আমি অনলাইন পত্রিকা বার্তা ২৪ ডটেনট এ কাজ করি। পদবি স্টাফ রিপোর্টার। বিট - বিএনপি। যারা বিট বুঝেন না তাদের জন্য বলছি। প্রতিটি সংবাদপত্র অথবা বার্তা সংস্থায় রিপোর্টারদের কাজ ভাগ করা থাকে। এক্ষেত্রে ঢাকা শহরে যারা কাজ করেন তাদের জন্য কাজের ক্ষেত্র ভাগ করাকে বিট বলা হয়। যেমন পলিটিক্যাল বিটে যারা কাজ করেন তাদের মধ্যে কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি অথবা অন্য কোনো দলের নিউজ কাভার করতে পারেন।
যাক সে কথা। যা বলার জন্য এ লেখা শুরু। আমি যে অনলাইন পত্রিকাটিতে গত ৮মাস ধরে কাজ করছি এটি আনুষ্ঠানিকভাবে চালু হয়েছিলো ২০১১ সালের ১৬ জানুয়ারি। জাতীয় প্রেসক্লাবে এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাবি ভিসি আ আ ম স আরেফিন স্যার।
এরপর আমাদের হাউজটিকে নানা চড়াই উৎরাই পারি দিতে হয়েছে। এরই মধ্যে আমরা একঝাঁক সংবাদকর্মী নিরসল প্রচেষ্টা চালিয়ে সাইটটিকে জীবিত রেখেছি। গত মে মাসের ১ তারিখ থেকে আমরা নতুন করে উদ্যোম নিয়ে কাজ শুরু করি। ইতোমধ্যে প্রায় দেড় মাসের চেষ্টায় আমাদের সাইটটি নতুন করে তৈরী করা হয়েছে। এর পেছনে যিনি সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন তিনি হলেন আমাদের সম্পাদক সরদার ফরিদ ভাই।
পেছন থেকে তাকে সাহস ও অর্থ দিয়ে সহায়তা করেছেন আমাদের কোম্পানির চেয়ারম্যান শওকত সাহেব ও এমডি ইব্রাহিম সাহেব।
আপনারা অনেকে হয়তো আমাদের পুরোনো সাইটটি দেখেছেন আবার অনেকে দেখেননি। আজ আপনাদের কাছে আমার প্রশ্ন যারা পুরোনো সাইটটি দেখেছেন তারা বলবেন আগের চেয়ে ভালো হয়েছে কিনা। আরা যারা নতুন দেখবেন তারা বলবেন সাইটটি কেমন হলো। ব্লগার ভাইদের কাছ থেকে মতামত আশা করছি।
সাইটটির ঠিকানা : http://www.barta24.net

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

