অনুসন্ধান:
cannot see bangla? সাধারণ প্রশ্ন উত্তর বাংলা লেখা শিখুন আপনার সমস্যা জানান ব্লগ ব্যাবহারের শর্তাবলী
nishacharchele@gmail.com

I love not men the less, but nature more.....- Byron
আর এস এস ফিড

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

আমার প্রিয় পোস্ট

রেস্টে আছি আপাতত পোস্টানি বন্ধ :D

আমার প্রিয় কিছু রোমান্টিক মুভি ( ডাউনলোড লিঙ্ক সহ ) পর্ব -২

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৯ |

শেয়ারঃ
0 0



আমার দেয়া যত মুভির রিভিউ পোস্ট ( ডাউনলোড লিঙ্ক সহ )

আমার প্রিয় কিছু রোমান্টিক মুভি ( ডাউনলোড লিঙ্ক সহ ) পর্ব -১


1. My Sassy Girl (2001) (Korean) :




তথ্য জানতে

ডাউনলোড লিঙ্কসঃ

টরেন্ট লিঙ্ক

স্টেজভু লিঙ্ক


ট্রেনে এক অপরিচিত মাতাল মেয়েকে নিয়ে ফেঁসে গেল কাইয়েন হু ।মেয়েটির উপকার করে শেষ পর্যন্ত যেতে হল পুলিশের ঘরে । ভাবল এখানেই শেষ , কিন্তু সেই মেয়ে তাকে উপকারের জন্য ধন্যবাদ তো দিলই না বরং তাকে দিয়ে যাচ্ছেতাই কাজ করাতে লাগল । বেশ কয়েকদিনের পরিচয়ের পর তাকে ভালবেসে ফেলল কাইয়েন হু। কিন্তু তাদের পরিচয় বোধহয় আলাদা হওয়ার জন্যই । মেয়েটি হঠাৎ এক সিদ্ধান্ত নিল , দুইজনেই একটা করে চিঠি লিখবে , আর সেই চিঠি রাখা হবে এক গোপন স্থানে দুই বছর পরে তারা আবার দেখা করে সেই চিঠি পড়বে । কাইয়েন হু'র এখন অপেক্ষার পালা , চিঠিতে কি লেখা আছে পড়ার জন্য ।

আমার লেখা রিভিউ গুলার মধ্যে অনেক ভাল ছবির যাচ্ছেতাই একটা রিভিউ পড়লেন । কোরিয়ান এই মুভিটার কাহিনী মেকিং এবং থিম সবকিছুই অসাধারন । নায়িকার অভিনয় আমার কাছে সেইরকম লেগেছে । এটাকে নকল করে একটা ইংলিশ মুভি আছে ( এলিশা ক্যাথবার্ট অভিনিত এবং একই নামে ) সেটাও দেখতে পারেন । তবে কোরিয়ানটার ধারেকাছেও হয়নি সেটি । শুধু রোমান্টিকতাই নয় বেশ কমেডিও আছে মুভিটাতে , ভাল লাগতে বাধ্য । মুভিটা ব্লগার স্বপ্নশহর এর অনুরোধে দেখেছিলাম । ধন্যবাদ তাকে ।




2. P S I Love You (2007) :




তথ্য জানতে

ডাউনলোড লিঙ্কসঃ

টরেন্ট লিঙ্ক

স্টেজভু লিঙ্ক

মিডিয়াফায়ার লিঙ্ক (৩০০ এমবি )


স্বামী গ্যারী ( জেরার্ড বার্টলার ) মারা যাওয়ার পর হলি ( হিলারি সাঙ্ক ) এর কাছে স্বামীর নামে চিঠি আসতে থাকল । চিঠিগুলো পড়ে হলি আবার নতুন করে বুঝতে শুরু করল গ্যারী তাকে কতটা ভালোবাসত । হলি পরিচিত হতে লাগল নতুল এক জীবনের সাথে , জানতে লাগল তার অনেক অজানা অধ্যায় । আর একটা চিঠি পাওয়ার পর শুরু হয় অপেক্ষার পালা পরের চিঠির জন্য । ( চিঠি গুলো কিভাবে আসে তা নাহয় মুভির শেষেই জানতে পারবেন ) ।

জোস একটা মুভি "পি এস আই লাভ ইউ" । আর হিলারী সাঙ্ক এমনেতেই আমার ফেভারেট মিলিয়ন ডলার বেবি দেখার পর থেকে ।এই মুভিটাও সেইরকম করল । সময় করে দেখবেন অবশ্যই ।

3. Last Chance Harvey (2008) :





তথ্য জানতে

ডাউনলোড লিঙ্কসঃ

টরেন্ট লিঙ্ক

স্টেজভু লিঙ্ক ( ফ্রেন্স ল্যাঙ্গুয়িজ )

মিডিয়াফায়ার লিঙ্ক (৩০০ এমবি )


