somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায় খোদা!! প্রেমিকদের হাত থেকে বৃক্ষ কে রক্ষা করো

০৫ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাবুয়ার কমেন্ট পইড়া কথাটা মনে হইলো।

বহু বহু বছর আগের কথা । আমি নটরডেম কলেজে পড়ি । আমি তখন নেচার ষ্টাডি ক্লাবের সদস্য। মিজান স্যার ছিল ওইটার প্রধান। আমাগো নিয়া প্রায় সময় বোটানিক্যাল, চিড়িয়াখানা, বলধা গার্ডেন, রমনা, সোরোযার্দী সহ সব জায়গায় নিয়া যাইতো আর বিভিন্ন গাছের নাম ধাম বৈজ্ঞানিক নাম এইসব পরিচয় করাইয়া দিত।
তার কাছ থাইক্যাই অনেক গাছ চিনছি, অনেক প্রাণী চিনছি, শুনছি এই বিশাল বিশাল উদ্দ্যানের ইতিহাস। উনি কইতো আর আমি মুগ্ধ চোখে তার দিকে চাইয়া থাকতাম। আমার কলেজ জীবনে স্যার যতদিন বাইরে গেছে আমি মিস করি নাই।

যাই হোক একদিনের কথা। আগের দিন স্যারে কইয়া দিছে কালকে বোটানিক্যাল গার্ডেনে যামু তোমরা সকলে রেডি হইয়া আইসো। সকাল বেলায় রেডি হইয়া হাজির। সবাই মিল্ল্যা গেলাম বোটানিক্যাল গার্ডেনে। হঠাৎ স্যারে কয় ওই যে দেখ কাঠবিড়ালী স্যারের কথা মতো আমি চাই আর তো কিছু দেখতে পাই না। স্যারেরে জিগাই স্যার কই? সে যখন দেখাইলো আমি অবাক কারণ ছবি দেইখ্যা দেইখ্যা আমি মনে করছিলাম কাঠবিড়ালি মোটামুটি একটু বড় হইবো কিন্তু বাস্তবে যে অনেক ছোট তা জানতাম না।

একটুপর একটা গাছ দেইখ্যা স্যারের গিয়া কইলাম স্যার এই গাছটার নাম কি? স্যার কয় গিয়া দেখ গাছের গায়ে বৈজ্ঞানিক নাম সহ লেখা আছে। গেলাম গাছের কাছে গিয়া দেখি লেখা "নাছিমা + নঈম" ফিরা আইসা স্যারেরে কই স্যার লেখা তো দেখলাম "নাছিমা + নঈম" এখন গাছের নাম কি? স্যার কয় তোমাগো নিয়া হইছে এই সমস্যা যারেই গাছের ধারে পাঠাই সেই ফিরা আইসা কয় অমুক + অমুক।

হায় খোদা!! প্রেমিকদের হাত থেকে বৃক্ষ কে রক্ষা করো।


এখন দেখি এই কর্ম কেবল বাঙ্গালীরাই করে না বিশ্বের সব জায়গাতেই হয়।
কিছু ছবি দিলাম।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৪৯
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×