এদেশের জনগন বোধহয় একবারই অসহ্যের বহি:প্রকাশ ঘটিয়েছিল। আর তা ছিল ৭১ এ। এর পর এতো কিছু হলো এতো কিছু হয়, নির্বিকার সয়ে যায়। তাদের সহ্য ক্ষমতা দেখলে অবাক হতে হয়।
৭৫ এ বঙ্গবন্ধু সপরিবারে নিহত হলো, আমরা নির্বিকার তাকিয়ে রইলাম। জিয়া গেল, তাও দেখলাম। ক্ষমতার পট বদল হলো, এ দল যায় সে দল আসে কিন্তু আমাদের ভাগ্যের পরিবর্তন হয়না, তবুও আমরা চুপ।
লগি-লাঠি-বৈঠা-কাস্তে-পিস্তলের ঠোকাঠুকি দেখি টিভিতে নির্বিকার চিত্তে। তত্বাবধায়ক সরকারের বার বার পরিবর্তন দেখি। দ্রব্য মুল্যের লাগামহীন উদ্র্ধগতি দেখি। একসময় শুনতাম মাটির নীচে গ্যাসের চাপে বাংলাদেশ বিপদে আছে গ্যাস বেচে না দিলে বিপদ আছে। আবার দেখি সেই অতিরিক্ত জমে থাকা গ্যাসের দামই কিভাবে যেন দ্বিগুন হয়ে যায়। আমরা দেখি। গ্যাসের দাম বাড়িয়ে আবার জ্বালানি তেলের দামও বাড়ানো হয়। তাও দেখি। শুধু দেখি না, নির্বিকার চিত্তে দেখি। খাবারের টেবিলে মেনু কমে আসে, খাদ্যমান কমে আসে, তাও চেয়ে দেখি। কিছু বলি না।
দেয়ালে পিঠ ঠেকে দেয়াল ভেঙ্গে পড়ে যাই তবুও চুপ থাকি। এতোই কি আমাদের সহ্যক্ষমতা? নাকি আমরা অনুভুতিহীন???
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।