somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ব্লগ-জীবনের সেরা পোস্ট

১৭ ই এপ্রিল, ২০১১ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামু ব্লগে আছি বেশ কয়েক বছর হলো। নিয়মিত না লিখলেও পড়া হতো অনেকেরই লেখা। মশহুর সব লেখকের অনেকেই ব্যস্ততায় হোক, অন্য কারণে হোক আর লেখা/দেখা দেন না। ইতিমধ্যে অনেকেই নতুন এসেছেন। তাদের লেখাতেও ধার আছে, তাদেরকেও ভাল পাই।
অনেকেই তাদের ব্লগের সাবটাইটেল বা স্ট্যাটাস দিয়ে থাকেন। কেউ আবার প্রোফাইল লেখার জায়গাতে মনের কথা লিখে থাকেন।
এসব সাবটাইটেল বা স্ট্যাটাস বা প্রোফাইল যা-ই বলুন না কেন আমি খুব আগ্রহের সাথে গেগুলি পড়ি। আমার মনে হয় ব্লগারদের ব্লগের সাবটাইটেলে লেখা এসব ছোট ছোট চুম্বক কথাগুলি ব্লগারদের কোনো পোস্টের চাইতে কম গুরুত্বপূর্ণ নয় বরং বেশীরভাগ ক্ষেত্রে তা বেশী গুরত্বপূর্ণ কারণ সেগুলি একজন ব্লগারের জীবনবোধকে এবং মননকে প্রবলভাবে প্রকাশ করে। মানুষটি সম্পর্কে একটি স্পস্ট ধারণা পাওয়া যায়।
আজ আমি কয়েকজন ব্লগারের ব্লগে ঢু মেরেছিলাম শুধুমাত্র তাদের সাবটাইটেল বা স্ট্যাটাসটি সংগ্রহ করার জন্য। আমি যখন কাজ শুরু করি তখন ২৪৫ জন ব্লগার লগড ইন ছিলেন। আমি বিশেষ কোনো ক্রম অনুসরণ ছাড়াই দৈবচয়নের মাধ্যমে কয়েকজনের স্ট্যাটাস সংগ্রহ করেছি আপনাদের সামনে সেগুলি তুলে ধরব বলে। যাদেরটি এখনো পাইনি ভবিষ্যতে সেগুলিও সংগ্রহের ইচ্ছা রইল।

এই পোস্টের মাধ্যমে আজ কয়েকটি স্ট্যাটাস বা সাবটাইটেল প্রকাশ করছি এবং আমার পছন্দের চারটি স্ট্যাটাসের বয়ান বা ব্যাখ্যা নিজের মত করে লিখছি। পরবতীতে সবগুলিরই ব্যাখ্যা লেখার ইচ্ছা রইল।


ইমন জুবায়ের
জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন/
জোছনা রাতে মুগ্ধ কেন আমার নয়ন।

ইমন জুবায়েরের স্ট্যাটাসটি নিয়ে ব্যাখ্যা করার কী আর আছে! কথা তো পরিস্কার। বাযোকেমিস্ট্রীর ভাষায় জীবনকে রসায়ন বিজ্ঞানের ছাচেঁ ফেলে ব্যাখ্যা করা যায় অনেকটাই। এমনকি মানুষের আবেগ অনুভূতি, প্রেম-ভালাবাসও প্রাণরসায়নের কারুকাজ হিসেবে ঠিকই ব্যাখ্যা করা যায়। তারপরও কথা থাকে। প্রাণরসায়নই যদি মানব জীবনের শেষ কথা হতো তবে মানুষ বেঁচে আছে কী করে? প্রাণরসায়ন একজন নারীর প্রতি পুরষের আকর্ষণকে রসায়নের মারপ্যঁাচে বুঝাতে পারে কিন্তু চাদেঁর প্রতি যে মানবমনের আকর্ষণ সেখানে কোন রসায়ন কাজ করে?
এ প্রশ্নটি তুলেছেন লেখক।

এ থেকে আমি বুঝি লেখক জীবনকে কতটা ভালবাসেন, মর্যাদা দেন। বিজ্ঞান মানুষকে অনেক কিছু দিয়েছে বটে, ভবিষ্যতে আরো দিবে কিন্তু বিজ্ঞান মানবের উর্দ্ধে নয়। বিজ্ঞান কখনই মানবকে গ্রাস করতে পারবে না। সবার উপরে মানুষ সত্য ।।

সুলতানা শিরীন সাজি
বেঁচে থাকাটা দারুণ ব্যাপার ....

