somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাইফুরের মৃত্যু> শুয়োর আর গরুমার্কা সমালোচনা

০৬ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১২:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আইজকা দুপুরে সাইফুর রহমান নামে আমাগো দেশের জনৈক প্রাক্তন অর্থমন্ত্রী এবং বিএনপির এক বয়োবৃদ্ধ রাজনীতিবিদ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন। হাসপাতালে তাঁর যে ছবি চ্যানেলগুলোতে দেখান হইসে তা ভয়াবহ, বিশেষত পানিতে ডুবনের ফলে হয়তোবা ঠোঁট চুইয়ে পানি পড়তেসিল থেকে থেকে, সেই দৃশ্য দেইখা বৃদ্ধ লোকটার জন্য যে কারুই খারাপ লাগনের কথা। থাক। কারু কারু আনন্দ লাগলেও লাগতে পারে ঐ দৃশ্য দেইখা। সেই ব্যক্তিগত আনন্দ লই আমার কুনো কথা নাই। তারা দরকার হৈলে এই দৃশ্য দেইখা তুরিয়ানন্দ ভোগ করুক।

কথা হইল: কিছু ব্লগার তার মৃত্যুর পর তারে শুয়োর আর গরু ইত্যাদি অভিধায় অভিহিত কইরা মনের সুখে আনন্দ প্রকাশ করতেসিল। যথা: হাসান বায়েজিদ নামে এক ব্লগার লিখিয়াছেন, সাইফুরের মূল্য একটি গরুর চেয়েও কম!- নামে রূপক রূপকথা। টোনা নামে এক ব্লগার তারে শুয়োর অভিহিত কইরা রীতিমত বিখ্যাত হৈ গেছেগা। মানলাম। আবার দেখা গেল কিছু ব্লগার টোনা আর হা-বা ভাইরে সমর্থন করবার লাইগ্যা হাজির হৈ গেছেগা এটা কইয়া যে, মানুষ মরলেই হে সাধু হৈ যায় না। তারে সমালোচনা করার অধিকার যে কারুর থাকপে। গুড।

কথা হৈল: সমালোচনা= গালি তথা শুয়োর এবং গরু ইত্যাদি অভিধা- ইটি কোত্থে পাইসেন?

ওখে। মাইনা লইতে আমার কুনো আফসুস নেই। শুয়োর আর গরু নয়, চাইলে চাইলে কুত্তা ছাগল বেজন্মা এইরম আরো কিছু কৈতে পারেন। তয় এইসব গালি= সমালোচনা সবার ক্ষেত্রে হজম করতে পারবেনতো ব্লগার সকল?

ধরা যাক, টোনা বা হা-বা সাহেব শুয়োর এবং গরু অভিধা দিয়া গাইল্লাইসে। এর লাইগ্যা আমি কইতাসি না যে, টোনারে বা হা-বারে উপযুক্ত সমালোচনার জন্য শুয়োর আর গরু ডাকন লাগবো । তাগোরে নাই ডাকলাম। কিন্তু কারে এইরম অসাধারণ সমালোচনার উপযুক্ত মনে করুম? দেখা যাক, উনারা কারে সমালোচনা করসে:

সাইফুর সাহেব বঙ্গদেশের একজন মানুষ
তিনি একজন রাজনীতিবিদ
তিনি ব্যাপক নিন্দিত এবং নন্দিত দুটোই।
তিনি বর্তমানে বাঁইচা নেই।

স্রেফ এইসব ক্রাইটেরিয়াগুলান মিললে তাগোরে শুয়োর আর গরু বইলা সমালোচনা করন যাইবো? নাকি আরো কিছু লাগবো? মানে ব্লগারসকল আর কি কি লাগবো বইলা মনে করেন কনতো?

ধরেন কেউ রূপকথা লিখিতে চাহিয়াছিল: মুজিবুরের মূল্য একটি গরুর চেয়েও কম! এণ্ড/অর বঙ্গবন্ধু একখান শুয়োর আছিল। কিব্রিয়া মরার কারণে এক পিচ শুয়োর কমসে। এইসব আরকি। হবে?

নাকি আরো কিছু শর্ত লাগপো। এই যেমন ধরেন ঐ মরা ব্যক্তিটা বিম্পি হৈতে হৈবো। নাকি?
৩০টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×