আমার প্রিয় পোস্ট
- টিউটোরিয়াল: মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা ডায়ালআপ কানেকশন যেভাবে বানাবেন... - ত্রিভুজ
- ওয়েবসাইটচন্দ্র লিংকসাগর : কিছু অতি জরুরী ওয়েবসাইট , না জানলে পস্তাবেন - জাফর সািদক রুমী
- কুরআনে শব্দ খোজার জন্য ব্যবহার করুন “জিকর” নামের অসাধারণ সফটওয়্যার - কর্ণেল সামুরাই
- হারিয়ে যাওয়া ফাইল এবং হার্ড-ডিস্কের পার্টিশনকে খুব সহজে ফিরিয়ে আনুন বা ফরমেট হওয়া ড্রাইভ ফিরিয়ে আনুন - মইনুল১০২
- চিন্তাভাবনার(ফিকর) স্বরুপ ও ফলাফল - ভদ্র
- রবীন্দ্রনাথ ঠাকুর-পূজা-গীতবিতান - প্রদীপ নাথ
- হ্যাক ইয়োরসেলফ – জীবনে সুখী হোন! - বিলাশ বিডি
- বাংলাব্লগের লিংক খুঁজছেন?? এই নিন বাংলা ব্লগের লিংক; আর মজা করে ব্লগিং করুন। - আজাদ আল্-আমীন
- বানাবেন নাকি একটা নিজেস্ব অনলাইন রেডিও স্টেশন? - চাচামিঞা
- 100 keyboard shortcuts - রাসফি
- বাংলা ভাষায় লেখা ১০০টা ভাল উপন্যাসের তালিকা কেমন হতে পারে? - মাহবুব মোর্শেদ
- ইংরেজি শেখার ওযেব সাইট - নিলআকাশেরদুঃখ
- মোবাইল এ্যাপ্লিকেশন ও গেমস ডাউনলোড করুন - রাজু আহম্মেদ
- নাস্তানাবুদ নাস্তিকতা : নাস্তিকতার অসারতা প্রমাণকারী ব্লগ পোষ্ট সঙ্কলন - স্বর্ণলতা
- নোটপ্যাড তুমি এত কামের জিনিস!!!-১(টেক্কি পুস্ট)
- প্রিন্স_হাইয়ান
- ই-বুক কালেকশনঃ পর্ব-৯ --[শুধুমাত্র ১৮+ দের জন্য] - বিডি আইডল
- পেনড্রাইভটা একটু সতর্কতার সাথে খুলুন!!!
- আদনান শওকত
- ইংরেজি শেখার ও শেখানোর গ্রুপ খুলতে চাই, আপনি কী বলেন... - নীলতারা
- উনিশ তত্ত্ব বিশ্লেষণ (২য় পর্ব) : অ্যানসারিং সাবমিশন ১ - মাসুদুল হক
- মনোগ্যামির ভুত - সুমন রহমান
- নতুন কবিতার নতুন পাঠক চাই - মাঠশালা
- থিসিস খসড়াঃ Theories to control minds - আকাশ_পাগলা
- টিউটোরিয়াল - কিভাবে বুঝবেন সিনিয়র ব্লগার হয়ে গিয়েছেন বা হতে যাচ্ছেন
- নাফিস ইফতেখার
- আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন....... - নাফিস ইফতেখার
- ব্লগারবৃন্দ , সময় থাকতেই সতর্ক হউন ( সচিত্র ) - আনিক
- কিছু অমোঘ বাণী যা আপনার জীবনের চিন্তাভাবনাকে বদলে দিতে পারে - ১ - পাপী
- মার্কিন প্রবাসী বান্ধবীর প্রতি - তমিজ উদ্দীন লোদী
- ফ্রি ওয়েবসাইট আর অনলাইনে টাকা কামানোর রহস্য - হাসান
- আমার দেখা সর্বোচ্চ সংখ্যক ব্লগার - কিংশুক০০৭
- ফ্রিল্যান্সঃ ডাটা এন্ট্রির কাজ (লিখেছেনঃ মো: জাকারিয়া চৌধুরী (আপডেটেড) - কমপিউটার জগৎ
