একটি চোর চুরি করে বাড়ী ফিরছিল। তার গায়ে ময়লা লেগেছিল তাই রাস্তার পাশের পুকুরে নেমেছিল হাত পা ধোয়ার জন্য। ভোর হতে আর দেরি নেই।
এই সময় পুকুরের অপর পার্শ্বে এসেছিল ঐ এলাকার হুজুর, মসজিদে যাওয়ার পথে পুকুরে ওযু করতে নেমেছিল।
চোর দেখল সাদা পোশাকে কোন এক লোক পুকুরে নামছে। সে ভাবলো, "চোরটা কি বোকা, চুরি করতে এসেছিল তাও সাদা পোশাকে।" ভাবতে ভাবতে সে চলে যেতে লাগলো।
হুজুর দেখলো, একটি লোক ন্যাংটি পরাবস্থায় পুকুর থেকে উঠে যাচ্ছে। সে ভাবলো, মনে হয় লোকটা ওযু করতে নেমেছিল।
------
"চাদের শহরে" আপনার অবস্থা হয়েছে সেই চোরের মতন।
আপনি আপনার ব্লগে মাদ্রাসী নামের একটি শব্দের ব্যবহার করেছেন, যা মাদ্রাসার চরম অপমানকর। আপনি কি ধর্মের আমি জানিনা। তবে আপনার বিশ্বাস যাই হোকনা কেন, কোন কারণেই কোন ধর্মকেই আঘাত করবেন না। যদি আপনি কোন ধর্মের ভূল ত্রুটি ধরিয়ে দিতে চান তবে তা অবশ্যই তথ্য, তত্ত্ব এবং অবশ্যই উক্ত ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করেই। আর কোন ব্যক্তিগত ইস্যু নিয়ে ধর্মকে অপমান করার অধিকার কারুরই নেই।
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০০৭ রাত ১:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



