তোমার মায়াবতী হাসির উচ্ছলতায়
শত তারা ঝলকে উঠে
তোমার রূপবতী চুলের খোঁপায়
শত ফুল হেসে যেন উঠে
তোমার শুভ্র গোলাপী মুখচ্ছবিতে
গভীর আশাগুলো ভেসে যে বেড়ায়
তোমার কোমল মধুছন্দ চলায়
জ্যোৎস্নার মায়া যেন লজ্জায় লুকায়।
তোমার স্নেহবতী কন্ঠের সুর মুর্চ্ছনায়
আমি বারবার মুর্ছিত হই--
তোমার কালো ডাগর চোখের মায়া চাহনীতে
হাজার বাতির আলোয় যেন ঝলকিত হই--
তোমাকে আমি দেখি বারে বারে।।
এ দেখায় তৃপ্তি মেটেনা, আশ মেটেনা,
তবু দেখি, দেখতে থাকি --
তোমাকে পাই নতুন বর্ণচ্ছটায়
নবপ্রেরণার উচ্ছ্বাসে মুখর
যেন নতুন রূপে নতুন ধরিত্রী।
তোমার কাছটুকুতে এসে আমার
পদ্য কবিতা গদ্য হয়ে থেমে পড়ে--
তোমার সুহাসিনী ছবি কায়ায়
আমার সবটুকু ইচ্ছে নিঃসাড় হয়ে পড়ে
তোমার রূপকল্প ভেবে
কত বিমূর্ত চিত্রকলা আমি আঁকতে চেয়েছি
তুমি জানোনা --
কিংবা তার খবরও রাখোনি।।
তবুও একটি সুর আমি
গাইতে গাইতে ক্লান্ত হয়ে পড়ছি--
সে তোমার ভালোবাসা পেতে চাইছি
বলেইতো।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