- পেনড্রাইভ থেকে পিসিতে ভাইরাস ঢোকবার পথটাই বন্ধ করে দিন - মোঃ রফিকুল আলম (পাভেল)
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (এক) - জেমিনি
- স্কেচ শেখার কিছু বই - সাদাচোখ
- যারা স্কেচ শিখতে চান আসুন তবে স্কেচ শিখি। (দুই) - জেমিনি
- আমার প্রিয় লেখাগুলি নিয়ে ই-বুক - নাজিল আযামী
- জ্ঞানপিপাসুদের জন্য কিছু ফ্রি ই-বুক সাইট - রাকিব
- ঈমান জোরদার করার জন্য বিভিন্ন ব্লগ হইতে সংগৃহিত ক্লাসিক লেখা - দ্বিতীয়নাম
- গুগল এ থিসিস সার্চ করুন - বজ্রনিনাদ
- বাংলা বই ডাউনলোড করার জন্য লিঙ্ক চাই - মাহবুব মোর্শেদ
- সামহয়ারে এসে যে লেখকদের সঙ্গে পরিচয় হলো - মাহবুব মোর্শেদ
- অর্ন্তজালের বাংলা ওয়েব সাইটগুলোর একটা তালিকা তৈরী করলাম। - একজন ব্লগার
- বিভিন্ন ব্লগে প্রকাশিত আপনাদের কবিতা নিয়ে ই-সংকলন ও বই প্রকাশ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- বাংলা ব্লগ ও ব্লগ পলিটিক্স - রেজওয়ান
- আত্মপক্ষ সমর্থনের মাত্রাতিরিক্ত সুযোগ থাকাটাই স্বমূল্যায়নের সবচে' বড়ো সীমাবদ্ধতা - মুজিব মেহদী
ডেসটিনির ভাগ্য, ভাগ্যের ডেসটিনি...
০৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:১০
ডেসটিনি বাংলাদেশে চলবেই চলবে। বাঙালীর আকাশ কুসুম স্বপ্ন দেখার দিন যত দিন থাকবে ততদিন ডেস্টিনি থাকবে। তাদের শতকরা ৯০ জন সদ্স্য যারা এক কালীন চাদা দিয়া ধরা খাওয়ার পর খামোশ হইয়া যায় তখন শতকরা বাকী ১০ জন সেই টাকায় কোটিপতি হওয়ার লাইনে থাকে। ৯০ জনের দলে যারা থাকে তারা মামলা, হামলা কোনো কিছুই করতে যায় না। তারা মনে করে হারাইছি তো হারাইছি, আর যামুনা। আর বাটপাড় ১০ জন চিরকালই আরো ১০ গুণণ ৯০ অর্থা আরো ৯০০ জনকে স্বপ্ন দেখাইয়া চলে। এভাবেই ডেস্টিনি চলে। ৯০ জনের ডেস্টিনি মানে ভাগ্য নিয়া ১০ জনে নিজের ডেস্টিনি গড়ে। আপনি যদি তুরুদ্দুম বাটপাড় হয়া থাকেন তবে আপনার জন্যই ডেস্টিনি। আপনি যদি বাটপাড়ের জন্মগত কোনো গুণাবলী সম্পন্ন হয়া থাকেন তবে আপনার জন্যই ডেস্টিনি। আর ডেসটিনির এমন সব পোলাপান দেখছি যারা কোনোদিন স্কুলের বারান্দায় যাইবার পারে নাই তারা টাই লাগাইয়া ঘুরে। অগোর মুখের চেহারায় লজ্জা দেখি না, লজ্জা দেখি অগো গলায় ঝুলন্ত টাইয়ে........
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হিমু ব্রাউন বলেছেন:
বস স্যালুট!!ফাটাইয়া দিছেন!!!
