন ভাই আমি পিএইচপি শিখার জন্য ব্যকুল হইয়া আছি। তার জন্য w3school.com এ গেলাম। এবং জানতে পারলাম তার আগে নাকি HTML শিখতে হবে। তাই HTML ঘাটাঘাটি করছি। কিন্তু ইতোপূর্বে আপনি যে তিন দিনে PHP শেখার টিউটোরিয়াল দিলেন তাতেতো আমি কিছু বুঝলাম না। তাছাড়া কোডগুলো শো হচ্ছে না।
যদি একটু হেল্প করেন কিভাবে সহজে শিখতে পারি? আমি কিন্তু ওয়েবের লাইনে একদম নতুন। অফিস ও গ্রাফিক্সে কিছু অভিজ্ঞতা আছে।
২. ২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:১২
সাঈদ সৌদিআরব বলেছেন: আর FreeLance এর কাজে দেখলাম অনেক প্রতিযোগীতা। এই প্রতিযোগীতায় টিকতে হলে খুব ভাল দক্ষতা থাকা দরকার। এটি কি আমাদের পক্ষে সম্ভব হবে?
২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:১৬

লেখক বলেছেন: প্রতিযোগিতাতে টিকতে তো হবেই ভাই। আমাদের বড় প্রতিযোগী হইলো ইন্ডিয়ান রা।

আপনার এইচটিএমএল সম্পর্কে ধারনা না থাকলে আগে সেটি নিতে হবে। কেনান ওয়েবের মুল হইলো এইচটিএমএল।

৩. ২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:১৮
ক্যামেরাম্যান বলেছেন:
কাজ কি ফ্রি-ই পাওয়া যায় নাকি চাঁদা দিতে হয় ?
২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:২৫

লেখক বলেছেন: মেম্বর ফ্রী হওয়া যায়। কোন চাদা দিতে হয় না। কাজ শেষে আপনি পেমেন্ট পাবেন।।

৪. ২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:২৪
মদন বলেছেন: বাংলাদেশের জন্য ডাটা এন্ট্রি সেক্টরটি হতে পারে গার্মেন্টস সেক্টরের অনুরূপ। বড় পরিমাপে বাংলাদেশে ডাটা এন্ট্রির কাজ করে এরকম কয়েকটি প্রতিষ্টানের মধ্যে Golden Harvest InfoTech Ltd অন্যতম। সেদিন তাদের অফিসে গিয়ে আমি মুগ্ধ। সারি সারি কম্পিউটার বসানো। শুধু কীবোর্ডের খট খট শব্দ। দেখে মন ভরে গেল। এই সেক্টরটিতে কেন লোক আসছে না/ইনভেস্টর রা কেন এখানে ইনভেস্ট করছে না আল্লাহ মালুম।


(গোল্ডেন হার্ভেস্ট ইনফোটেক এ কাজ করছে কর্মীরা)
৬. ২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:২৯
মখআলমগীর বলেছেন: সাবশ!!

ব্যবসায়িক পোস্ট মানেই কামের পোস্ট। এইরকম পোস্ট আরও চাই।

আপনারে +
২৬ শে জুন, ২০০৮ দুপুর ১২:০১

লেখক বলেছেন: ধন্যবাদ :)

৭. ২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:৩১
কাঙ্গাল মুরশিদ বলেছেন: এই সাইটের মেম্বার হয়ে একটা কাজ পাওয়ার জন্য প্রায় ৩-৪ মাস চেস্টা করেছিলাম আজ থেকে বছর দুই আগে। কিন্তু কোন কাজই পাইনি। ফ্রি মেম্বার হওয়াতে অনেক কাজে বিড করা যয় না - আর যেগুলোতে বিড করার সুযোগ থাকে সেগুলোতে এত বেশী প্রতিযোগীতা হয় যে বিনামুল্যে কাজ করে দিতে চাইলেও সুযোগ পাওয়া যায় না।

যাই হোক - সম্ভবত আমার অযোগ্যতার কারণেই আমি টিকতে পারিনি। অন্যরা পারুক এই প্রত্যাশাই করি।
২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:৪৭

লেখক বলেছেন: ঠিক তাই। এখানে এতো প্রতিযোগিতা যে, বিড করে কাজ পাওয়া অনেক শক্ত। কিন্তু এর মধ্যেই কাজ নিয়ে কাজ করছে অনেকেই। এমনকি বাংলাদেশ থেকে। গতকাল একজনের সাথে কথা বললাম। সে ৩-৪ টি পিসি নিয়ে খুব ছোট পরিসরে শুরু করেছিল। এখন বড় অফিস স্পেস ভাড়া নিয়েছে এবং ৮০-১০০ টি পিসি নিয়ে কাজের প্রস্তুতি চলছে।

