somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একত্ববাদ ও বিজ্ঞান

১৫ ই মে, ২০০৮ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একত্ববাদী ধর্মের সাথে বিশেষতঃ ইসলামের সাথে বিজ্ঞানের ধারনার সঙ্গতি আছে। এক বা এককের ধারণা হচ্ছে পুরোপুরি বিজ্ঞান সম্মত ধারণা বরং বলা উচিত বিজ্ঞানের নিজস্ব ধারণা। মহাবিশ্বের সবর্ত্র 'এক' বা একক কেন্দ্রিয় নিয়স্ত্রণ আছে এ ধারণা বিজ্ঞানের একটি মৌলিক স্বীকার্য। মহাজগতের ঘটানাবলীর 'এক' বা একক নিয়ন্ত্রণ না থাকলে বিজ্ঞানের কোনো অনুমান বা হাইপোথিথিস থাকা সম্ভব নয়। এক ঘটনার সাথে আরেক ঘটনার সম্পর্ক নির্ণয়ের মাধ্যমেই বিজ্ঞান হয়ে উঠেছে একটি ডিসকোর্স। বিজ্ঞানে কোনো কিছু প্রমাণ করার আগেই ঘটনাটির সাথে অন্য ঘটনার সম্পর্ক আছে বলে অনুমান করা হয়। অতীতে, বর্তমানে এবং অনাগত ভবিষ্যতে যত আবিস্কার হবে সবই এই 'এককের' নীতি মেনে চলা ছাড়া অচল হয়ে পড়বে। বৈজ্ঞানিক কার্যকারণমালার যদি কোনো কেন্দ্রিয় যোগসূত্র না থাকে তবে আল্লাহর কসম বিজ্ঞানের পথ চলা এখানেই শেষ এবং অতীতের সব বৈজ্ঞানিক আবিস্কার মিথ্য হয়ে যাবে। বিজ্ঞানের সাথে এক বা এককের সম্পর্ক অতীব নিবিড়? ইসলাম ধর্মও তো মহাজগতে একক নিয়ন্ত্রণের কথা বলে। তাই এ দু'য়ে অমিলের চেয়ে মিলই বেশি।

এ পোস্টে কথা এসেছে নাস্তিকরা তাদের পক্ষে বিজ্ঞানকে সাপোর্ট হিসেবে ব্যবহার করার চেস্টা করে যা সঠিক নয়।

আমার মতে, বিজ্ঞানের সাথে একত্ববাদী ধর্মের বরং বেশী মিল আছে যতটা না আছে নাস্তিকতার সাথে। কারণ, একত্ববাদী ধর্ম মতে সকল কার্যেরই একটা কারণ থাকে, আর সকল কারণের যদি একটা মূল উৎস না থাকে তাহলে বিজ্ঞান একটি ডিসকোর্স বা সমন্বিত পাঠ হয়ে উঠতে পারে না। এখানেই একত্ববাদের সাথে বিজ্ঞান মিলে যায়। আল্লাহ তিনিই যিনি যিনি সকল কার্যকারণকে একসূত্রে ধারণ করেন। কুল হু আল্লাহ আহাদ ... আল্লাহু সামাদ।
বলুন তিনিই আল্লাহ যিনি একক। তিনিই সকল কিছুর কারণবিহীন কারণ।

বিজ্ঞানের বিগ ব্যাং বলুন আর শক্তির নিত্যতা সূত্রই বলুন এবং বিজ্ঞানের এ যাবত আবিস্কৃত সকল সূত্রের মাঝে যদি ঐক্য না থাকে তবে বিজ্ঞান একটি ডিসকোস হিসেবে তার যোগ্যতা হারায়।

ভবিষ্যত্ওে বিজ্ঞানের যত নতুন তত্ব ও তথ্য আবিস্কৃত হবে সে নতুন তত্ব ও তথ্য কে অতীতের সমস্ত সূত্র ও তত্বের সাথে সাযুজ্য বা ঐক্য রক্ষা করেই চলতে হবে। নতুন যে তত্বটি অতীতে আবিস্কৃত বা ধারণা কৃত তত্বের সাথে মিলবে না সে নতুন ত্বত প্রতিষ্টা পাবে না। এটাই বিজ্ঞানের নীতি। বিজ্ঞানের যে কোনো নতুন তত্বকে এই পরীক্ষা পাশ করে আসতে হয়।

এ-ই যখন ব্যাপার। তার মানে হলো, যখন কেউ বিজ্ঞানের নতুন তত্ব আবিস্কার করতে চায় শুরুতেই সে ধরে নেয় যে, মহাবিশ্বের ঘটনাবলীর মধ্যে এমন এক শক্তি বা সূত্র আছে যার দ্বারা প্রস্তাবিত নতুন ত্বতটি অতীতের বৈজ্ঞানিক তত্বগুলির সাথে ঐক্য লাভ করবে।
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১:৩৩
২০টি মন্তব্য ২৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×