লেখক বলেছেন: স্যালুট ব্যাক। সস্তা টাকার উসুম পাইয়া সেই পুলাপানগুলি কেমুন জানি রাতারাতি পজেটিভ (ইতিবাচক মনোভাব) হইয়া উঠে! ওগুলারে পাইলে চটকানা দিবেন।
মিছিলখন্দকার০০৭ বলেছেন:
আর ডেসটিনির এমন সব পোলাপান দেখছি যারা কোনোদিন স্কুলের বারান্দায় যাইবার পারে নাই তারা টাই লাগাইয়া ঘুরে। অগোর মুখের চেহারায় লজ্জা দেখি না, লজ্জা দেখি অগো গলায় ঝুলন্ত টাইয়ে........ হাহাপেগে
গরম কফি বলেছেন:
বাটপার প্রশিক্ষন ও পূনর্বাসন কেন্দ্র।
লেখক বলেছেন: চটকানা দিবেন।
দুর্ধর্ষ বেদুইন বলেছেন:
হাটে হাড়ি ভেঙ্গে দিলেন যে গুরু!! ডেসটিনির প্রতারণার বিস্তারিত বিবরন অচিরেই পাবেন, ইনশাআল্লাহ
লেখক বলেছেন: জোরে শোরে শীঘ্রই বিস্তারিত বিবরণ জানান। এরা অনেকের ক্ষতি করছে।
গল্পসল্প বলেছেন:
আপনি ১০০% রাইট ।
লেখক বলেছেন: আমি ডেসটিনি যতটুকু দেখেছি, জেনেছি তার আলোকেই বললাম। আপনার দেখা জানার সাথে হয়ত আমারটা ১০০% মিলে গেছে। আরও অনেকেই ডেসটিনিকে এভাবেই জানে। আমার জানা সত্য।
ফিউশন ফাইভ বলেছেন:
অগোর মুখের চেহারায় লজ্জা দেখি না, লজ্জা দেখি অগো গলায় ঝুলন্ত টাইয়ে........ প্লাস।
লেখক বলেছেন: ধন্যবাদ
সত্যান্বেষী বলেছেন:
ধুন্দুমার।
লেখক বলেছেন: এ আর কি ধুন্দুমার। ডেসটিনি কামাইতাছে ধুন্দুমার। ওদেরকে হিংসা হয়। ওদের মত অমানুষ আর জোচ্চর হতে পারলে অনেক টাকা হতো আমার। কিন্তু যখন মনে করি নিজের মধ্যের মানুষকে হত্যা করে টাকা কামাইয়ের স্বভাব আমার নেই, আমি আমার জ্ঞানকে ফাঁকি দিয়ে জ্ঞানপাপী হতে পারিনি... মনে হয় আমি বড়ই ভাগ্যবান ও সুখী।
সিষ্টেম ইন্জিনিয়ার বলেছেন:
এই রকম আরেকটা দেখলাম আজ বসুন্ধরা সিটিতে। নাম ই-লিংকা না যেন কি?? ওদের প্রধান পন্য ব্রেসলেট। আপনাকে সদস্য হতে হলে ২১/১৮ হাজার(আমি শিওর না) দিয়ে আপনাকে তিনটা ব্রেসলেট কিনতে হবে তারপর অন্যগো দিয়াও কিনাইতে হবে। অনেকটা ডেসটিনির ট্রি এর মত।সেই খানেও দেখলাম অনেক ভীড়।প্রেজেন্টেশন রুমও দেখলাম একটা। মনে হয় কিছুক্ষন পরপরই নতুনদের স্বপ্ন দেখানো হয়।আরেকটা আশ্চর্যের বিষয় নিচে একটা চায়ের দোকানদারের হাতেও দেখলাম সেই ব্রেসলেট। ওদের প্রধান টার্গেট সম্ভবত ছাত্র এবং নিম্ন আয়ের মানুষ।
ভালো থাকবেন। পোষ্টে প্লাস।
লেখক বলেছেন: মানুষ বিশ টাকার দড়ি দিয়ে ছাগল বাঁধে খুঁটির সাথে। আর ওরা ২১/১৮ হাজার টাকার ব্রেসলেট (অসম্ভব আজাইরা অকেজো জিনিষ যা ফুটপাথে দশ টাকায় বিক্রি হয় ফুটপাথের পোলাপানের কাছে) দিয়ে ছাগল টাইপের কিছু লোকজনকে বেঁধে ফেলছে। এসব লোকজনকে কিছুদিন পেলেপুষে তারা প্রচুর কামাই করবে।
মিটুলঅনুসন্ধানি বলেছেন:
আপনার উপলব্ধি চমৎকার...