নাইস একটা কথা। এ কথাটা যে আমি কতভাবে কতবার বুঝবার চেষ্টা করেছি তা আমিই জানি। যেমন:
ইমাম গাজ্জালী (রহ:) কে তার এক প্রিয় শিষ্য একদিন এসে বললেন, “হুজুর আজ এক আশ্চর্য ঘটনা দেখে এলাম।
হুজুর বললেন, “বল, কী ঘটনা?”
শিষ্য বললেন, “আমার পরিচিত এক যুবক কাল রাতে বিছানায় ঘুমন্ত অবস্থায় মারা গেছে। তার কোনো রোগ ছিল না। কেউ তাকে হত্যাও করেনি। সম্পূর্ণ সুস্থ টগবগে এক যুবককে সকালে তার ঘরে মৃত পাওয়া গেছে। এ ঘটনায় আমি আশ্চর্য হয়ে গেছি”
হুজুর বললেন, “শোনো ব্যাটা, মারা যাওয়াটা কোনো আশ্চর্যের ব্যাপার না। আশ্চর্যের ব্যাপার হলো তোমার আমার এই বেঁচে থাকাটা। চিন্তা করে দেখো, জন্মিলে মরিতে হবে- একথা তোমার জ্ঞানের মধ্যেই রয়েছে। তুমি অনেককেই চোখের সামনে মরতে দেখেছো। ফলে জানা জিনিষ কী করে আশ্চর্যের ব্যাপার হতে পারে, যে ঘটনা তোমার জ্ঞানের মধ্যে রয়েছে তা কোনো আশ্চর্যের ব্যাপার না। আশ্চর্যের ব্যাপার এই বেঁচে থাকাটা কারণ তুমি এই জীবনে আসার আগে কি জানতে যে, এমন সুন্দর একটা জীবন তুমি গ্রহণ করতে/পেতে যাচ্ছ? তুমি কি জানতে? এমন আকাশ-বাতাস-ফুল-ফল-প্রণয়ী-পরিণীতা-পরিবার-সুখ-দুখ-হাসি-কান্না ভরা একটি পৃথিবী তোমার জন্য অপেক্ষা করে আছে তা কি তোমার জ্ঞানের মধ্যে ছিল?”

তা সত্যিই, সুলতানা শিরীন সাজি। বেঁচে থাকাটা দারুণ ব্যাপার। আাপনাকে ধন্যবাদ।

আরিফ জেবতিক
হাতে রইল পেন্সিল

ক্ষ্যামা করুন। ইনি কিন্তু আপনার আমার লাইনে নাই। হাতে রইল পেন্সিলের গল্পটা তো জানেন।
শিক্ষক বেয়াড়া ছাত্রকে পড়াচ্ছেন। দুই অংকের যোগ শেখাতে হাতে রেখে যোগ করার নিয়ম বুঝাচ্ছিলেন শিক্ষক। বুঝানো শেষে ছাত্রকে জিজ্ঞেস করলেন, “বলতো, ৭ আর ৫ যোগ করে ১২ এর ২ নামালে হাতে কত রইল?” বেয়াড়া ছাত্রের উত্তর, “হাতে রইল পেন্সিল”
তাহলে বুঝুন এবার! ছাত্র কি মাস্টারের লাইনে আছে না-কি নিজের লাইন ছেড়েছে? কোনোটাই নয়।
অতএব, সাধু সাবধান। আরিফ জেবতিকের কিন্তু ‘হাতে রইল পেন্সিল’। মানে আপনি মাস্টার, আপনি যাওয়া আসা করেন কিন্তু কিছু শেখাতে আসবেন না। ভুল করে কিছু শেখানোর চেষ্টা করলাম না-তো?

