জানুয়ারী ৩০, ২০০৭, মাইক্রোসফটের অফিস প্রোগ্রামের নতুন সংস্করণ মাইক্রোসফট অফিস ২০০৭ (অফিসিয়ালি ২০০৭ মাইক্রোসফট অফিস সিস্টেম) সাধারণ ক্রেতাদের জন্য বাজারে ছাড়া হয়।
এই সংস্করণে মাইক্রোসফট "অফিস ওপেন এক্সএমএল" নামে এক নতুন ফাইল ফরমেট ডিফল্ট ফরমেট হিসেবে ব্যবহার করেছে। ফলশ্রুতি এমএস ওয়ার্ড ২০০৭ কর্তৃক কোন ফাইল সেইভ বা সংরক্ষন করতে গেলে ফাইলটি .docx এক্সটেনশনে সংরক্ষন হয়, যা পূর্ববর্তী ভার্সনে .doc এক্সটেনশনে সংরক্ষিত হত। যদিও ব্যবহারকারী ২০০৭ সংস্করণে .doc নামে ফাইল সংরক্ষন করতে পারে, তবুও না জানার কারণে তারা .docx নামেই ফাইলগুলো সংরক্ষন করে।
.docx বা অফিস ওপেন এক্সএমএল ফাইল ফরমেটের সমস্যা হলো, এই ফরমেটের ফাইলগুলো আপনি এমএস অফিস এর পূর্ববর্তী সংস্করণ বা বাজারে প্রচলিত অন্যকোন ধরনের অফিস (যেমন ওপেন অফিস) সিস্টেম দ্বারা খুলতে বা পড়তে পারবেন না। ফলশ্রুতিতে পুরনো সংস্করনের বা অন্য ধরনের অফিস ব্যবহারকারীরা প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন।
এই সমস্যার সমাধানের জন্য মাইক্রোসফট একটি কম্পাটিবিলিটি প্যাক অনলাইনে ছাড়ে যা ফ্রী এ সবাই ডাউনলোড করতে পারবে।
System Requirements
* Supported Operating Systems: Windows 2000 Service Pack 4; Windows Server 2003; Windows Vista; Windows XP Service Pack 1; Windows XP Service Pack 2
* Recommended Microsoft Office programs:
o Microsoft Word 2000 with Service Pack 3, Microsoft Excel 2000 with Service Pack 3, and Microsoft PowerPoint 2000 with Service Pack 3
o Microsoft Word 2002 with Service Pack 3, Microsoft Excel 2002 with Service Pack 3, and Microsoft PowerPoint 2002 with Service Pack 3
o Microsoft Office Word 2003 with at least Service Pack 1, Microsoft Office Excel 2003 with at least Service Pack 1, and Microsoft Office PowerPoint 2003 with at least Service Pack 1
o Microsoft Office Word Viewer 2003
o Microsoft Office Excel Viewer 2003
o Microsoft Office PowerPoint Viewer 2003
ডাউনলোড লিংক: ডাউনলোড করুন ।
তবে ওপেন অফিস নতুন সংস্করণটিতে (৩.০) এই ফরমেটটিও যুক্ত করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

