সন্ধ্যায় চ্যাটিংয়ের জন্য গুগলে ( http://www.google.com.bd/ ) গিয়া সার্চাইতে চাইলাম। বক্সে মাত্র লেখলাম c, গুগল মিয়া অনেকগুলান সাজেশন দিলো, দেইখা চক্ষু চড়কগাছ।
দেখেন এইটা: Click This Link
সেইদিন বড়আপু কইলো, গুগলটা বন্ধ কইরা দিতে, গুগল নাকি খারাপ জিনিস দেখায়। আমি বুজবার পারিনাই গুগলে দোষটা। আইজকা বুজবার পারলাম। তাই সরাসরি bd বাদ দিয়া দিলাম, মানে ( http://www.google.com/ )।
প্রায় প্রতিটি অক্ষরের জন্যই গুগল এই ধরণের অশ্লীল সাজেশন দেখায়। প্রশ্ন হলো, এটি কি গুগলে দোষ?
উত্তর: এটি কখনই গুগলের দোষ না। সম্পূর্ণ দোষ ব্যবহারকারীদের।
বলবেন তো, কীভাবে?
গুগল যখন সাইট গুলো ক্রল করে তার ডাটাবেজে সংরক্ষন করে, তখন সেখান থেকে গুরুত্বপূর্ণ কি-ওয়ার্ড গুলো আলাদা সাজিয়ে রাখে। কি-ওয়ার্ডগুলো যতবেশী সাইটে যতবেশীবার ব্যবহৃত হবে, তাদের মূল্যমান ততই বেশী হবে। ব্যাপারটা অনেকটা এইরকম, চাহিদা যার বেশী, মূল্যমান তারই বেশী।
গুগল যখন বাংলা সাইটগুলো ক্রল করছে, তখন এই অশ্লীল শব্দগুলো সবচেয়ে বেশী পাওয়া যাওয়াও, গুগলের গাণিতীক ফর্মূলা মনে করেছে, এইগুলান আমাদের জন্য অতিব জরুরী।
সত্যিই কি এই গুলান আমাদের জন্য অতিব জরুরী? গুগল সাজেশন কিন্তু তাই বলছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