শফিউল আলম চৌধুরী
ম্যভাই

ম্যাভাই! মিয়া ভাই! আহ! কি আদরের ডাক, শ্রদ্ধার ডাকও বটে। আমাদের দেশে বড় ভায়রাকে মিয়া ভাই বলে, কেউ কেউ অবশ্য সম্বন্ধীকেও মিয়া ভাই (ম্যাভাই) বলে থাকে। আপন বড় ভাইকেও শ্রদ্ধার খাতিরে মিয়া ভাই বলে কেউ কেউ। আমি জানিনা চৌধুরী সাহেব ব্লগে ব্লগে বড় ভায়রা আর বড় সম্বন্ধী খুজে বেড়াচ্ছেন কি-না। তবে ব্লগের সবাইকে যে উনি আপন করতে চান তা জানামাত্র আমার মনটা চনমচ করে উঠেছিল বটে। সেই হিসেবে আমাকেও উনি ম্যাভাই (মিয়া ভাই) বলেছেন। তার ডাক শুনে মনটা আমার কানায় কানায় ভরে গেছে।

আজ এ পর্যন্তই। সবাই ভাল থাকবেন ...........

মাহী ফ্লোরা
আমি তোমার আকাশ কালো করা
ঝড় রোদ্দুর মিথ্যে আশার বিষ;
ভুক্তভোগী প্রেম সোহাগী শালিক পাখির ছানা
তোমার তবু চক্ষু ভেজা,
আমার জন্য দুঃখ অহর্নিশ!!

হমপগ্র
ধর্মপুত্রযুধিষ্ঠিররা সাবধান

মো আরিফ উদ্দিন
জীবনের প্রতিটি স্তরে পরাজিত একজন। জীবনে আমি শুধু হেরেই গেলাম, যে চাইলাম বা পাবার জন্য চেষ্টা করলাম তা কখনই পেলাম না।


জুবেরী
চিন্তার নিরংকুশ স্বাধীনতায় বিশ্বাস করি না। চিন্তার দায়বদ্ধতা মানুষ,সমাজ,সভ্যতার কাছে।
চিন্তা নিরন্তর

মধুমিতা
Never Say Never Again


স্বপ্নশিকারী
পড়,জান,জানাও

অবয়ব
পৃথিবীতে এখনো ভাল মানুষের সংখ্যাই বেশি
নিপাতনে সিদ্ধ

খারেজি
ঘাসগুলি খুব গোপনে ফোটায় ছোট ছোট সাদা ফুল
উঁকি দাও ফুল!
এইপথে আলো জ্বেলে এ পথেই পৃথিবীর ক্রমমুক্তি হবে, সে অনেক শতাব্দীর মনীষির কাজ.....

পদ্মপুকুর
সময় বছর খায়, বছর সময় খায়...

শফিউল আলম চৌধূরী
দিন আসে দিন যায়, শুধু চিন্তা করি কি করলাম, কিন্তু ভাই যা হবার তাই চিন্তা করেও পরের দিন গুলিকে সুন্দর করতে পারিনা
যেমন কটছিল তেমনই কাটে, তাই এখন আর চিন্তা করিনা

সোজাসাপ্টা
সোজা, সহজ ও সরল

ইমন কুমার দে
আমি কী বলিব কার কথা, কোন সুখ কোন ব্যাথা.........
আমার নাই কথা তবু সাধ শত কথা ক্ই ।
ওলো সই ওলো সই, আমার ইচ্ছা করে তোদের মতোন
মনের কথা কই ।

আলোকিত পৃথিবী
মাথার ভিতর অসংখ্য পোকাদের বসবাস। সুখ পোকা, দুখ পোকা, স্বপ্ন পোকা...। আমিও তো আসলে একটা পোকা। পোকার জীবন-যাপন আমার...
তখন সত্যি মানুষ ছিলাম, এখন আছি অল্প

কাঙ্গাল মুরশিদ
কাঙ্গালের কথা বাসি হইলে ফলে

বাষ্প
কোথায় যাব। নো ল্যান্ড ফর এ সেড ডল।
মুক্তি দিয়ে কী হবে, মুক্তি চাই না

অনিকেত
নয়ন মেলে দেখি, যা কিছু সুন্দর

গ্রাউন্ড ফ্লোর
নীচের তলায় সাপখোপ থাহে

ধইঞ্চা
সব জ্বালাইয়া দিব ।

অর্থহীন প্রলাপ
সহজ সরল কঠিন রুক্ষ

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
নিজের জন্য লিখি


কাকাতুয়৮৪২
চলো সবাই

কঠিনলজিক
আবেগ নয় যুক্তী, মানুষ কে করে সৃস্টির সেরা
সম্মান জানাই তাকে আমার বিরুধ্যে সত্য বলে যে

আমি মঈন
এক অজানা পথের একলা পথিক পাড়ি দিতে চায় বহু পথ...