এই কাজ গার্মেন্টস ব্যবসার অনুরুপ। প্রচুর প্রতিযোগিতা। ক্ষুদ্র মুনাফা। কিন্তু সংখ্যায় অনেক বলে ক্ষুদ্র ক্ষুদ্র গুলো জমেই বিশাল অংক হয়ে যায়। আমাদের শিক্ষিত বেকারদের খুব সহজেই এখানে কাজে লাগানো যেতে পারে। এটি সম্ভাবনাময় বিশাল সেক্টর।

৮. ২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:৩৫
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: এরকম আরো আছে ঃঃ
rentacoder.com
scriptlancer.com

google.com এ search দিলে আরো পাওয়া যাবে ...
২৫ শে জুন, ২০০৮ বিকাল ৩:৩৫

লেখক বলেছেন: জ্বী, এরকম আরো আছে।
কিন্তু আমরা সেখান থেকে কাজ সংগ্রহ করিনা, এটাই যত দু:খের কথা।

৯. ২৫ শে জুন, ২০০৮ দুপুর ১:৩৭
মখআলমগীর বলেছেন: সাঁঝবাতি'র রুপকথা রেও +
২৯ শে জুন, ২০০৮ বিকাল ৪:৫৬

লেখক বলেছেন: হুমম...

১০. ২৭ শে জুন, ২০০৮ দুপুর ১:৫৭
শাহানা বলেছেন: অনেক ধন্যবাদ। তথ্য অনেকেরই কাজে লাগবে। তবে এসবে ধৈর্য থাকা লাগে। আর বিদেশ থেকে টাকা পাঠানো যে কি ঝামেলার এটা যে করেছে সেই জানে।
২৮ শে জুন, ২০০৮ বিকাল ৩:১০

লেখক বলেছেন: গতকাল গিয়েছিলাম খিলক্ষেত দধিপাড়া(নামটা এটাই কি না মনে নেই)। ৮টা পিসি নিয়ে ছোট একটি ঘরে কাজ চলছে ডাটাএন্টির। ২ জন ছিল লুঙ্গি পরা :)। মালিকের সাথে কথা বললাম। তার ভাষ্য অনুযায়ী যেখানে ম্যানপাওয়ার সস্তা এবং নেট স্পীড ভাল সেখানেই কাজ করা সম্ভব। বিশেষ করে কর্মীরা যদি বাসা থেকে হাটা পথে অফিসে আসতে পারে তাহলে খুব কম খরচে কর্মী পাওয়া যায়। বর্তমানে ইন্ডিয়া ছোট খাটো ডাটা এন্ট্রির কাজ কমিয়ে দিচ্ছে এবং এই কাজগুলো এখন বাংলাদেশ থেকে অনেকেই করছে।

১১. ০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪০
ত্রিভুজ বলেছেন: গুডিশ পোস্ট.. অনেকের কাজে লাগবে।
০৫ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮

লেখক বলেছেন: সেই আশাতেই দেয়া :)

১২. ০৯ ই জুলাই, ২০০৮ সকাল ৮:১৬
রাকিব বলেছেন: আমিও এটির সদস্য। কিন্তু এখন পর্যন্ত কোন কাজ পেলাম না। :(
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ২:১৯

লেখক বলেছেন: অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বিড করে একটি কাজ পেয়েছি এবং যার প্রথম কিস্তির কাজ শেষ করে পেমেন্টও পেয়ে গেছি :)
বলেন - আলহামদুলিল্লাহ ;)

১৩. ০৯ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১৯
মদন বলেছেন: দেখে শুনে বিড করতে থাকুন। পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
শুভকামনা রইল।
১৪. ০৫ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৪১
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

ভাল জিনিস।
দেশের মানুষ কাজ পাক।
কাজ বড় দরকার।
কাজ না হলে খালি মাস্তানী এর গুন্ডামী বাড়ে।
কাজ চাই।
০৮ ই আগস্ট, ২০১০ বিকাল ৩:৫৯

লেখক বলেছেন: অনেক কাজ আছে, কাজের অভাব নাই, ফেসবুকের নেশা বাদ দিলেই হবে :)

 

মোট সময় লেগেছে ১.০৬৭০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