আপনি যদি কল্পকথায় বিশ্বাস করেন, তবে আপনি হতে পারেন তার একটি অংশ।
১. Big (1988)

http://www.imdb.com/title/tt0094737/
http://en.wikipedia.org/wiki/Big
এক ১৩ বছর বয়সের বালক জশ বাস্কিন, সে একদিন এক পুরনো ইচ্ছা পূরণের খেলনা মেশিনের কাছে ইচ্ছা (wish) করে, যেন তাকে বড় করে দেওয়া হয়।

পরদিন সকালে অবাক হয়ে যায় যখন সে নিজেকে ত্রিশ বছরের শরীরে আবিষ্কার করে, যদিও তার বুদ্ধি ছিল তের বছরের বালকেরই। বন্ধুর (১৩ বছরের) সাহায্যে সে নিউ ইয়র্কে আসে এবং সেই মেশিনটি খুজে আবার আগের অবস্থায় ফেরত যাওয়া চেষ্টা করে। এরই মাঝে সে একটি পুতুল তৈরীর কোম্পানীতে চাকুরী পায় এবং সেখানে কর্মরত নায়িকাকে গার্লফ্রেন্ড হিসেবে পায়। কিন্তু বড়দের এ দুনিয়াতে থাকতে হলে, তাকে অবশ্যই বড়দের সাথে মানিয়ে নিতে হবে যা তার সত্যিকারের ইচ্ছে ছিল। কিন্তু সে কি বড়ই থেকে যাবে, নাকি তার আগের অবস্থায় ফিরে যাবে? কি হবে তার দু:খী বাবা-মায়ের, যারা জানেনা সন্তানটি কোথায়? অথবা যদি ফিরে যায় কি হবে তার গার্লফ্রেন্ডের, যাকে সে খুবই ভালবাসে?
টম হ্যান্কস (ফেবারিট না, তবে খুবই ভালা পাই) আর এলিজাবেথ পারকিন্স অভিনিত ছবিটি কমেডি, ড্রামা, ফ্যামিলি, ফ্যান্টাসি আর রোমান্সে ভরা পরিবারের সবাইকে নিয়ে দেখার মত একটি ছবি।
ছবিটি দুটি অস্কারের জন্য মনোনিত হয়েছিল।
২. 13 Going on 30 (2004)
http://www.imdb.com/title/tt0337563/
http://en.wikipedia.org/wiki/13_Going_on_30

কাহিনী "বিগ" ছবিটিরই রিমেক বলতে পারেন, তবে এক্ষেত্রে কেন্দ্রীয় চরিত্রটি নারী।
জেনা, ১৩ বছরের এক ছোট্ট মেয়ে, তার জন্মদিনের এক খেলায় ইচ্ছে প্রকাশ করে বড় হয়ে যাওয়ার, পরদিন সকালে সে আবিস্কার করে নিজেকে ১৭ বছর পরের অবস্থায়।

বিগ ছবিটিতে সময়কাল একই ছিল, শুধুমাত্র কেন্দ্রীয় চরিত্রটির বয়স বেড়েছিল এবং বুদ্ধি ছিল ১৩ বছর বয়সের, কিন্তু এ ছবিটিতে নায়িকার বয়সের সাথে সাথে সময়কালও পরিবর্তন হয় এবং ১৭ বছর পর সে নিজেকে একজন ৩০ বছর বয়স্ক এক্সিকিউটিভ ও সফল নারী হিসেবে আবিস্কার করে। সে তখন চেষ্টা করে, তার না জানা ১৭ বছরে কি কি ঘটেছে, পুরনো বন্ধু/বান্ধবদের খুজে বের করার চেষ্টা করে, যেখানে সে ১৭ বছর পার করে এসেছে, অথচ যার মাঝে রয়েছে একটি বাচ্চা মেয়ে।
কমেডি, ফ্যান্টাসি আর রোমান্সে ভরা এই ছবিটিও পরিবারের সবাইকে নিয়ে দেখার উপযোগী। চিকফ্লিক এই ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জেনিফার গার্নার (আর একটুও ভালা লাগে না।)
৩. Aao Wish Karein (2009)
http://www.imdb.com/title/tt1538210/
উপরের ছবি দুটিরই হিন্দি ভার্সন, বিশেষ করে বিগ ছবিটির, কারণ কেন্দ্রীয় চরিত্রে অভিনয় নায়কেরই।

১২ বছর বয়সের এক ছেলে নায়িকাকে (২৩-২৪ বছরের) পছন্দ করে। তাই সে উইশ করে বড় হবার এবং পরদিন সকালে সে বড় হয়ে যায়। বিগ ছবিটির মতোই সে এখানে খেলনার কোম্পানীতে চাকুরী পায় এবং অবশ্যই নায়িকার সাথে প্রেম হয়। নায়িকাকে সত্য কাহিনী বললে নায়িকা সেটা অবিশ্বাস করে। শেষের দিকে নায়ক নায়িকাকে বিয়ে করতে চায়, কিন্তু বিয়ের দিন, উইশের শর্ত মোতাবেক নায়ক আবার ফেরত যায় তার আসল বয়সে। নায়ক না আসায় বিয়ের আসর থেকে মানসিক আঘাত পাওয়া নায়িকা বিদেশে চলে যেতে চায়। কিন্তু ঘটনাক্রমে যখন সে বুঝতে পারলো নায়ক বয়স নিয়ে যা বলতে চেয়েছে তা সত্য তখন সেই উইশ করে ছোট হয়ে যায়।
আফতাব শিবদাসীনি (ফেবারিট না, তবে ভালো লাগে) আর আমনা শরীফ অভিনিত কমেডি, ফ্যান্টাসী আর রোমান্সে ভরা ছবিটি পরিবারে সবার সাথে দেখার একটি ছবি।
17 Again (2009)
http://www.imdb.com/title/tt0974661/
http://en.wikipedia.org/wiki/17_Again_(film)

