somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি কাল্পনিক সংবাদ পান্ডুলিপি....

০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় শ্রোতা ও বন্ধুরা,

সকাল ৩টার সংবাদে আপনাদের আমন্ত্রন জানাচ্ছি আমি মোজাম্মেল হক গোজামিল।
প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম:

১.. খালেদা আবারো মা হচ্ছেন। এ নিয়ে ভেড়ামারায় হুলস্থুল..
২. মার্কিন সৈন্যদের প্রচন্ড বোমা হামলায় ইরানি প্রেসিডেন্ট আহমদিনেজাদের বাসভবনের টয়লেট বিধ্বস্ত। বিপাকে পড়েছেন আহমদিনেজাদ।
৩. পূর্ব রামপুরায় একটি খাওয়ার দোকানে আলুপুরি বিস্ফোরনে এক ব্যক্তি আহত।
৪. আগামী মৌসুমে রেকর্ড পরিমান তেলাপোকা উৎপাদনের আশ্বাস দিয়েছেন তেলাপোকা প্রতিমন্ত্রী তেলায়েত হোসেন পোকন।
এবং জাতীয় G.T.T. (গলা টেপা টিপি) প্রতিযোগিতায় এবারের বিজয়ী মরহুম আব্দুল কালা।
এতক্ষন শুনলেন সংবাদ শিরোনাম.. এবার বিস্তারিত।
১. এই নিয়ে ৮৫ বারের মত মা হতে চলেছেন খালেদা। গাইবান্ধা জেলার ছাগলনাইয়া থানার ভেড়ামারা গ্রামের গৃহবধূ খালেদা ইতিমধ্যে ৮৪ সন্তানের জননী হয়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। এবিষয়ে তিনি আমাদের বিশেষ সংবাদদাতা কৃপন রায়কে জানান যে তিনি খুশী এবং ভবিষ্যতে শতক পূরন করার ইচ্ছে আছে তার। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
২. এদিকে গতকালও ইরানী প্রেসিডেন্ট আহমদিনেজাদের বাসভবন লক্ষ্য করে বোমাহামলা অব্যাহত রেখেছে মার্কিন সেনাবাহিনী। তবে গোপন সূত্রে পাওয়া খবরে জানা গেছে যে তাদের গতকালের হামলার প্রধান উদ্দেশ্য ছিল আহমদিনেজাদের বাসার টয়লেট ধ্বংস করা এবং তাদের উদ্দেশ্য সফল হয়েছে। টয়লেটের কমোড, ফ্ল্যাশ এবং টিস্যু হোল্ডারটি সম্পূর্ন ধ্বংস হয়ে যাওয়াতে আহমদিনেজাদকে এখন প্রতিদিন সকালে বাড়ীর পেছনে গাছের আড়ালে বসতে হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী, তার 'ইয়ে'র দুর্গন্ধে আশপাশের এলাকার লোকজন বাড়ীঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে।
৩. আজ বিকেলে শহরের পূর্ব রামপুরা এলাকায় একটি খাওয়ার দোকানে দু'টি আলুপুরি বিস্ফোরিত হয়ে একজন ব্যক্তি তার সবকটি দাঁত হারিয়েছেন। খবরে জানা যায়, ওই ব্যক্তি হোটেলে ঢুকে আলুপুরি অর্ডার করে। কিন্তু সে দুটি আলুপুরি একসাথে কামড় দেয়ার সাথে সাথে সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। ওই ব্যক্তিকে নিকটস্থ দাতব্য চিকিৎসালয়ে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে প্রাথমিক চিকিৎসা এবং একজোড়া নকল দাঁত দিয়ে ছেড়ে দেন। পুলিশ ধারনা করছে যে, পূর্বশত্রুতার জের ধরে কেউ ওই ব্যক্তির আলুপুরীতে পারমানবিক বোমারা মশলা মিশিয়ে দিয়েছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ হোটেলের বুয়া মোসাম্মাত লাডুয়া খাতুনকে গ্রেপ্তার করেছে। তদন্তকারী কর্মকর্তা জানান, অপরাধ প্রমানিত হলে লাডুয়া খাতুনের সর্বোচ্চ ৩ মাসের ফাঁসি হতে পারে।
৪. আজ তেলাপোকা প্রতিমন্ত্রী তেলায়েত হোসেন পোকন, একটি তেলাপোকার হ্যাচারী উদ্বোধন করতে গিয়ে বলেন যে, আগামী মৌসুমে দেশে রেকর্ড পরিমান তেলাপোকা উৎপাদিত হবে। দেশে বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে তেলাপোকা ফ্রাই এর বিপুল চাহিদার কথা মাথায় রেখে সরকার দেশে তেলাপোকা উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিয়েছে।
৫. এবারে খেলার খবর। আজ ভাঙ্গাবন্ধু উপজাতীয় স্টেডিয়ামে শেষ হল জাতীয় গলা টেপাটিপি প্রতিযোগিতা। এবারের বিজয়ীর নাম নারায়নগঞ্জের গলাচিপা ইউনিয়নের মরহুম আব্দুল কালা। এই খেলার নিয়ম অনুযায়ী দু'জন প্রতিযোগী পরস্পরের গলা টিপে ধরবেন, যিনি আগে মরবেন, তিনিই বিজয়ী। এবারের বিজয়ী আব্দুল কালা বিজয়ী হতে বিন্দুমাত্র সময় নেন নি। তার প্রতিদ্বন্দী জনাব যম চৌধুরী তার গলার দিকে হাত বাড়ানো মাত্র তিনি ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ফলে কালা সাহেব পূর্ন পয়েন্ট পেয়ে বিজয়ী হন।

তো এই ছিল আমাদের এখনকার সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল বিকাল ৯টায়
দেখার আমন্ত্রন রইল।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৫
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×