লেখক বলেছেন: আপনার বোধগম্যতাও দারণ! ধন্যবাদ।
কুতুব্ বলেছেন:
ডেস্টিনি মানে ৯০ জনের ভাগ্য নিয়া ১০ জনে নিজের ডেস্টিনি গড়.......
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনার ইন্টারপ্রিটেশনের জন্য। নামকরণের মধ্যেই কিন্তু মানুষের অবচেতনার ইচ্ছার প্রকাশ থাকে। আমি একশত ভাগ বিশ্বাস করি যারা েডসটিনি নাম দিয়া এই কোম্পানী খুলেছে তারা শুরুতেই বাটপারীর দ্বারা নিজেরেদ ডেসটিনি বা নিজেদের ভাগ্য ফেরানোর জন্যই করেছে। নামেই কাজের পরিচয় পাওয়া যায় কি-না!!
বিলুপ্ত বৃশ্চিক বলেছেন:
এদের টার্গেট যেমন তেমন ছাত্র না , এমন ছাত্র যারা বিশেষত সাইন্স ব্যাকগ্রাউন্ড না এবং পিছনের সারির ।কারন এদের মগজধোলাই করা তুলনামুলক সহজ।আমার এক বন্ধুর সাথে এ নিয়ে আমার একদিন খুব বাজে অভিজ্ঞতা হয়।তার ই লিংক এর কি এক ব্রেসলেট পরলে নাকি ২২টা রোগ সেরে যাবে।এরপর সে আমাকে বোঝাতে শুরু করে কিভাবে ঐ ব্রেসলেট মানবদেহে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি করে রোগ ভালো করে।
লেখক বলেছেন: হ্যাঁ এভাবে ওরা কিছু 'ফাঁপা মুলা' তৈরী করছে। সেগুলির হাবভাব দেখলে অসহ্য লাগে।
নিস্সঙ্গ যোদ্ধা বলেছেন:
+++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ
দূত বলেছেন:
ভাই আমি আমার কথা বলি, এই জংগল কারখানাটা আমার ওফিসের পাসের রুমে ছিলো লেখক বলেছেন: হ্যাঁ এরা সহজ সরল মানুষগুলিকে ধরে ধরে টাইপরা গাধা বানিয়ে ফেলছে। অবশেষে এমন গাধায় পরিণত হচ্ছে যে, তারা মনে করে যেসব মানুষ ডেস্টিনি করে না তারা জগতের কিছুই জানে না।
লেখক বলেছেন: আমি যদি বলি আমি ১০০% রাইট তাহলে তো ওটা ডেস্টিনিওলাদের মতই কথা হয়ে গেল তাই না? অতএব, আমি ৯৯.৯৯% রাইট! ঠিক আছে?
লেখক বলেছেন: হ্যাঁ, ১২ কোটি মানুষরে চূড়ান্ত জ্ঞান দান করবো.......... তাগো টাকা পয়সা লইয়া ফুইটা গিয়া.........
নূর-ই-আল-মামুন বলেছেন:
এই ভোদাই কোম্পানী টা দেশের বারোটা বাজাইছে। আমার এক বন্ধু পড়াশোনাই ছাইড়া দিছে (্ওমর ফারুক নাম,)। হেরা ২০১২ ছালে কচুডা করব। যে সব জায়গা থেইক্যা দাবরানী খাইয়া আইছো, হেইখানে আবার যাইয়ো আজাদ ভাই, ২০১২ তে তোমাগো কেয়ামত ঘটায়া দিবো।
amhabib বলেছেন:
বাটপার প্রশিক্ষন ও পূনর্বাসন কেন্দ্র
এখন দেখি অনেকে ডেসটিনি ছেড়ে ইলিকং এ যোগ দিচ্ছে।
নিলাকাশ বলেছেন:
সহোমত
সবখানে সবাই আছে বলেছেন:
ডেস্টিনি নিয়ে আমরা যত গালা গালি করি না কেন, শেষ পর্যন্ত মনে হয় এই কোম্পানী টিকে যাবে।ভাই গালাগালি শুরু করবেন না আমাকে,আমি এই ধরনের কোম্পানী দুই চোখে দেখতে পারি না। তবে এদের বিজ়নেস স্ট্র্যাটেজি টা দেখে আমার তাই মনে হয়েছে। এদের গ্রাহক সংখ্যা এখন বিশাল। এই সুবিশাল নেটওয়ার্ক কে টিকিয়ে রাখার জন্য এরা কিছু ওয়ান টাইম কাস্টমার জোগাড় করেছে।অই যে বলেন না ৯০ পার্সেন্ট মানুষ ওই টাকা আর ফেরত যাই না। এর মাধ্যমে অরা বিশাল একটা পুজি সংগ্রহ করেছে। এভাবে মানুষ ঠকায় পুজি সংগ্রহ করে এরা যে পয়সাটা পাইসে সেটা এরা বিভিন্ন কোম্পানি খুলসে। দেখবেন এদের সদস্য হতে হলে এমএলএম সিস্টেম এ ঢুক্তে হয় কিন্তু আপনি যদি এদের অন্যান্য সেবা নেন যেরকম দৈনিক ডেস্টিনি, বেস্ট এয়ার অথবা বৈশাখি টিভি সেখানে কিন্তু এরা এসব স্বাভাবিক মার্কেট এর মত আপনাকে ট্রিট করবে।
এভাবে ওরা মুনাফা করবে এবং আরও বেশি কোম্পানি খুলবে। এদের শেয়ার বাজারে আবির্ভাব কিন্তু এভাবেই। আর এদের কোম্পানি গুলোতে চাকরি পেতে হলে একটা সময় দেখা যাবে ডেস্টিনির রেফেরেন্স ও লাগবে। অনুমান করে বলছি। কারন ব্রাক এর ক্ষেত্রে ব্যাপারটা আমি খেয়াল করেছি।
এবার আসি আসল কথায়। আমার কিছু কাছের মানুষ কে দেখেছি ডেস্টিনি করতে। এরা দৈনিক ডেস্টিনি ছাড়া আর কিছু পড়ে না। এরা অনেকটা বিছিন্ন সমাজে বাস করে। যেটার নাম ডেস্টিনি সমাজ। ডেস্টিনি করার পর এদের সাথে কথা বলতে গেলে এরা মানুষ কে দুই শ্রেনীতে ভাগ করে। যারা সদস্য আর যারা সদস্য না। আর যারা সদস্য না তাদের কে এরা একটা প্রডাক্ট হিশাবে দ্যাখে। এর মধ্যে ১২ বছরের ফ্রেন্ড শিপও এদের কাছে কিছু না। ডেস্টিনি যদি "হালাল পায়খানা" নামে কোন প্রডাক্ট বের করে তাহলে এরা সেটাই সকাল দুপুর দুই বেলা খাবে আর মানুষ কে খাবার জন্য বলবে।
আমাদের দেশে সমব্যয় সমিতি এক সময় খুব হিট করেছিল। গ্রামে গ্রামে এটা চলত। এর মাধ্যমে মিল্ক ভিটার মত কোম্পানি এখন এই পর্যায়ে উঠে এসেছে। কিন্তু বেসরকারি এনজিও এসে গ্রামের মানুষ দেরকে বিছিন্ন করে একেক্টা করে সমব্যয় সমতি ভেঙ্গেছে আর মানুষ দের কে ক্রেডিট কার্ড ব্যবস্থা র মত পুজিবাদে নিয়ে চলে এসেছে। গ্রামিন ব্যাংক এর একটা প্রকৃষ্ট উদাহরন। তাদের ক্ষুদ্র ঋণ আর বিদেশের স্টুডেন্ট ক্রেডিট কার্ড এর মধ্যে আমি কোন পার্থক্য দেখি না।