১৯৮৯ সালে বাস্কেটবল হাই স্কুল চ্যাম্পিয়নশিপের আগে, ১৭ বছর বয়স্ক মাইক জানতে পারে তার গার্লফ্রেন্ড গর্ভবতী। মাইক তার খেলা এবং সম্ভবপর বাস্কেটবল স্কলারশীপ ফেলে চলে আসে গার্লফ্রেন্ডকে বিয়ের প্রস্তাব দেয়ার জন্য। দুই যুগ পর, মাইকের পরিবারে অশান্তি বইছে। স্ত্রীর সাথে ঝগড়া, ছেলে-মেয়েদের কাছে থেকে পাত্তা না পাওয়া, বাস্কেটবলের সম্ভাবনাময় ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাওয়া সব মিলিয়ে তার জীবনটা সত্যি ভালো ছিলোনা। তার সন্তানদের স্কুলে একদিন যাওয়ার পর অদ্ভুদ এক দারোয়ানের সাথে দেখা হয় তার এবং তাকে ১৭ বছরের বালকে পরিণত করে। জীবনের এই পাওয়া সুযোগে সে তার বন্ধুর ছেলে হিসেবে তার সন্তানদের স্কুলে ভর্তি হয় এবং সে বিশ্বাস করে তার মিশন হলো, তার ছেলে মেয়েদের সাহায্য করা। কি হবে তারপর? সেকি পারবে তার সন্তানদের সাহায্য করতে? কি হবে তার ভালবাসার মানুষটির?
কেন্দ্রীয় চরিত্রে আছে জ্যাক ইফ্রন।
Freaky Friday (2003)
http://www.imdb.com/title/tt0322330/
Click This Link)

১৭ বছর বয়স্ক মেয়ের লাইফ স্টাইল মায়ের পছন্দ না আর মেয়ের মায়ের উপদেশ বাণী ভালো লাগে না। এক চাইনীজ রেস্টুরেন্টে গেলে, সেখানে মা ও মেয়ে Fortune Cookie খায় এবং পরদিন সকালে নিজেদের আবিস্কার করে একে অপরের শরীরে। তারপর তারা চেষ্টা করে নিজেদের শরীরের সাথে মানিয়ে চলতে, কিন্তু সেটা কি সম্ভব?
লিন্ডসে লোহান আর জেমি লি কারটিস মূল চরিত্রে অভিনয় করে। লিন্ডসে লোহানের সফল কয়েকটা ছবির মাঝে এটি একটি। ফ্যান্টাসি, ড্রামা, কমেডি আর রোমান্সের এ ছবি পরিবারের সবার সাথে দেখা যাবে।
The Family Man (2000)
http://www.imdb.com/title/tt0218967/
http://en.wikipedia.org/wiki/The_Family_Man

জ্যাক ক্যাম্পবেল একজন ব্যবসা সফল, আনন্দময় জীবনের অধিকারী একজন মানুষ। তার সব কিছুই আছে, অথবা সে তাই ভাবে। একদিন সে ঘুম থেকে উঠে আবিষ্কার করে সে লন্ডনে উচ্চপড়ালেখার জন্য যাওয়ার পরিকল্পনা ত্যাগ করে, তার কলেজ গার্লফ্রেন্ডকে বিয়ে করে মধ্যবিত্ত সংসার পালন করছে এবং দুটি সন্তানও আছে। সে যথাসম্ভব চায় তার আসল জীবন ফেরত পেতে। সেকি পারে তার আসল জীবনে ফেরত যেতে যেখানে সে সফল এক ব্যবসায়ী, নাকি থেকে যায় তার বর্তমান সংসারে, যেখানে মধ্যবিত্তের "নাই" শব্দের আধিক্য রয়েছে।
নিকোলাস কেজ (আমার অন্যতম ফেবারিট নায়ক) অভিনীত ফ্যান্টাসি, ড্রামা, কমেডি আর রোমান্সের এ ছবি পরিবারের সবার সাথে দেখা যাবে।
The Hot Chick (2002)
http://www.imdb.com/title/tt0302640/

ঘটনাবশত একট জনপ্রিয়, সুন্দরী টিনএজ তরুণী আবিস্কার করে এক তরুণের শরীরে। তরুণী যথাসম্ভব চেষ্টা করে খুজে বের করতে, ঠিক কি কারণে তার শরীর পরিবর্তন হয়েছে। অপরদিকে সেই তরুণটিও নিজেকে তরুণীটির শরীরে আবিস্কার করে। ঘটতে থাকে সব মজার ঘটনা। অবশেষ কি হয়? তরুণীটি ফেরত পায় তার শরীর?
রব শেইন্ডার আর এন্না ফেরিস অভিনিত এই চিকফ্লিক ফ্যান্টাসি, ড্রামা, কমেডি আর রোমান্সের এ ছবি পরিবারের সবার সাথে দেখা যাবে না।
তরুণীটি তরুণের শরীরে থাকা অবস্থায় একটা ক্লাবের টয়লেটে হিশু করতে গেলে একটি ডায়লগ দেয় টয়লেট এটেন্ডর, "Just remember, you shake it more than twice you're playing with it. "
ডাউনলোডের জন্য http://www.filestube.com/ সাইটে গিয়ে নাম ধরে ডাক দেন, ডাউনলোড লিংক পেয়ে যাবেন।
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১০ সকাল ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