আরিয়ানা
যে পাখি আকাশে ওরে আকাশ ছোবার ইচ্ছেয়

সানজিদা হোসেন
আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

গ্যাব্রিয়েল সুমন
প্রজাপতির মন নিয়ে গবেষনা করছি...

তবুও যাই স্বপ্নের কাছে, তবুও পুড়ি স্বপ্নের আঁচে।

এক মুসাফির
প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে,
তুমি মাত্র কেদেছিলে,হেসেছিল সবে
এমন জীবন করিতে হইবে গঠন মরনে হাসিবে
তুমি,কাদিবে ভূবন।
মহান রাব্বূল আলামিনের দরবারে এমন একটি জীবন কামনা করি।



মাহবুবুল ইসলাম (সুমন)
মাগো আমি অন্ধ
তাই নষ্ট হয়েছি,
ভালবাসা বুঝিনি
অসীমকে পার করে
সীমাবদ্ধকে খুজে নিয়েছি....
আল্লাহর সব সৃস্টিকে ভালোবাসতে চাই


সুরঞ্জনা
মানুষ মানুষের জন্য...

. আমার নাইবা হলো পারে যাওয়া...


ইমরান চৌধুরী
ইচ্ছা ঘুড়ি. .

আমি কেউ নই . .

জাফর বায়েজিদ
বিশাল সমুদ্রের জল কিন্তু লবনাক্ত ...

সাবধানে থাকুন ...

ফাহাদ চৌধুরী
'অন্ধকার; মৃত নাসপাতিটির মতন নীরব'

On the road of chaos you will eventually find your bliss ....!!


শান্ত কুটির
প্রতিটাদিন অসম্ভব রকম বৃত্তাকার গড়াতে গড়াতে যেখানে শুরু আবার সেখানেই শেষ

ধানশালিক
ঘুমনাই

উল্টো মানুষ
আমি যেন এক উল্টো মানুষ,
ভুলো মনে ওড়াই শুধু স্মৃতির ফানুস,
যে আমারে দূঃখ দ্যায়,
তারে দেই ক্ষমা,
কত শত অবহেলা,
বূকে রেখে জমা-----------

বড় হওয়া বড় ভাল। তার চেয়ে বড় ভাল, ভাল হওয়া।

নষ্ট কবি
স্থপতি হলাম........কবি যে কবে হতে পারবো জানিনা,,,,,,,,,,,,,,,,তার আগেই নষ্ট হয়ে গেলাম.....

টোকাই সিকদার
ফুটপাত,কে বলে আমি টোকাই,আমি মধ্য রাতে ঘরে ফেরা এক র্কমচারী

স্রষ্টার কলম জড় জগতের কলম এর মত নয়.তার ক‍লমের কোন স্বর বা অক্ষর নেই.তার লেখনিতে কোন কালির অংকন নেই.


নিঃসঙ্গ পথিক..
সঠিক পথ খুঁজে পাওয়ার চেষ্টায়...
সত্যিকারের মানুষ হওয়ার প্রচেষ্টায়...

নিঃসঙ্গ পথিক।।

মন মোর মেঘের সঙ্গী
যখন তুমি আমি কেউ নেই.....


জুবায়ের হাসান
অসাধারণের প্রত্যাশায়.......

সাধারণ কিছুই অনেক সময় অসাধারণ হয়ে যায়

ফেরিওলা
কোন দলে নাম নেই
তবু দলাদলি করে,
কেটে গেলো সব সময়!

রোবট ভিশন
রানিং এন্ড রানিং...

বিবেকহীন মানুষ
বিবেক একটা ফালতু আবেগের নাম
বিবেক নিয়ে ক্যাচাল ভাল্লাগেনা....


চতুরঙ্গ
করর্পরেট চাকর... সাধারন ভাবনা


যৈবন দা
হারিয়ে গেসি , হাজারো চেনা মুখ আর অচেনা আবেগের ভিড়ে।
close your eyes and try to see

১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×