গতকাল সোমবার সকালে চ্যানেল আইতে তৃতীয়মাত্রা অনুষ্ঠানে দুই মেরুর দুইজনকে হাজির না করে দুই বন্ধুকে হাজির করেছিলেন জিল্লুর রহমান। অনুষ্ঠানের অনেক সময় নষ্ট করা হয় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রসঙ্গ নিয়ে। এবিএম মুসা আর ফয়েজ আহমদ মাহমুদুর রহমানকে সাংবাদিক হিসেবে স্বীকৃতি দেননি। তারা বললেন তিনি একজন সিরামিক ব্যবসায়ী। শ্বশুরের সিরামিক ব্যবসার হাত ধরে তিনি এ ব্যবসায় এসেছিলেন। মাহমুদুর রহমান বিএনপি সরকারের সময় দুটি গুরুত্বপূর্ণ পদেও ছিলেন। আমার আজকের আলোচ্য বিষয় সেটা না। আমার বিষয় হচ্ছে ফয়েজ আহমদ ও এবিএম মুসা বললেন সরকার শুধু শুধু মাহমুদুর রহমানকে হিরো বানিয়ে দিলো। যারা মাহমুদুর রহমানকে আগে কখনো চিনতোনা বা জানতো না তারাও তাকে চিনে ফেলবে। এধরনের প্রচারণা চালানোর টাকাও মাহমুদুর রহমানের হয়তো নেই বলে দাবি করলেন ওই দুই প্রবীণ সাংবাদিক। আমার প্রশ্ন ব্লগার ভাইয়েরা আপনারা ওনাদের কথায় একমত কিনা। আর সরকারইবা কেনো এমন একটি কাজ করতে গেলো এমন প্রশ্নের কোনো উত্তর কি কারো কাছে আছে?
আলোচিত ব্লগ
ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে।

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।