somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩০তম বিসিএস: ১১টি ভুলের জন্য ১১ নম্বর: মাথামোটাদের ভূলে,বুদ্ধিমানদের মাথামোটা রায়!

০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

করছে ১০০ টা প্রশ্ন তাতে আবার ১১ টা ই ভূল। অভিযোগ মূদ্রণজনিত ত্রুটি। প্রশ্ন তৈরি করার পর যে কয়েকবার(চার/পাঁচ) প্রুফ দেখতে হয়(কারেকশন) তা বোধ হয় আমাদের সতর্ক ও অভিজ্ঞ পি.এস.সি কর্মকর্তারা জানেন না।

এর চেয়ে কোন কোচিং সেন্টারকে দায়ীত্ব দিলেও ভালো অইতো, তারা ভূল করতো না হয়তো! (লজ্জার কথা কাউকে কইয়েন না)

একবার পড়েই দেখুন না!
"৩০তম বিসিএস:
১১টি ভুলের জন্য ১১ নম্বর:
৩০তম বিসিএস প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষার দুই নম্বর সেটের পরীক্ষার্থীদের ১১টি ভুল প্রশ্নের বিপরীতে ১১ নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত ফলাফল প্রকাশের নির্দেশ দিয়ে রিট আবেদনটি নিষ্পত্তি করেছেন।
আজ রোববার দুপুরে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
একই সঙ্গে ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিজি প্রেসের তদন্ত কর্মকর্তাদের প্রতিবেদন গ্রহণ না করে কমিটির সদস্য সহকারী পরিচালক মো. আলমগীর হোসেন, পরিচালক বিবেকান্দন বিশ্বাস ও পরিচালক মজিবর রহমানকে ৭ অক্টোবর আদালতে হাজির হয়ে প্রতিবেদনের ব্যাখ্যা দিতে বলেছেন আদালত।
প্রসঙ্গত, ওই প্রতিবেদনে অভিযুক্তদের সহানুভূতির দৃষ্টিতে দেখার সুপারিশ করা হয়।
জানা গেছে, ৩০ জুলাই দেশের ১১০টি কেন্দ্রে ৩০তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার প্রশ্নপত্রের ২ নম্বর সেটে অসংগতি রয়েছে উল্লেখ করে পরীক্ষা বাতিলের দাবিতে গত ৮ আগস্ট শফিউল ইসলাম মণ্ডলসহ ১৯ পরীক্ষার্থী হাইকোর্টে এই রিটটি করেন। ওই দিন সরকারপক্ষ সময়ের আবেদন করলে আদালত শুনানি না-হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ না করার মৌখিক নির্দেশ দিয়েছিলেন। তথ্যসূত্র:প্রথম আলো"


আর বিজ্ঞ বিচারকের রায়তো এক্কেরে আন্তজাতিক খ্যাতি পাওয়া যোগ্য।

বিশেষ ক্ষেত্র:
১. মানে যে ভূল সেটে পরীক্ষা দিল সে সঠিক ৮৯ টি তে শূণ্য পেলেও ভূল ১১ টি তে পাবে ১১। তাহলে তার মোট নম্বর দাড়ালো ০+১১=১১. কিন্তু তার পা্ওয়ার কথা ছিল ০, কারণ যে ৮৯ টি ভূল করলো সে বাকী ১১ টি সঠিক প্রশ্ন থাকলেও ভূল করতো এটাই স্বভাবিক।

২. আবার যে ৮৯ টি তে ৮৯ পেল সে বাকি ১১ টি প্রশ্ন সঠিক হলে সে উত্তর করতে পারত এটা্ও বাস্তব। তাহলে সে পাবে ৮৯+১১=১০০.

উক্ত রায়ের সীমাবদ্ধতা যে, তা ২ নং যুক্তি মানলেও ১ নং সমস্যা সমাধানে ব্যর্থ। এবং রায়টি অন্য সেটের পরীক্ষার্থীদের মেধাতালিকা থেকে পিছিয়ে দেবে। বিশ্বাস না হলে চেক করে দেখুন।(যার সাধ্য আছে)

তার চেয়ে যদি ভূল সেটের ৮৯ টি প্রশ্নের মান ধরা হয় ১০০(অর্থাৎ প্রতিটি প্রশ্নের মান হবে ১০০/৮৯=১.১২৪প্রায়) এবং বাকি ভূল ১১ টি বাদ দেওয়া হত তাহলে কিন্তু এই সমস্যা হতো না। মানে যে ৮৯ টি সঠিক উত্তর দিল সে পাবে ১০০ এবং যে ৮৯ টির ই ভূল উত্তর দিল সে পাবে ০। দুটি সমস্যারই যৌক্তিক সমাধন দেওয়া সম্ভব হতো। সাথে সাথে যারা ভিন্ন সেটে পরীক্ষা দিয়েছে তাদেরও আপত্তি করার কারণ থকতো না।

আপনার সমাধানও আমার সাথে শেয়ার করুন।

৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

লিখেছেন নাহল তরকারি, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৪:২৫



ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×