ঢাকা, বুধবার, ৮ ফেব্রুয়ারি ২০১২, ২৬ মাঘ ১৪১৮, ১৫ রবিউল আউয়াল ১৪৩৩
হোম সারা দেশ হাতিয়ায় চিকিৎসা সহকারীকে মারধর হত্যার হুমকি
হাতিয়ায় চিকিৎসা সহকারীকে মারধর হত্যার হুমকি
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি | তারিখ: ০৮-০২-২০১২
নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী বিমান আচার্য্যের ওপর তিন যুবক হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
বিমানের দাবি, মুঠোফোনে যুবকেরা তাঁকে হত্যার হুমকি দিয়েছেন। তিনি হাতিয়ায় প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি।
প্রথম আলোকে দেওয়া বিমান আচার্য্যের ভাষ্যমতে, গতকাল দুপুরে জরুরি বিভাগে তিনি কাজ করছিলেন। এ সময় হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের আফাজিয়া বাজারসংলগ্ন এলাকার মান্নান মাস্টারের ছেলে আতিক, হাতিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মোতাহের উদ্দিনের ছেলে চয়ন ও ৩ নম্বর ওয়ার্ডের গোলাম মোস্তফার ছেলে ছিদ্দিক এসে তাঁর কাছে লেখার জন্য একটি কলম চান। তিনি ছিদ্দিককে একটি বলপেন দেন। পরে তা ফেরত চাইলে তিন যুবকের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে যুবকেরা তাঁকে মারধর করেন।
বিমানের অভিযোগ, চয়ন গতকাল দুপুর থেকে বিকেল পর্যন্ত আলাদা দুটি নম্বর থেকে মুঠোফোনে তাঁকে হত্যার হুমকি দিয়েছেন। হাতিয়া থানার ওসি মোক্তার হোসেন বলেন, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Nanak Kanti Sen
২০১২.০২.০৮ ০৮:১০ [ আপনার মন্তব্য বিবেচনার জন্য অপেক্ষমান এবং সকলের নিকট প্রদর্শিত নয় ]
ঐ তদন্তই সার, কাজের কাজ কিচ্ছু হবে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




