somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যদি শেখ হাসিনা নিজেকে বুদ্ধিমতি ভেবে থাকেন, তাহলে তিনি ঐ পাঁচটি অপদার্থ মন্ত্রীকে অবিলম্বেই বিদেয় দেবেন অন্যথায় জাতির দুর্দশার জন্য নিজেই দায়ী থাকবেন। তেদেে

০৩ রা ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :






ঢাকা, শুক্রবার,৩ ফেব্রুয়ারি ২০১২, ২১ মাঘ ১৪১৮, ১০ রবিউল আউয়াল ১৪৩৩


শিরোনাম:
হোম সারা দেশ সরকারের ওপর আস্থা ফেরাতে পাঁচ মন্ত্রীর অপসারণ জরুরি



সংবাদ সম্মেলনে পঙ্কজ ভট্টাচার্য
সরকারের ওপর আস্থা ফেরাতে পাঁচ মন্ত্রীর অপসারণ জরুরি

নিজস্ব প্রতিবেদক | তারিখ: ০৩-০২-২০১২


সংবাদ সম্মেলনে পঙ্কজ ভট্টাচার্য
সরকারের ওপর জনগণের আস্থা ফেরাতে পাঁচ মন্ত্রীকে অপসারণ করা জরুরি বলে দাবি করেছেন গণঐক্য কমিটির আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য। এই পাঁচ মন্ত্রী হলেন: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক যোগাযোগমন্ত্রী (বর্তমানে তথ্য ও যোগাযোগ) আবুল হোসেন ও সাবেক বাণিজ্যমন্ত্রী (বর্তমানে বেসামরিক বিমান চলাচল) ফারুক খান। গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন পঙ্কজ ভট্টাচার্য।
পঙ্কজ ভট্টাচার্য বলেন, জন-আকাঙ্ক্ষা অনুযায়ী মন্ত্রিসভায় এ পরিবর্তন করা হলে সরকারের ওপর গণ-আস্থা ফিরে আসবে।
সংবাদ সম্মেলনে বলা হয়, মহাজোট সরকারের নানা ব্যর্থতাকে পুঁজি করে যুদ্ধাপরাধীদের প্রভাবাধীন বিরোধী দল দেশে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করছে। এ অবস্থায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির ঐক্য গড়ে তোলার লক্ষ্যে ২৪ ফেব্রুয়ারি ঢাকায় গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেছে গণঐক্য কমিটি।
পঙ্কজ ভট্টাচার্য সব সীমাবদ্ধতা ও দুর্বলতা কাটিয়ে সরকারকে গণ-আস্থা অর্জনে সচেষ্ট হওয়া, যুদ্ধাপরাধীদের বিচারে কোনো চাপের মুখে নতিস্বীকার না করা, সংলাপের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার-ব্যবস্থাসহ সব বিতর্কের অবসান ও জামায়াতের সঙ্গে বিএনপির সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।
সম্পর্ক ছিন্ন করলে গণঐক্য কমিটি বিএনপির সঙ্গে জোট করবে কি না, এই প্রশ্নের জবাবে পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘জামায়াতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে আমরা অবশ্যই বিএনপিকে সম্মান করব, সম্পর্ক পুনর্বিন্যাসের চিন্তা করব।’
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার বিষয়ে গণঐক্য কমিটির অবস্থান কী, এ প্রশ্নের জবাবে পঙ্কজ ভট্টাচার্য বলেন, ‘নির্বাচনের পৌনে দুই বছর বাকি আছে, এটা এখনই কোনো মুখ্য ইস্যু নয়। যুদ্ধাপরাধের বিচার বানচাল করার জন্যই এটাকে ইস্যু বানানো হয়েছে।’ সংবাদ সম্মেলনে গণঐক্য কমিটির সদস্যসচিব এস এম এ সবুরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।




Nanak Kanti Sen
২০১২.০২.০৩ ০৮:১১
শেখ হাসিনা কি এ ব্যাপারে মনোযোগী হবেন না নিজের পরিণতির জন্য নিজেই দায়ী হবেন ?






























২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×