ডেস্টিনি হল এই ধরনের একটা সমব্যয় সমিতি ছাড়া আর কিছু না।
যাদের মধ্যে ঐক্য সাঙ্ঘাতিক রকমের, এরা দল বেধে মানুষের মাথায় কাঠাল ভেঙ্গে খায় আর যখন মুনাফা করবে তখন তাদের এই ১৫ বছরের চলার সাথী আবুল ভাই এর মত কিছু মানুষ দের কে লাভের গুড় দিবে।
তাদের কে এই আশা দেখায় রাখসে। আর ২০১২ তে সম্ভবতঃ এরা এমএলএম থেকে সরে এসে যমুনা স্কয়ার বেক্সিমকো র মত পুজিবাজারে সরাসরি তাদের প্রোডাক্ট ছাড়বে।বলা যায় না তখন হয়তবা আবুল ভাই এর মত কয়েক জন কে ওইখানে চাকরীও দিতে পারে।
সব শেষে এটা পুরোটাই আমার ব্যক্তিগত পর্যবেক্ষন। মতের অমিল হতেই পারে। ডেস্টিনির প্রতি আমার কোন সহানুভূতি কাজ করে না। আমাদের সময় কয়েক জন জিপিএ ৫ পাওয়া(২০০২) বন্ধুকে আমি হারিয়েছি ডেস্টিনির জন্য। একজন এখন ও আবুল ভাই এর মত লেগে আছে। বাকিরা লজ্জায় সামনে আসে না তাদের সাথে আমাদের আকাশ পাতাল ফারাক দেখে।
ধিক তোমাকে ডেস্টিনি।
পোস্ট এ প্লাস।
লেখক বলেছেন: আপনার উপলদ্ধির মর্মার্থ আমি সহজেই গ্রহণ করতে পারলাম মনে হয়। ২০১২ সালের ব্যপারে আমারো সেইরকম বিশ্বাস। প্রতারণার এ বিকট চেহারা দেখে খারাপ লাগে তাই পোস্টে এসব লেখা। কত চোর তো দুনিয়াতে আছে, কত ডাকাত আছে, ছিনতাইকারী, বাটপাড় আছে ..... তাদের মতই হয়ত ডেসটিনিও আছে। কিন্তু খারাপ লাগে তখনই যখন চোর, ডাকাত, বাটপাড়, ছিনতাইকারী এদেরকে সাধারণ মানুষ চিনে নিয়ে আগেই সাবধান হতে পারে কিন্তু ডেসটিনিকে সেভাবে চিনতে পারে না। আরো দুখের বিষয় যখন এই বিকট চেহারার প্রতারণা অর্থনীতির শুভঙ্করের ফাকিঁ হয়ে রাস্ট্র ও সমাজের কাঠামোয় আটকে থাকে। তবে আশা করি সবকিছু একদিন প্রকাশ হয়ে যাবে মানুষের কাছে ....... মানুষ শ্রমহীন সস্তা টাকা পাবার আশা, টাকার ছাও (মুরগীর বাচ্চার মত টাকা বাচ্চা) পাওয়ার আশা ছেড়ে শ্রমঘন বাস্তব টাকার আশায় সঠিক পথে চলবে .......
নাজমুল ফিরোজ বলেছেন:
বাংলাদেশে কত আতেল আছে! যাদের অন্যের সমালোচনা করা ছাড়া আর কোন কাজ নেই। আমি বিনয়ের সাথে জানতে চাচ্ছি আপনারা তাদের মধ্যে পড়েন? একটা কিছু সম্পর্কে পুরোপুরি না জেনে শুধু বাহির থেকে দেখে অনুমান নির্ভর কিছু কথা কোন দায়িত্ব না নিয়েই বলে দিলেন ব্যস সব শেষ। আপনি বলেছেন"(কত চোর তো দুনিয়াতে আছে, কত ডাকাত আছে, ছিনতাইকারী, বাটপাড় আছে ..... তাদের মতই হয়ত ডেসটিনিও আছে!)" ২০১২ সাল তো আর বেশী দেরী নেই, একটু ধের্য্য ধারণ অপেক্ষা করে দেখতে পারেন তো ডেসটিনি কি করছে? আপনাদের সবার ভাগ্য ছিনতাই করে নিয়ে যাচ্ছে নাকি? একটু সবর করেন, আর একটু.......................।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















