আমার প্রিয় পোস্ট
- টিউটোরিয়াল: মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ডায়ালআপ কানেকশন যেভাবে বানাবেন... - ত্রিভুজ
- ওয়েবসাইটচন্দ্র লিংকসাগর : কিছু অতি জরুরী ওয়েবসাইট , না জানলে পস্তাবেন - জাফর সািদক রুমী
- কুরআনে শব্দ খোজার জন্য ব্যবহার করুন “জিকর” নামের অসাধারণ সফটওয়্যার - কর্ণেল সামুরাই
- হারিয়ে যাওয়া ফাইল এবং হার্ড-ডিস্কের পার্টিশনকে খুব সহজে ফিরিয়ে আনুন বা ফরমেট হওয়া ড্রাইভ ফিরিয়ে আনুন - মইনুল১০২
- চিন্তাভাবনার(ফিকর) স্বরুপ ও ফলাফল - ভদ্র
- রবীন্দ্রনাথ ঠাকুর-পূজা-গীতবিতান - প্রদীপ নাথ
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- বানাবেন নাকি একটা নিজেস্ব অনলাইন রেডিও স্টেশন? - চাচামিঞা
- 100 keyboard shortcuts - রাসফি
- বাংলা ভাষায় লেখা ১০০টা ভাল উপন্যাসের তালিকা কেমন হতে পারে? - মাহবুব মোর্শেদ
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- মোবাইল এ্যাপ্লিকেশন ও গেমস ডাউনলোড করুন - রাজু আহম্মেদ
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- নোটপ্যাড তুমি এত কামের জিনিস!!!-১(টেক্কি পুস্ট)
- প্রিন্স_হাইয়ান
- ই-বুক কালেকশনঃ পর্ব-৯ --[শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- পেনড্রাইভটা একটু সতর্কতার সাথে খুলুন!!!
- আদনান শওকত
- ইংরেজি শেখার ও শেখানোর গ্রুপ খুলতে চাই, আপনি কী বলেন... - নীলতারা
- উনিশ তত্ত্ব বিশ্লেষণ (২য় পর্ব) : অ্যানসারিং সাবমিশন ১ - মাসুদুল হক
- মনোগ্যামির ভুত - সুমন রহমান
- নতুন কবিতার নতুন পাঠক চাই - মাঠশালা
- থিসিস খসড়াঃ Theories to control minds - আকাশ_পাগলা
- টিউটোরিয়াল - কিভাবে বুঝবেন সিনিয়র ব্লগার হয়ে গিয়েছেন বা হতে যাচ্ছেন
- নাফিস ইফতেখার
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- ব্লগারবৃন্দ , সময় থাকতেই সতর্ক হউন ( সচিত্র ) - আনিক
- কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে - ১ - পাপী
- মার্কিন প্রবাসী বান্ধবীর প্রতি - তমিজ উদ্দীন লোদী
- ফ্রি ওয়েবসাইট আর অনলাইনে টাকা কামানোর রহস্য - হাসান
- আমার দেখা সর্বোচ্চ সংখ্যক ব্লগার - কিংশুক০০৭
- ফ্রিল্যান্সঃ ডাটা এন্ট্রির কাজ (লিখেছেনঃ মো: জাকারিয়া চৌধুরী (আপডেটেড) - কমপিউটার জগৎ
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক) - জেমিনি
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (দুই) - জেমিনি
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- গুগল এ থিসিস সার্চ করুন - বজ্রনিনাদ
- বাংলা বই ডাউনলোড করার জন্য লিঙ্ক চাই - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বিভিন্ন ব্লগে প্রকাশিত আপনাদের কবিতা নিয়ে ই-সংকলন ও বই প্রকাশ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- আত্মপক্ষ সমর্থনের মাত্রাতিরিক্ত সুযোগ থাকাটাই স্বমূল্যায়নের সবচে' বড়ো সীমাবদ্ধতা - মুজিব মেহদী
তৌফিক এলাহী চৌধুরী ও ভানুর কৌতুক
২৮ শে অক্টোবর, ২০০৯ সকাল ১১:৩৮
ভানুর সেই বিখ্যাত কৌতুকটি অনেকেই শুনেছেন। ভানু যখন "প্রত্যেক" উচ্চারণ করতে গিয়ে বলে "পেত্যেক" তখন তার ভুল শুধরিয়ে দেয়া হল। বলা হল প-এ র-ফলা দিয়ে উচ্চারণ করতে হবে। তারপর থেকে ভানু সব শব্দ র-ফলা যুক্ত করে উচ্চারণ করতে লাগল। তাকে বলা হল সব শব্দের সাথেই র-ফলা দেয়ার দরকার নেই, কেবল যেখানে দরকার সেখানে দিলেই চলেবে। কিন্তু ভানুর এক কথা-
"না। দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রব ট্রাত্রেই দ্রিমু।"
আচ্ছা ভানু যদি আমাদের তৌফিক এলাহী চৌধুরী হইতেন তাহলে তিনি কী কইতেন বইলা আপনাদের মনে হয়?
