somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অসহায়া নারীদের দুর্গতি

১৩ ই জানুয়ারি, ২০১২ সকাল ৮:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





ঢাকা, শুক্রবার ১৩ জানুয়ারি ২০১২, ৩০ পৌষ ১৪১৮, ১৮ সফর ১৪৩৩


শিরোনাম:
হোম বিশাল বাংলা ফাঁদে ফেলে কিশোরী ও শিশুদের যৌনপল্লিতে বিক্রি

ফাঁদে ফেলে কিশোরী ও শিশুদের যৌনপল্লিতে বিক্রি

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি | তারিখ: ১৩-০১-২০১২


দেশের বিভিন্ন স্থান থেকে পাচারকারী চক্র প্রতারণার ফাঁদে ফেলে অপ্রাপ্ত বয়স্ক নারীদের রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লিতে এনে বিক্রি করে দিচ্ছে। পুলিশ মাঝেমধ্যে কিশোরী পাচারে জড়িত দু-একজনকে গ্রেপ্তার করলেও থেমে নেই এসব চক্রের তৎপরতা।
গত এক বছরে এই পল্লি থেকে অন্তত অর্ধশত কিশোরী উদ্ধার ও পাচারকারী চক্রের শতাধিক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সর্বশেষ গত বুধবার সন্ধ্যায় এখান থেকে এক কিশোরী (১৪) উদ্ধার হয়েছে।
পুলিশ, বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া নারী, গ্রেপ্তার পাচারকারী ও মানবাধিকার কর্মীদের সূত্রে জানা যায়, এই পল্লিতে প্রায় সাড়ে তিন হাজার যৌনকর্মীর বসবাস। দুই হাজার খুপরিতে বসবাসকারী এদের দেখভালের জন্য আছেন প্রায় ৩০০ বাড়িওয়ালী বা মাসি। তাঁদের সঙ্গে যোগাযোগ আছে সারা দেশে ছড়িয়ে থাকা দুই শতাধিক পাচারকারীর; যাদের অধিকাংশই নারী। সরলতার সুযোগে ফুসলিয়ে, চাকরি দেওয়ার কথা বলে, প্রেমের ফাঁদে ফেলে নারীদের এখানে এনে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেওয়া হয়। অপ্রাপ্ত বয়স্ক বা স্কুলপড়ুয়া কিশোরী হলে পাচারকারীর কাছ থেকে ক্ষেত্রভেদে ২০ থেকে ৪০ হাজার টাকায় কিনে নেন তাঁরা। অভিযোগ আছে, এখনো পল্লিতে কয়েক শ অপ্রাপ্ত বয়স্ক নারী আছে।
মঙ্গলবার পল্লি থেকে উদ্ধার হওয়া বরগুনার এক কিশোরী জানায়, চার-পাঁচ বছর আগে তৃতীয় শ্রেণীতে থাকাকালে তার পড়াশোনা বন্ধ হয়ে যায়। ঢাকায় এলে মাস খানেক আগে গাবতলী এলাকায় শাহনাজ নামের এক নারীর সঙ্গে তার পরিচয় হয়। ওই নারী তাঁর শিশুসন্তানকে দেখাশোনার কাজ দেওয়ার কথা বলে তাকে এই পল্লিতে নিয়ে আসেন। ওই নারী তাকে এখানে বাড়িওয়ালী শাহনাজ নামের এক যৌনকর্মীর কাছে ৪০ হাজার ৫০০ টাকায় বিক্রি করে দেন। শাহনাজের কথামতো কাজ না করায় তাকে মারধর করে। বাধ্য হয়ে বাড়িওয়ালীদের কথামতো কাজ করতে হয়। সে জানায়, ওই বাড়িতে আরও চারজন অপ্রাপ্ত বয়স্ক নারী আছে। এই পল্লিতে অপ্রাপ্ত বয়স্ক নারীর সংখ্যা কয়েক শ হবে বলে সে জানায়।
২১ ডিসেম্বর পল্লিতে অভিযান চালিয়ে এক কিশোরীকে (১৪) উদ্ধার এবং পাচারে জড়িত থাকার অভিযোগে আনোয়ারা বেগম ও মুন্নু মুন্সি নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া কিশোরী জানায়, গ্রাম থেকে গত ৩০ নভেম্বর ঢাকায় পোশাক কারখানায় চাকরির সন্ধানে গেলে মিরপুর এলাকায় খলিল ও যৌনকর্মী লিলির সঙ্গে পরিচয় হয়। চাকরি দেওয়ার কথা বলে তাকে পল্লির বাড়িওয়ালী আনুর কাছে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়া হয়।
গত ১৯ ও ২২ নভেম্বর পল্লি থেকে দুই জেএসসি পরীক্ষার্থীকে উদ্ধার এবং পাচারকারী এক নারী সদস্যসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। ওই দুই পরীক্ষার্থী জানায়, তাদের একজনকে প্রেমের ফাঁদে ফেলে এবং অন্যজনকে চাকরির আশ্বাস দিয়ে পল্লিতে আনা হয়েছে।
পায়াক্ট বাংলাদেশ মানবাধিকার প্রতিষ্ঠিতকরণ প্রকল্প দৌলতদিয়ার প্রোগ্রাম অফিসার শফিকুল ইসলাম গতকাল জানান, তাঁদের সংস্থা গত এক বছরে দৌলতদিয়া যৌনপল্লি থেকে ২৮ জন কিশোরী ও তরুণীকে উদ্ধারে পুলিশকে সহায়তা করেছে। সংস্থাটির হিসাবে এই পল্লিতে বর্তমানে ৬০-৭০ জন অপ্রাপ্তবয়স্ক নারী আছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, ‘পাচারকারী চক্রগুলো খুবই শক্তিশালী। গত এক বছরে যৌনপল্লিতে অভিযান চালিয়ে অন্তত অর্ধশত কিশোরীকে উদ্ধার ও পাচারকারী চক্রের শতাধিক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। সমস্যা হচ্ছে, অভিযানের আগে খবর পেয়ে এরা পালিয়ে যায়। তবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’



















২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×