বাঙ্গালী হলো তারাই যাদের মাতৃভাষা বাংলা এবং বাংলা ভাষায় কথা বলে, লেখে, অনুভূতি/মতামত আদান প্রদান করে। আপনি যদি কলকাতায় চোখ ফেরান, সেখানকার অনেককেই পাবেন, যারা বাংলা ভাষার চেয়েও হিন্দি ভাষায় কথা বলতে, লেখতে, অনুভূতি/মতামত প্রকাশ করতে ভালবাসে, যদিও বাংলা তাদের মাতৃভাষা। আমি কোন ভাবেই তাদের বাঙ্গালী বলে স্বীকার করবো না।
অপরদিকে বাংলাদেশের প্রতিটি নাগরিক, সেই সকল নাগরিকসহ যারা বিদেশে অবস্থান করছেন বিভিন্ন কারণে, তারা প্রত্যেকেই বাংলাদেশী।
তাই আমি বাঙ্গালী ও বাংলাদেশী।
আপনি যদি অস্বীকার করেন, আপনি বাঙ্গালী না, তবে আপনি অস্বীকার করবেন আপনার ভাষাকে, কারণ বাঙ্গালী বা বাঙ্গালী জাতীয়তাবাদ এসেছে ভাষা থেকে। সেক্ষেত্রে আপনার অস্বীকার করতে হবে ১৯৫২ সালের আন্দোলনকে, যার সূত্র ধরেই সৃষ্টি হয়েছিলো বাংলাদেশের।
আর বাংলাদেশের প্রতিটি মানুষই বাংলাদেশী, তাই আপনে বাংলাদেশের নাগরিক হয়ে অস্বীকারের প্রশ্নই তুলতে পারবেন না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