আমার মনে হয় তিনি কইতেন- "টাইম আগাইয়া দ্রিছ্রি য্রখ্রন ত্রখ্রন স্রব ট্রাত্রেই দ্রিমু। গ্রমক্রালেও দ্রিমু, শ্রীতক্রালেও দ্রিমু।"
একেবারে নচ্ছার গোঁয়ার আরকি। ভানুর কৌতুকটি কেবল কৌতুক নয় ওতে মানুষের অহংকার যখন ফুসে ওঠে, মানুষ যখন নিজের ভুল সহজ-স্বাভাবিকতায় স্বীকার করার মত মহত্ব দেখাতে পারে না। তখন কেমন গোয়ারের মত হাস্যকর আচরণ করে তা-ই দেখানো হয়েছে। র-ফলার সঠিক ব্যবহার ভানু জানত না, কেউ তাকে ভুলটি ধরিয়ে দেবার পর সে বুঝতে পারে যে তার ভুল হচ্ছে কিন্তু সে ভুল স্বীকার করার মত নৈতিক সাহস তার নেই। তাই সে অহংকারে মরিয়া হয়ে গোঁয়ার এক নচ্ছার হয়ে ওঠে। আমাদের বিদুৎ বিভাগের মাথামুরুব্বীরা ভানুর কৌতুক থেকে কী শিক্ষা নেন তা-ই দেখার অপেক্ষায় আছি।
আমার তো মনে হয় বর্তমান সময় না পিছানোর যুক্তিসংগত কোনো কারণ অপেক্ষা নিচের কারণগুলিই বেশী গুরুত্ব পাচ্ছে সরকারের কাছে-
১। টাইম আগাইয়া দেওনে প্রতক্ষ্যগোচর কোনো লাভের হিসাব সরকার জনগণকে দেখাইতে/বুঝাইতে পারে নাই। এ অবস্থায় টাইম পিছাইয়া দিলে তা হইবো একধরনের নীতিগত পরাজয়। তাই "লাভ হইতাছে, লাভ হইবো" বইলা টাইম না পিছানোর গোঁ ধরছে। অনেকটা সেই "দ্রিমু য্রখ্রণ ত্রখ্রন স্রব ট্রাত্রেই দ্রিমু"- আরকি।
২। আর কিছু সেভিং যদি হইয়াও থাকে সেই অতিরিক্ত বিদুৎ দিয়া এলিট লোকজন গরমকালে সু্টকোট গায়ে চাপাইয়া সারাদিনমান এসি চালাইতে পারব আর শীতকালে রুম গরম রাখতে পারব। সামান্য এই দানে এলিটরা তো সরকারের উপর দিলখুশ থাকবো।
৩। সরকারের ক্ষমতা এখনও ৪ বছর চলতে হইব। বছরে দু্ইবার টাইম আগানো আর পিছানো কইরা বি,এন,পি কে বছরে দুইবার একটা আন্দোলন করার মত ইসু হাতে তুলে দেওয়ার কোনো মানে হয় না। তার চেয়ে "এক ইসু একবার দিছি, আর দিমুনা"- এই নীতিই ভাল।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
রোডায়া বলেছেন:
কথা ঠিক৷
লেখক বলেছেন: ঠিক কাজটি যে কবে করবে!
লেখক বলেছেন: এলিটদের খুশী রাখা ছাড়া কবে কে ক্ষমতায় থাকতে পেরেছে, বলেন?
জানপরী বলেছেন:
"টাইম আগাইয়া দ্রিছ্রি য্রখ্রন ত্রখ্রন স্রব ট্রাত্রেই দ্রিমু। গ্রমক্রালেও দ্রিমু, শ্রীতক্রালেও দ্রিমু।"জটিল হইছে!!!!!!!!
লেখক বলেছেন: দ্রিমু! দ্রিমু!! দ্রিমু!!! নচ্ছার, হতভাগা, নালায়েক, গোঁয়ার কোথাকার!!
লেখক বলেছেন: :{
লেখক বলেছেন: প্রথম আলোর খবর পড়ুন।
নির্ঝরের স্বপ্নভঙ্গ বলেছেন:
"টাইম আগাইয়া দ্রিছ্রি য্রখ্রন ত্রখ্রন স্রব ট্রাত্রেই দ্রিমু। গ্রমক্রালেও দ্রিমু, শ্রীতক্রালেও দ্রিমু।হা হা প গে............।
লেখক বলেছেন: দ্রিমু! দ্রিমু!! দ্রিমু!!! য্রত্রক্ষণ দ্রিতে পারি ত্রতক্ষণ দ্রিমু!
ডিজিটাল কলম বলেছেন:
টাইম আগাইয়া দ্রিছ্রি য্রখ্রন ত্রখ্রন স্রব ট্রাত্রেই দ্রিমু। গ্রমক্রালেও দ্রিমু, শ্রীতক্রালেও দ্রিমুClick This Link
লেখক বলেছেন: লিংক দেখলাম। ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















