somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতে ইসলামী : নারী নেতৃত্ব

২৬ শে জানুয়ারি, ২০১২ বিকাল ৫:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

[জামায়াতে ইসলামী দাবী করে তারা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। অথচ তাদের অনেক কার্যক্রম সরাসরি ইসলামী শরীয়তের সাথে সাংঘর্ষিক (অন্তত আমার কাছে মনে হয়েছে)। সেই বিষয়গুলিই আমি তুলে আনার চেষ্টা করেছি। আশা করি এ বিষয়ে সবাই সঠিক মতামত দিবেন।]








খুব ছোটবেলা থেকেই বিভিন্নজনের কাছে বিশেষকরে জামায়াতের লোকের কাছে বা সাঈদীর ওয়াজে শুনেছি ইসলামে নারী নেতৃত্ব হারাম। সাম্প্রতি এ বিষয়ে শিবিরের একজনের কাছে জানতে চাইলে তিনি উল্টো আমার কাছে জানতে চান কোরআনে বা হাদীসের কোথায় আছে ইসলামে নারী নেতৃত্ব হারাম??

নেট ঘেটে আর সামুর কিছু পোষ্ট থেকে এ সম্পর্কিত কিছু তথ্য নীচে তুলে দিলাম:

"যখন রাসুল (সাঃ) এর কাছে খবর পৌছাল যে পারসিয়ান রা খচরুর মেয়েকে তাদের রুলার হিসাবে নির্বাচিত করেছে তখন তিনি (রাসুল (সাঃ)) বলেছিলেন যে জাতি তাদের রাষ্ট্রের কতৃত্ব একজন মহিলার হাতে দেয় তারা কখন উন্নতি করতে পারে না"। (বুখারী)

ইসলামিক স্কলাররা কেন একে হারাম ফোতয়া দিয়েছে ? কারনগুলো ,

ক)"ইসলামে নারী নেত্রীত্ব হারাম।" ঢালাও ভাবে এই কথা ঠিক না। আসলে, ইসলামিক রাষ্ট্রে কোন নারী রাষ্ট্রপ্রধান হতে পারবে না। যেকোন দল, সংগঠনের প্রধান হতে কোন বাধা নেই কিন্তু উক্ত সংগঠনটি অবশ্যই ইসলামিক রীতির ভিতরে হতে হবে। এই ব্যাপারে উম্মে আয়েশা (রাঃ) দৃষ্টান্ত দেখতে পারেন।

খ) নারী রাষ্ট্রপ্রধান হলে তা ইসলামের পর্দা প্রথার ফান্ডামেন্টালের সাথে কনফ্লিক্ট করবে।

গ) ইসলামের বিধান মতে রাষ্ট্রপ্রধান ইসলামিক রাষ্ট্রের জামাতের নামাজে ইমামতি করবে আবার নারী জামাতের নামাজে ইমামতি করতে পারবে না। নারী জামাতের নামাজে ইমামতি করতে পারবে শুধুমাত্র নারীদের জামাত যদি হয়।

উপরের কথার সাথে আমি নিজের কিছু মতামত বলতে চাই-
ইসলামে কোরআনে সরাসরি ছেলেদের সোনা-রেশম ব্যবহার নিষেধ নেই কিন্তু হাদিসে রয়েছে এবং তার উপর ভিত্তি করে ইসরামী স্কলারগন ছেলেদের জন্য সোনা-রেশম ব্যবহার হারাম বলে থাকেন।

কোরআনে কোথাও নারী নেতৃত্বের বিপক্ষে বলা নেই কিন্তু পক্ষেও নেই এবং কোরআনে বলাই হয়েছে পুরুষেরা নারীর উপর কর্তৃত্বশীল। নারীদেরদেরকে অপ্রয়োজনে বাড়ীর বাহিরে যেতে নিষেধ করা হয়েছে। সেখানে সংসারের পাশাপাশি শরীয়তের সীমার মধ্যে একটি দল বা দেশ চালানো কতটুকু সম্ভব?

নারী নেতৃত্বের বিষয়ে জামায়াতের বর্তমান অবস্থান কি শরীয়তের অনুশাসনকে নতুন করে অনুধাবন করে তারা মনে করছে নারী নেতৃত্ব জায়েজ নাকি নিজেদের প্রয়োজনে শরীয়তের ব্যাখ্যাকে নিজেদের মতো করে নিচ্ছে??
সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৭:৩৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×