হারভের ( ডাস্টিন হফম্যান ) স্ত্রী আর কন্যার সাথে ছাড়াছাড়ি হয়েছিল অনেক আগেই ।প্রাক্তন স্ত্রী এখন আরেকজনের বৌ, থাকে লন্ডনে তার মেয়ের সাথে । আর হারভে থাকে আমেরিকায় । মেয়ের বিয়ে উপলক্ষে লন্ডনে এসে পড়ল বিব্ররকর পরিস্থিতিতে । মেয়ের বাবা হিসাবে তার বদলে পরিচয় দেয়া হবে তার স্ত্রীর বর্তমান স্বামীকে । এদিকে লন্ডনে বেশিদিন থাকার কারনে চাকরীও হারাতে হল । আর এই কঠিন অবস্থায় তার সাহায্যে এগিয়ে আসল একজনই কেট ওয়াকার ( এমা থমসন ) । ভুল বসত তাকেও হারাতে চলল হারভে । তবে একটা শেষ সুযোগ আছে তাকে ফিরিয়ে আনার , এবং হারবেকে তাই করতে হবে ।

মুভিটা আমার কাছে বেশ ভালো লেগেছে । ডাস্টিন হফম্যানকে তো আর নতুন করে পরিচয় করিয়ে দেয়ার কিছু নেই , রেইন ম্যান যারা দেখেছেন তারা তাকে ভাল করেই চেনেন । মুভিটা সময় করে দেখতে পারেন।

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): Last Chance Harvey [2008]P S I Love You (2007)My Sassy Girl (2001) ;
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 


২৩টি মন্তব্য

১. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩২

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: খেপছেন কেন ??

২. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

মেঘ_বালিকা বলেছেন: :) :) :) :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: :P:P:P

৩. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

সৌরভ ওয়াহিদ বলেছেন: ভালো লাগলো চালিয়ে যান

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৪. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৫১

যেমন ইকোনোমিক্স বলেছেন: my sassy girl এর english part ভালো লাগছিল।
বাকি গুলো দেখি নাই।তাই বলতে পারছি না

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৯

লেখক বলেছেন: korean টা english টার চেয়ে অনেক বেশী জোস ।

৫. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২০

অনিখট বলেছেন: ভাই আমার "মাই সাসি গার্ল্টা" যা লাগছেনা...।চরম মুভি

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩১

লেখক বলেছেন: ইংলিশটা মুটামুটি , কিন্তুক কোরিয়ানটা জোস

৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩১

খালেদ বলেছেন: রোমান্টিক মুভিতে হলিউড এখনও অনেকক্ষাণিই শিশু। বলিউডের যেসব রোমান্টিক মুভি আছে সে তুলনায় এরা কিছুই না।

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৩

লেখক বলেছেন: হা হা , আমার তো মনে হয় আপনি মুভি দেখায় শিশু ।

দুঃখিত পারসনালি নেবেননা । আমার প্রথম পর্বের মুভিগুলো দয়া করে দেখে নিলে খুশি হব । ধন্যবাদ

৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫০

অনিখট বলেছেন: ভাই আমি কোরিয়ানটাই দেখছি

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫২

লেখক বলেছেন: তাইলে তো কথাই নাই

৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৫

অনিখট বলেছেন: কোরিয়ান "সেক্স ইস জিরো" দেখেছেন ? নামটা অন্যরকম হলেও মুভিটা অসাধারন...না দেখে থাকলে দেখবেন প্লিজ

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৯

লেখক বলেছেন: হুম ,৩০০ এমবিতে আপলোড করছে , বলতেছেন যখন দেখব

৯. ১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৪৫

মেঘ_বালিকা বলেছেন: romantic movie sob somoyi vala pai !! B-) B-) :-B :-B

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১:১৬

লেখক বলেছেন: আমি সব ভালা মুভি ভালা পাই
:``>> :``>> :-0 :-0 :-0 :-0 :-0

১০. ১৯ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৩:১৫

কাঠের খাঁচা বলেছেন: তোমার পোস্ট দেইখা কোরিয়ান স্যাসি গার্ল দেখলাম। পইড়া ছিল বহুতদিন কম্পু তে। মোটামুটি ভালই লাগসে।

পি এস আই লাবু চরম লাগলিস। মারাত্মক ট্র্যাজিক মুভি আইডিয়া অভিনব। স্পেশালি বার্টলার মারা যাবার পর হিলারির দৃশ্য গুলা আসলেই অনেক কষ্টের।

লাস্টেরটা দেখা হয় নাই

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২২

লেখক বলেছেন: কোরিয়ান মুভিটাতে আমার নায়িকার অভিনয় জটিল লাগছে । বিশেষ কইরা বুমির সিনটা বেশ নিখুত করছে ।

পি এস চরম ।

শেষেরটা আমি দেখছি শুধু ডাস্টিন হ্যফম্যান এর জন্য ,হয়তো খুব ভাল না , তবে একদম খারাপও না । দেখে ভাল লাগবে ।

সবশেষে ধন্যবাদ

১১. ২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:০৮

কাউসার রুশো বলেছেন: একটাও দেখি নাই। প্রথম দুইটার নাম শুনতে শুনতে কান ঝালাপালা।এবার না দেইখা উপায় নাই।
+++

২০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০৯

লেখক বলেছেন: অবশ্যই

১২. ০৫ ই আগস্ট, ২০১২ বিকাল ৫:১৯

সোলাইমান আহমেদ বলেছেন: মুভি ডাউনলোড করার জন্য www.mybd24.com ব্যবহার করতে পারেন
সব মুভি রিজুম সাপোরট করে

 

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল‍্যাটফমর্। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...

 

© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি | বিজ্ঞাপন