মনের আয়নায় .... তারাশঙ্কর, পাঠ প্রতিক্রিয়া।
১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মনের আয়নায়
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
সাহিত্যম্ কলিকাতা-৭৩
প্রথম প্রকাশ: ১৩৮৩ বাংলা
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের “মনের আয়নায়” বইটি পড়লাম। আত্মজীবনীমূলক এ বইতে লেখক তার নিজের দেশ-গ্রামের কথা, সময়ের কথা, নিজের বেড়ে উঠার কথা- ভিতর বাহির পূর্বাপর ইত্যাদি আপাতবিচ্ছিন্ন খন্ডচিত্রের মত করে বর্ণনা করেছেন। তারপরও তা পড়তে গিয়ে বেশ একটা সম্পূর্ণ ক্যানভাস বলে মনে হতে বাধা নেই। এতে লেখক নিজের মনের গতি প্রকৃতি নিবিষ্ট পটুয়ার একাগ্রতা ও দক্ষতায় পটস্থিত করেছেন। পাঠককেও টেনে নিয়ে গেছেন মনোজগত মন্থনের আগ্রহের দিকে। এতে এসেছে তার নিজের যুগের ভ্রান্তি, অজ্ঞানতা, অবিচার, অন্ধত্বের কথা। তেমনি আবার সেসব কিছুকেই যে তিনি ফুৎকারে উড়িয়ে দিতে বা ঘৃণ্যবস্তুর মত পায়ে ঠেলেছেন তা নয়। ওসবকে তিনি যুগের বাস্তবতা হিসেবেই জ্ঞান করেছেন। অন্যদিকে তার নিজের যুগের হাওয়ার বিপরীতে যুগান্তরের নতুন হাওয়াকে সর্বান্তকরণে স্বাগত জানিয়েছেন। তবে সবকিছুর ওপরে মানুষের মানব হয়ে উঠার সাধনাকে মূল্য দিয়েছেন। সকল ভ্রান্তি, নতুন বা পুরাতন, সমস্তকিছুর মধ্যেই প্রকৃত রসগ্রাহীর মনে বয়ে চলেছে চিরন্তন সর্বময় শক্তির মহাপ্রতিষ্ঠার সাধনরস। সকল বৈপরীত্য, মতভেদ, আর তত্ত্বের কচকচির খটোমটো খোলসের অন্তরে যে বীজমন্ত্র তাকেই তিনি বড় করে সর্বব্যাপী আকারে প্রত্যক্ষ করার আবেদন রেখেছেন পাঠকের কাছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন